ঢাকা , রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ , ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আত্রাইয়ে বাল্যবিবাহ পণ্ড, পুলিশ-প্রশাসনের ওপর হামলা; বরসহ গ্রেপ্তার ৩ রাণীশংকৈলে ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার মোহনপুরে কৃষকদের সার নিশ্চিত করতে দোকানে দোকানে কৃষি বিভাগের কর্মকর্তাগণ সিডিএ প্রকৌশলী হাসানকে নিয়ে অপপ্রচার বিধবার ছাগল চুরি হরিপুর থেকে উদ্ধার, গ্রেপ্তার- ৩ রাজশাহীতে সারের কৃত্রিম সংকটের অভিযোগ, বিপাকে কৃষক তানোরে ধানখেত কৃষকের লাশ উদ্ধার পদ্মায় অবৈধ বালুর কারবারে অভিযান, আটক ১ ​রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাক্ষাৎ রাজশাহীতে বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ সুরক্ষায় এক হাজার তালগাছের চারা রোপণ ঢাকাসহ সারাদেশে অভিযানে নামছে পুলিশের নতুন ‘স্পেশাল’ ইউনিট মদনে কলেজে সহকর্মীকে ধর্ষণের অভিযোগ, তদন্ত কমিটি গঠন সুবিধাবঞ্চিত শিশুদের জন্য খাস জমি বরাদ্দে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর চারঘাটে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহানগরীজুড়ে মাদক কারবকারী গ্রেফতার ৮, বিভিন্ন অপরাধে গ্রেফতার -২১ লালপুরে ইয়াবাসহ দুই যুবক আটক নিউ গভঃ ডিগ্রি কলেজের এইচএসসি অ্যালামনাই পুনর্মিলনী: রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন নওগাঁয় ডিবি পরিচয়ে বাড়িতে ঢুকে চুরির অভিযোগে আটক ৩ নওগাঁয় বাল্যবিয়ের আসরে হট্টগোল, কনে-বরকে নেওয়া হলো থানায় চুরি করতে গিয়ে ধরা, মাথা ন্যাড়া করে দিলেন স্থানীয়রা

তানোরে ধানখেত কৃষকের লাশ উদ্ধার

  • আপলোড সময় : ৩০-০৮-২০২৬ ১২:১৬:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৮-২০২৬ ১২:১৬:২৬ পূর্বাহ্ন
তানোরে ধানখেত কৃষকের লাশ উদ্ধার তানোরে ধানখেত কৃষকের লাশ উদ্ধার
রাজশাহীর তানোর পৌর এলাকার গোকুল মহল্লার ধানখেত থেকে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৯আগষ্ট) রাত সাড়ে ৮টার দিকে তানোর থানা পুলিশ ধানখেত থেকে ওই কৃষকের লাশ উদ্ধার করেন। ওই কৃষকের নাম রসুল মন্ডল (৬০)। তিনি তানোর পৌর এলাকার গোকুল গ্রামের মৃত লকি মন্ডলের পুত্র। 

পুলিশ ও নিহতের পরিবার সুত্রে জানা গেছে, শুক্রবার সকালে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি ওই কৃষক। শনিবার সন্ধ্যার দিকে গোকুল গ্রামের এক ব্যাক্তি ঘাস কাটার সময় জমিতে তার লাশ দেখে পরিবার ও পুলিশকে খবর দেন। খবর পেয়ে তানোর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত সাড়ে ৮ টার দিকে লাশ উদ্ধার করে তানোর থানায় নিয়ে আসেন। 

নিহতের পুত্র আতাউর মন্ডল বলেন, আমরা ১ ভাই ২ বোন সবারই বিয়ে হয়ে গেছে, আমার মা গত ৫ বছর আগে মারা গেছেন। আমার বাবা আমার বাড়িতেই থাকেন। গত শুক্রবার সকালে গ্রামের মোড়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। মনে করেছি কোথাও বেড়াতে গেছে। সন্ধ্যার পর গ্রামের লোকজনের মুখে বাবার লাশ জমিতে পড়ে থাকার খবর পেলাম। 

 তিনি বলেন, যে জমিতে আমার বাবার লাশ পড়েছিলো ওই ২ কাঠা জমি এবছরই আমাদের গ্রামেরই এবারত নামের এক ব্যক্তির কাছ থেকে কটে নিয়ে আমার বাবা ধান চাষ করেছেন। মাঝে মাঝে জমিতে ঘাস নিংড়ানি পরিচর্যার জন্য আসেন বলেও জানান তিনি। 

প্রত্যক্ষদর্শীরা বলেন মাঝে মাঝে এই ব্যাক্তিকে জমিতে আসতে দেখা যায়। স্টোক জনিত কারনে মৃত্যু হতে পারে বলেও ধারনা তাদের। 

এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে ধান খেতথেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। এ ঘটনায় তানোর থানায় একটি (ইউডি) মামলা দায়ের করে ময়না তদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হবে। পরিবারের বরাত দিয়ে ওসি আরো বলেন, বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। স্টোক জনিত কারনেও তার মৃত্যু হতে পারে বলেও জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নতুন পশুপাখিতে সাজবে রাজশাহী চিড়িয়াখানা

নতুন পশুপাখিতে সাজবে রাজশাহী চিড়িয়াখানা