ঢাকা , রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ , ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আত্রাইয়ে বাল্যবিবাহ পণ্ড, পুলিশ-প্রশাসনের ওপর হামলা; বরসহ গ্রেপ্তার ৩ রাণীশংকৈলে ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার মোহনপুরে কৃষকদের সার নিশ্চিত করতে দোকানে দোকানে কৃষি বিভাগের কর্মকর্তাগণ সিডিএ প্রকৌশলী হাসানকে নিয়ে অপপ্রচার বিধবার ছাগল চুরি হরিপুর থেকে উদ্ধার, গ্রেপ্তার- ৩ রাজশাহীতে সারের কৃত্রিম সংকটের অভিযোগ, বিপাকে কৃষক তানোরে ধানখেত কৃষকের লাশ উদ্ধার পদ্মায় অবৈধ বালুর কারবারে অভিযান, আটক ১ ​রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাক্ষাৎ রাজশাহীতে বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ সুরক্ষায় এক হাজার তালগাছের চারা রোপণ ঢাকাসহ সারাদেশে অভিযানে নামছে পুলিশের নতুন ‘স্পেশাল’ ইউনিট মদনে কলেজে সহকর্মীকে ধর্ষণের অভিযোগ, তদন্ত কমিটি গঠন সুবিধাবঞ্চিত শিশুদের জন্য খাস জমি বরাদ্দে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর চারঘাটে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহানগরীজুড়ে মাদক কারবকারী গ্রেফতার ৮, বিভিন্ন অপরাধে গ্রেফতার -২১ লালপুরে ইয়াবাসহ দুই যুবক আটক নিউ গভঃ ডিগ্রি কলেজের এইচএসসি অ্যালামনাই পুনর্মিলনী: রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন নওগাঁয় ডিবি পরিচয়ে বাড়িতে ঢুকে চুরির অভিযোগে আটক ৩ নওগাঁয় বাল্যবিয়ের আসরে হট্টগোল, কনে-বরকে নেওয়া হলো থানায় চুরি করতে গিয়ে ধরা, মাথা ন্যাড়া করে দিলেন স্থানীয়রা

মহানগরীজুড়ে মাদক কারবকারী গ্রেফতার ৮, বিভিন্ন অপরাধে গ্রেফতার -২১

  • আপলোড সময় : ২৯-০৮-২০২৬ ০৮:০২:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৮-২০২৬ ০৮:০২:১৪ অপরাহ্ন
মহানগরীজুড়ে  মাদক কারবকারী গ্রেফতার ৮, বিভিন্ন অপরাধে গ্রেফতার -২১ মহানগরীজুড়ে মাদক কারবকারী গ্রেফতার ৮, বিভিন্ন অপরাধে গ্রেফতার -২১
রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে ৮ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। 

গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় ইয়াবা, ট্যাপেন্টাডল ও গাঁজা ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত মোবাইল ফোন, নগদ টাকা এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়।

শনিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ (সদর), মোঃ গাজিউর রহমান। 

তিনি জানান, শুক্রবার (২৮ আগস্ট) রাতে রাজপাড়া থানা পুলিশ সিএন্ডবি মোড় এলাকায় অভিযান চালিয়ে চার পিস ইয়াবা ও মাদক বিক্রিতে ব্যবহৃত দুটি মোবাইল ফোন সহ বন্ধন ওরফে ফাহিম হোসেন ওরফে বন্ধন (২০), রিফাত হোসেন (২২) ও সোহান আলীকে (১৯) গ্রেফেতার করে। একই রাতে ডিঙ্গাডোবা এলাকায় ১০ পিস ট্যাপেন্টাডল সহ আসমাউল সিফাতকে (২১) গ্রেফতার করে।  

একই রাত ২টার দিকে চন্দ্রিমা থানা পুলিশ মেহেরচন্ডী এলাকায় অভিযান চালিয়ে ৭পিস ট্যাপেন্টাডল আব্দুল্লাহ আল মামুন ওরফে অনিককে (২৪) গ্রেফতার করে। 

এদিকে, কাটাখালী থানা পুলিশ বেলঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে মাদক সেবনরত অবস্থায় দুই পিস ইয়াবা, ফয়েল পেপার ও গ্যাস লাইটার সহ মতিউর রহমান মতিনকে (৩৩) গ্রেফতার করে। একই রাতে রাজপাড়া থানার কাজীহাটা এলাকায় গাঁজা সেবনের সময় কলকি, কেঁচি ও লোহার কাটনী সহ সাদেকুল ইসলাম (২৬) ও শফিকুল ইসলামকে (৪০) গ্রেফতার করা হয়। 

এ ছাড়া বিশেষ মাদকবিরোধী টিম লক্ষীপুর আইডি বাগানপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫৬ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ৮১০ টাকা সহ সোহেল রানা ওরফে রানাকে (৩৫) গ্রেফতার করে। 

অন্যদিকে, আরএমপির বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৭ জন, মাদক মামলায় ৯ জন এবং অন্যান্য মামলায় ৫ জনসহ মোট ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথক মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নতুন পশুপাখিতে সাজবে রাজশাহী চিড়িয়াখানা

নতুন পশুপাখিতে সাজবে রাজশাহী চিড়িয়াখানা