ঢাকা , রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ , ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আত্রাইয়ে বাল্যবিবাহ পণ্ড, পুলিশ-প্রশাসনের ওপর হামলা; বরসহ গ্রেপ্তার ৩ রাণীশংকৈলে ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার মোহনপুরে কৃষকদের সার নিশ্চিত করতে দোকানে দোকানে কৃষি বিভাগের কর্মকর্তাগণ সিডিএ প্রকৌশলী হাসানকে নিয়ে অপপ্রচার বিধবার ছাগল চুরি হরিপুর থেকে উদ্ধার, গ্রেপ্তার- ৩ রাজশাহীতে সারের কৃত্রিম সংকটের অভিযোগ, বিপাকে কৃষক তানোরে ধানখেত কৃষকের লাশ উদ্ধার পদ্মায় অবৈধ বালুর কারবারে অভিযান, আটক ১ ​রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাক্ষাৎ রাজশাহীতে বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ সুরক্ষায় এক হাজার তালগাছের চারা রোপণ ঢাকাসহ সারাদেশে অভিযানে নামছে পুলিশের নতুন ‘স্পেশাল’ ইউনিট মদনে কলেজে সহকর্মীকে ধর্ষণের অভিযোগ, তদন্ত কমিটি গঠন সুবিধাবঞ্চিত শিশুদের জন্য খাস জমি বরাদ্দে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর চারঘাটে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহানগরীজুড়ে মাদক কারবকারী গ্রেফতার ৮, বিভিন্ন অপরাধে গ্রেফতার -২১ লালপুরে ইয়াবাসহ দুই যুবক আটক নিউ গভঃ ডিগ্রি কলেজের এইচএসসি অ্যালামনাই পুনর্মিলনী: রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন নওগাঁয় ডিবি পরিচয়ে বাড়িতে ঢুকে চুরির অভিযোগে আটক ৩ নওগাঁয় বাল্যবিয়ের আসরে হট্টগোল, কনে-বরকে নেওয়া হলো থানায় চুরি করতে গিয়ে ধরা, মাথা ন্যাড়া করে দিলেন স্থানীয়রা

নিউ গভঃ ডিগ্রি কলেজের এইচএসসি অ্যালামনাই পুনর্মিলনী: রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন

  • আপলোড সময় : ২৯-০৮-২০২৬ ০৭:৫৪:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৮-২০২৬ ০৭:৫৪:০৮ অপরাহ্ন
নিউ গভঃ ডিগ্রি কলেজের এইচএসসি অ্যালামনাই পুনর্মিলনী: রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন নিউ গভঃ ডিগ্রি কলেজের এইচএসসি অ্যালামনাই পুনর্মিলনী: রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন
নিউ গভঃ ডিগ্রি কলেজ, রাজশাহীর এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী উপলক্ষে রেজিস্ট্রেশন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) বিকেলে কলেজের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং নিউ গভঃ ডিগ্রি কলেজ এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, এমপি।

এ সময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ ফরিদুল ইসলাম, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী ঈশা এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট।

অনুষ্ঠানে বক্তব্য দেন রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর হাবিবুর রহমান, নিউ গভঃ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এস এম জার্জিস কাদির এবং কলেজের প্রথম ব্যাচের অ্যালামনাস শাহেদ উদ্দিন মন্ডল।

স্বাগত বক্তব্য দেন এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও নিউ গভঃ ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শিখা সরকার।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নিউ গভঃ ডিগ্রি কলেজ রাজশাহীর শিক্ষা ও ঐতিহ্যের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত। সাবেক শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, কলেজের উন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণে ভূমিকা রাখার ক্ষেত্রে অ্যালামনাই অ্যাসোসিয়েশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। রেজিস্ট্রেশনের মাধ্যমে সাবেক শিক্ষার্থীদের একটি শক্তিশালী ও কার্যকর প্ল্যাটফর্ম গড়ে উঠবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে কলেজের সাবেক শিক্ষার্থীদের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত হয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করার আহ্বান জানানো হয়। এ সময় কলেজের বিভাগীয় প্রধান, শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নতুন পশুপাখিতে সাজবে রাজশাহী চিড়িয়াখানা

নতুন পশুপাখিতে সাজবে রাজশাহী চিড়িয়াখানা