ঢাকা , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ , ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যারিয়ার লেক ঘিরে নতুন আতঙ্ক, ফের হড়পা বানের আশঙ্কা রোবট ভ্যাকুয়ামের ক্যামেরায় স্ত্রীর গোপন মুহূর্ত, স্বামীই পেলেন কারাদণ্ড ২৯ বার বিয়ে, তবু টেকেনি কোনো সংসার! নেপালে ভয়াবহ বন্যা, নিখোঁজ বহু বাঙালি পর্যটক সাত বিঘা জমি নিয়ে প্রতারণা ও চেক ডিজঅনার মামলায় গ্রেপ্তার মোহনপুরে ভিডিপি প্রশিক্ষণের সমাপনী ও বৃক্ষরোপণ নাটোরে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হিমাগারে আলুর ভাড়া ৫ টাকা নির্ধারণের দাবি রাজশাহীর কষক-ব্যবসায়ীদের ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ বিষয়ে রাসিকের গঠিত কমিটির সভা অনুষ্ঠিত রাসিক প্রশাসকের সঙ্গে হাইটেক স্পেশালাইজড হসপিটালের চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ গোদাগাড়ীতে গাঁজাসহ মাদক মাদক কারবারী গ্রেফতার মতিহারে বসতঘর থেকে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবায় ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত গোদাগাড়ী সীমান্তে বিপুল পরিমান ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ মহানগরীজুড়ে মাদক কারবারী গ্রেফতার ৮, বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩৬ মোটরসাইকেল থামিয়ে যুবককে লক্ষ্য করে গুলি সরকারি অ্যাম্বুলেন্স থেকে ১,৫০০ পিস ইয়াবা উদ্ধার তুমুল বিতর্কে কৃতি শ্যাননের সেই বিজ্ঞাপন উধাও! বাসায় ঢুকে মডেলকে ছুরিকাঘাতে হত্যা ফুলবাড়ীর দিকে তাকালেই তারা কয়লা ছাড়া কিছুই দেখে না -অধ্যাপক আনু মুহাম্মদ

  • আপলোড সময় : ১২-০৫-২০২৫ ০৪:০৩:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৫-২০২৫ ০৪:০৩:০৭ অপরাহ্ন
দেশের ১৮ কোটি মানুষ আওয়ামী লীগকে দেখতে চায় না: ফখরুল

বাংলাদেশের ১৮ কোটি মানুষ আওয়ামী লীগকে দেখতে চায় না বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগমীর। তিনি বলেছেন, দেশ স্বাধীনের পর থেকে জনগণকে নির্যাতন করে গণতন্ত্রকে ধ্বংস করেছে আওয়ামী লীগ। তারা দেশে ফ্যাসিবাদ বাকশাল কায়েম করেছে।

শনিবার (১০ মে) বিকেলে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ডে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলগমীর বলেছেন, বাংলাদেশের প্রশ্নে বিএনপি আপোষহীন। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিক্রি করে কিছু করতে দেবো না। তরুণদের সজাগ থেকে সমস্ত চক্রান্ত ষড়যন্ত্র ব্যার্থ করে দিতে হবে।

মির্জা ফখরুল বলেন, প্রথম সংস্কার করেছেন জিয়াউর রহমান, সংবাদপত্রের স্বাধীনতা, অর্থনীতির আজকে যে ভিত্তি গার্মেন্টস সেক্টর সেটাও জিয়াউর রহমানের অবদান। কেয়ারটেকার ব্যবস্থা এনেছেন খালেদা জিয়া। আজকে সবাই সবকিছু ভুলে যায়। বিদেশ থেকে এসে বড়বড় কথা বললে মানুষ ভুলে যাবে তাই না।

তিনি বলেন, আমাদের তরুণরা ব্যবসা চায়, চাকরি চায়। তরুণ সমাজ শিক্ষাপ্রতিষ্ঠানে শান্তি চায়। একটা গণতান্ত্রিক দেশ চায়, যে যার কথা বলবে। আমরা সে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। আজকে তারুণ্যের সমাবেশের একটা উদ্দেশ্য, তরুণরা আবার জেগে উঠো সব চক্রান্ত-ষড়যন্ত্র ব্যর্থ করে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।

বিএনপি মহাসচিব আরও বলেন, জিয়াউর রহমান যুদ্ধ করেছেন গণতান্ত্রিক দেশের জন্য, খালেদা জিয়া গণতন্ত্রের জন্য কাজ করেছেন। তারেক রহমান আধুনিক বাংলাদেশ করতে চান। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিক্রি করে কিছু চাই না। এজন্য তারেক রহমান বলেছেন- সবার আগে বাংলাদেশ। তিনি বলেছেন- ফয়সালা হবে রাজপথে, সেটাই হয়েছে।

জুলাই আন্দোলনে চট্টগ্রামে প্রথম নিহত হওয়া ওয়াসিমের নাম পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত না হওয়া দুঃখজনক বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। এ নিয়ে বলেছেন, ওয়াসিমের রক্তের বিনিময়ে আমাদের নতুন স্বাধীনতা। তাকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হবে এটা আশা করি।


নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
মহানগরীজুড়ে পৃথক অভিযানে জুয়া ও মাদক কারবারী গ্রেফতার ১০

মহানগরীজুড়ে পৃথক অভিযানে জুয়া ও মাদক কারবারী গ্রেফতার ১০