ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত রাণীনগরে মাদক সেবির ৬মাসের কারাদন্ড ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে গোদাগাড়ীতে বিক্ষোভ, অবরুদ্ধ কর্মকর্তা-কর্মচারীরা আত্রাইয়ে পথরোধ করে টাকা ছিনতাইয়ের চেষ্টা: মামলার পর দুই আসামি গ্রেফতার নগরীর খড়খড়ি কমলাপুরে জমি বিরোধে সংঘর্ষ, ব্যবসায়ীর মৃত্যু বাঘায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ​নগর উন্নয়নে খাসজমি চায় রাসিক নগরীর কেদুর মোড়ে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার রাজশাহীতে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ মতিহারে সীমানা নিয়ে সংঘর্ষে একই পরিবারের আহত ৫, হাসপাতালে ভর্তি ২ নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেপ্তার ৮ আটকের পরে হাতে, পায়ে আঘাতের চিহ্ন! ভিডিয়ো ভাগ করলেন আমিরের ভাইঝি জেন মেরি খান ওজন তো কমবেই, খেলে ফ্যাটি লিভারও সারবে, ১৫ মিনিটে বানিয়ে নিন তিন রকম স্যালাড পেট টানটান হবে, কমবে নিতম্ব-পায়ের মেদও, নটরাজাসনের সহজ পদ্ধতি শেখালেন মলাইকা ডিমের চেয়েও প্রোটিন বেশি, সঙ্গে মিলবে ফাইবার, কোন খাবারে পাবেন পুষ্টির যুগলবন্দি ৪০-এর পরেও ত্বকে চাই যৌবনের জেল্লা? রোজের ডায়েটে যোগ করুন মাত্র ৩টি খাবার হোটেলে দেহব্যবসার সন্ধান, পুলিশের অভিযানে উদ্ধার টেলিভিশন অভিনেত্রী পাকিস্তানের করাচিতে ১৪৪ ধারা জারি ২০৫০ সালে বদলে যাবে যুক্তরাষ্ট্রের বাড়িঘর, রোবটে তৈরি হবে শহর দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ, বিকল্প জায়গা ঠিক করে দিলো পুলিশ

চুরি করতে গিয়ে ধরা, মাথা ন্যাড়া করে দিলেন স্থানীয়রা

  • আপলোড সময় : ২৯-০৮-২০২৬ ০৭:৪০:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৮-২০২৬ ০৭:৪০:০১ অপরাহ্ন
চুরি করতে গিয়ে ধরা, মাথা ন্যাড়া করে দিলেন স্থানীয়রা চুরি করতে গিয়ে ধরা, মাথা ন্যাড়া করে দিলেন স্থানীয়রা
বগুড়ার মোকামতলায় চুরি করতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের হাতে ধরা পড়েছেন মুকুল হোসেন ওরফে পুতুল (৪৭) নামের এক ব্যক্তি। আটকের পর জনতা তার মাথা ন্যাড়া করে দেন। পুলিশ খবর পেয়ে তাকে উদ্ধার করে হেফাজতে নেয় এবং পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

শুক্রবার (২৮ আগস্ট) দিবাগত রাত দুইটার দিকে মোকামতলার বাদিয়াচড়া গ্রামে এই ঘটনা ঘটে। মুকুল হোসেন শিবগঞ্জ উপজেলার পিরব ইউনিয়নের দেবচন্ডি গ্রামের বাসিন্দা। 

স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, শুক্রবার রাতে বাদিয়াচড়া গ্রামের বাসিন্দা আব্দুর রহিমের বাড়িতে মুঠোফোন চুরির উদ্দেশ্যে প্রবেশ করেন মুকুল। এ সময় বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে চিৎকার করলে প্রতিবেশীরা এসে তাকে হাতেনাতে ধরে ফেলেন। পরে ক্ষুব্ধ জনতা তাকে আটকে রেখে একপর্যায়ে মাথা ন্যাড়া করে দেন।

শনিবার সকাল সাতটার দিকে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আনছার আলী ঘটনাস্থলে গিয়ে মুকুল হোসেনকে উদ্ধার করেন।

এসআই আনছার আলী বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে পুলিশি হেফাজতে নিই। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরির নয়টি মামলা রয়েছে। আগের মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।’

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেপ্তার ৮

নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেপ্তার ৮