ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস পালন আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলীকে বাধাগ্রস্ত করার ঘটনায় হাফিজ মাছুম আহমদ দুধরচকীর তীব্র নিন্দা ও প্রতিবাদ রাণীশংকৈলে রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা অলেন শর্মা চার্জার ভ্যানের চাপায় শিশুর মৃত্যু রাজশাহীর দুর্গাপুরে ট্রলিচাপায় আ’হত শিশু রাকিবের মৃ’ত্যু ‘হিটওম্যান’ হয়ে চমকে দিলেন হুমা রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা রাজশাহীতে বিজিবির অভিযানে অর্ধশত বোতল ভারতীয় মদ জব্দ রাজশাহীতে বিপুল পরিমান অ্যালকোহল ও ইয়াবা-সহ ৩ মাদক কারবারি গ্রেফতার নগরীতে গাঁজা-ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ মাদক কারবারী গ্রেফতার -৬ অন্ধ্রপ্রদেশে ভাইজাগ স্টিল প্ল্যান্টে ১৬০০ ডিগ্রির ফুটন্ত লোহা ছিটকে ঝলসে মৃত্যু ৮ শ্রমিক সিরাজগঞ্জে আগুনে পুড়ল কোটি টাকার সম্পদ আয়ু বাড়িয়ে দিতে পারে কফি! কিন্তু জানতে হবে খাওয়ার নিয়ম প্রেমিকার জন্মদিনে ৪ লাখ টাকার উপহার, পরদিনই ব্রেকআপ! ভাত দিতে দেরি হওয়ায় শাবল দিয়ে মাকে হত্যা বিশ্বশান্তিতে অবদান রাখা শান্তিরক্ষীদের প্রধানমন্ত্রীর অভিনন্দন সস্তায় পেয়ে ৩৪ তলায় কিনেছিলেন ফ্ল্যাট, পরে জানলেন ভবনই ৩২ তলার সাহায্য চাইতে প্রতিবেশী যুবকের কাছে ধর্ষণ-ব্লাকমেইলের শিকার প্রবাসীর স্ত্রী দুর্দান্ত পারফরম্যান্সে মোসাদ্দেকের রাজকীয় প্রত্যাবর্তন ৫ উপায় মেনে চললেই ‘ব্রেন ফগ’-এর ঝুঁকি কমানো সম্ভব

আর্জেন্টিনার ‘ইহুদি-সংশ্লিষ্ট’ ক্লাবের ম্যাচে ইসরাইলবিরোধী বিক্ষোভ

  • আপলোড সময় : ৩০-০৬-২০২৫ ০৮:৫৭:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৬-২০২৫ ০৮:৫৭:১৪ অপরাহ্ন
আর্জেন্টিনার ‘ইহুদি-সংশ্লিষ্ট’ ক্লাবের ম্যাচে ইসরাইলবিরোধী বিক্ষোভ ছবি: সংগৃহীত
আর্জেন্টিনায় একটি দ্বিতীয় বিভাগের ফুটবল ম্যাচ সম্প্রতি পরিণত হয়েছে তীব্র ইসরাইলবিরোধী বিক্ষোভের মঞ্চে। যেখানে ‘অল বয়েজ’ নামের স্থানীয় একটি ক্লাবের সমর্থকরা ইরানি এবং ফিলিস্তিনি পতাকা উড়িয়ে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানান। এসময় ইসরাইলি প্রতীক চিহ্নিত একটি কফিনও প্রদর্শন করা হয়।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম সোমবার (৩০ জুন) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
 
প্রতিবেদনে বলা হয়, অল বয়েজ এবং আরেক ক্লাব আটলান্টার (যেটি ঐতিহাসিকভাবে আর্জেন্টিনার ইহুদি সম্প্রদায়ের সাথে যুক্ত বলে জানা যায়) সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ অপরাধী ইসরাইলি শাসনের প্রতি ‘ঘৃণায় আবৃত ছিল’। 
 
জানা যায়, খেলা শুরুর আগে, অল বয়েজ সমর্থকরা ফ্লোরেস্তার স্টেডিয়ামের বাইরে কালো ধোঁয়া ছাড়তে ছাড়তে ইসরাইলি এবং আটলান্টার পতাকায় সজ্জিত একটি কালো কফিন বহন করেন। 
 
অনুষ্ঠানস্থলের ভেতরে, ‘ইসরাইলের গণহত্যাকারী শাসনের মৃত্যু’ লেখা ব্যানার এবং ‘মুক্ত ফিলিস্তিন’ লেখা লিফলেট দর্শকদের মধ্যে বিতরণ করা হয়।
 
এছাড়াও খেলার মাঝখানে, মাঠের ওপরে ফিলিস্তিনি পতাকা বহনকারী একটি ড্রোন উড়ে যায়, যার ফলে খেলা কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়।
 
তাসনিম নিউজ এজেন্সি বলছে, এই ঘটনাটি আগের বছর যখন দলগুলো মুখোমুখি হয়েছিল তখন ঘটে যাওয়া একই ধরনের বিক্ষোভেরই যেন প্রতিফলন। যা ইসরাইলের আগ্রাসনের প্রতি বিরক্তি মধ্যপ্রাচ্যের বাইরেও কীভাবে প্রতিধ্বনিত হয় তা তুলে ধরে।
 
গত বছরের ৭ জুন কফিন বহন এবং ইসরাইলবিরোধী স্লোগান দেয়ার জন্য অল বয়েজের পাঁচ সমর্থককে আটক করা হয়েছিল। স্থানীয় ফুটবল নিরাপত্তা কমিটি তখন জড়িত ব্যক্তিদের ওপর এক থেকে চার বছরের নিষেধাজ্ঞাও আরোপ করে। 
 
কিন্তু সব নিষেধাজ্ঞা সত্ত্বেও সাম্প্রতিক ম্যাচটি যেন এরই প্রমাণ যে, ইসরাইলের অপরাধের প্রতি প্রকাশ্য ক্ষোভ তীব্রতর হচ্ছে এবং ফিলিস্তিন ও ইরানের সাথে সংহতি আরও বাড়ছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা

রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা