ঢাকা , রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ , ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আত্রাইয়ে বাল্যবিবাহ পণ্ড, পুলিশ-প্রশাসনের ওপর হামলা; বরসহ গ্রেপ্তার ৩ রাণীশংকৈলে ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার মোহনপুরে কৃষকদের সার নিশ্চিত করতে দোকানে দোকানে কৃষি বিভাগের কর্মকর্তাগণ সিডিএ প্রকৌশলী হাসানকে নিয়ে অপপ্রচার বিধবার ছাগল চুরি হরিপুর থেকে উদ্ধার, গ্রেপ্তার- ৩ রাজশাহীতে সারের কৃত্রিম সংকটের অভিযোগ, বিপাকে কৃষক তানোরে ধানখেত কৃষকের লাশ উদ্ধার পদ্মায় অবৈধ বালুর কারবারে অভিযান, আটক ১ ​রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাক্ষাৎ রাজশাহীতে বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ সুরক্ষায় এক হাজার তালগাছের চারা রোপণ ঢাকাসহ সারাদেশে অভিযানে নামছে পুলিশের নতুন ‘স্পেশাল’ ইউনিট মদনে কলেজে সহকর্মীকে ধর্ষণের অভিযোগ, তদন্ত কমিটি গঠন সুবিধাবঞ্চিত শিশুদের জন্য খাস জমি বরাদ্দে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর চারঘাটে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহানগরীজুড়ে মাদক কারবকারী গ্রেফতার ৮, বিভিন্ন অপরাধে গ্রেফতার -২১ লালপুরে ইয়াবাসহ দুই যুবক আটক নিউ গভঃ ডিগ্রি কলেজের এইচএসসি অ্যালামনাই পুনর্মিলনী: রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন নওগাঁয় ডিবি পরিচয়ে বাড়িতে ঢুকে চুরির অভিযোগে আটক ৩ নওগাঁয় বাল্যবিয়ের আসরে হট্টগোল, কনে-বরকে নেওয়া হলো থানায় চুরি করতে গিয়ে ধরা, মাথা ন্যাড়া করে দিলেন স্থানীয়রা

নিখোঁজের ৩ দিন পর গভীর জঙ্গলে মিলল গার্মেন্টস কর্মকর্তার অর্ধগলিত মরদেহ

  • আপলোড সময় : ২৯-০৮-২০২৬ ০৬:৩৩:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৮-২০২৬ ০৬:৩৩:১০ অপরাহ্ন
নিখোঁজের ৩ দিন পর গভীর জঙ্গলে মিলল গার্মেন্টস কর্মকর্তার অর্ধগলিত মরদেহ নিখোঁজের ৩ দিন পর গভীর জঙ্গলে মিলল গার্মেন্টস কর্মকর্তার অর্ধগলিত মরদেহ
গাজীপুরের রাজেন্দ্রপুর থেকে নিখোঁজের তিন দিন পর কালিয়াকৈরের একটি গভীর জঙ্গল থেকে মশিউর রহমান (৫০) নামে এক ব্যক্তির অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৯ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের গলাচিপা এলাকার একটি গভীর শালবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মশিউর রহমান রংপুরের গঙ্গাচড়া উপজেলার রাজবল্লভ গ্রামের মৃত মজিদের ছেলে।

তিনি গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় স্ত্রী-সন্তান নিয়ে ভাড়া বাসায় থাকতেন এবং কালিয়াকৈরের একটি পোশাক কারখানায় জেনারেল ম্যানেজার (জিএম) হিসেবে কর্মরত ছিলেন।

এলাকাবাসী, নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে মশিউর রহমান কারখানার উদ্দেশ্যে বাসা থেকে বের হন। ওইদিন রাতে তিনি আর বাসায় ফেরেননি। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

এরপর শনিবার সকালে গলাচিপা এলাকার গভীর শালবনে ছাগল চরাতে গিয়ে এক ব্যক্তি মশিউর রহমানের গলায় রশি প্যাঁচানো অবস্থায় মরদেহ দেখতে পান। পরে বিষয়টি এলাকাবাসী পুলিশকে জানালে দুপুর আড়াইটার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানায়, মরদেহের পরনে থাকা প্যান্টের পকেট থেকে একটি মোবাইল ফোন এবং মরদেহের পাশে একটি লাল টি-শার্ট ও কীটনাশক উদ্ধার করা হয়েছে। মোবাইল ফোনের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করা হয়।

গলায় রশি প্যাঁচানো অবস্থায় মরদেহটি মাটিতে বসা অবস্থায় ছিল। ফলে এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।

কালিয়াকৈর থানার অপারেশন কর্মকর্তা রবিউল ইসলাম জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নতুন পশুপাখিতে সাজবে রাজশাহী চিড়িয়াখানা

নতুন পশুপাখিতে সাজবে রাজশাহী চিড়িয়াখানা