ঢাকা , মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী ইউক্রেনের হামলায় বিপর্যস্ত ইয়ানডেক্স, টাকা থাকা সত্ত্বেও ভোগান্তিতে রুশ নাগরিকরা বিগ বস-এর ঘরে ফের অশান্তি, নন্দিনী-রাজবীরের দ্বন্দ্বে উত্তপ্ত পরিস্থিতি গুরুতর আহত রাবি শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠাল প্রশাসন সোনাগাজীতে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার প্রধানমন্ত্রীর রাজশাহী সফর সফল হওয়ায় রাসিক প্রশাসকের কৃতজ্ঞতা চারঘাটে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারী ইমদাদুল হক গ্রেফতার নগরীজুড়ে মাদক কারবারী সহ গ্রেফতার ২৭ প্রধানমন্ত্রীর প্রথম রাজশাহী আগমন, বিমানবন্দরে অভ্যর্থনা জানালেন RDA চেয়ারম্যান রাজশাহীতে ৩৮ হাজার ৯৭০ আখচাষিকে ১২ কোটি টাকার প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী এ বছর ৪০ লাখ কৃষক পাবেন কৃষি কার্ড: প্রধানমন্ত্রী মহানগরীর মাদ্রাসা মাঠের পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার ফিফা র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগোল বাংলাদেশ নারী ফুটবল দল টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, ফের আলোচনায় লরেন্স বিষ্ণোই চক্র শাহজালাল বিমানবন্দরে প্রবাসীদের জন্য ১৫০ ট্রলি, জাপানে কর্মসংস্থানে নতুন চুক্তি উলিপুরে শয়নকক্ষ থেকে বৃদ্ধের খণ্ডিত মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ কালিয়াকৈরে ভাড়া বাসা থেকে শিক্ষার্থীর অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার বগুড়ায় পুলিশের ওপর হামলা চালিয়ে ২৮ মামলার আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আহত এএসআই ডিবির অভিযানে ৮৪ জন আটক, অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরকে সংযুক্ত হাতিয়ায় ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে তরুণ গ্রেপ্তার

ক্যানসারে আক্রান্ত সাব্বিরকে বাঁচাতে দুয়ারে দুয়ারে কাঁদছেন মা

  • আপলোড সময় : ২৯-০৮-২০২৬ ০৬:৩০:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৮-২০২৬ ০৬:৩০:১৮ অপরাহ্ন
ক্যানসারে আক্রান্ত সাব্বিরকে বাঁচাতে দুয়ারে দুয়ারে কাঁদছেন মা ক্যানসারে আক্রান্ত সাব্বিরকে বাঁচাতে দুয়ারে দুয়ারে কাঁদছেন মা
বয়স মাত্র ১৬ বছর। যেখানে বই-খাতা হাতে সহপাঠীদের সঙ্গে হেসে-খেলে স্বপ্নের ডানা মেলার কথা, সেখানে হাসপাতালের বিছানায় শুয়ে নিয়তির নির্দয় সিদ্ধান্তের সঙ্গে পাঞ্জা লড়ছেন তরুণ শিক্ষার্থী সাব্বির হোসেন। তবে চিকিৎসকরা আশার আলো জ্বালিয়ে বলেছেন, সঠিক সময়ে কেমোথেরাপি পেলে নতুন জীবন ফিরে পাবে ব্লাড ক্যানসারে আক্রান্ত সাব্বির। কিন্তু অর্থাভাবে থমকে গেছে সব চেষ্টা; আশার আড়ালে এসে দাঁড়িয়েছে শুধুই স্বজনদের নীরব হাহাকার।

সাব্বির ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের বকশিপুর গ্রামের হতদরিদ্র আলমসাধুচালক সাজ্জাদ হোসেনের ছেলে। সে হরিণাকুন্ডু লাল মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগের ৯০১ নম্বর ওয়ার্ডের ১৯ নম্বর বেডে রক্তরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. কামরুল হাসানের অধীনে চিকিৎসাধীন রয়েছে। সম্প্রতি পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা যায়, সে মরণব্যাধি একিউট লিউকেমিয়া (এএমএল) বা ব্লাড ক্যানসারে আক্রান্ত।

চিকিৎসকদের মতে, সাব্বিরের বয়স কম হওয়ায় নিয়মিত কেমোথেরাপি দেওয়া হলে সে সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। কিন্তু ক্যানসারের এই সুচিকিৎসার খবর পরিবারের জন্য যতখানি আনন্দের বার্তা এনে দিয়েছিল, তার চেয়েও বড় পাহাড়সম কষ্ট হয়ে দাঁড়িয়েছে চিকিৎসার ব্যয়ভার। দিন এনে দিন খাওয়া একজন বাবার পক্ষে ক্যানসারের মতো জটিল রোগের খরচ বহন করা একেবারেই অসম্ভব। ধারদেনা করে প্রাথমিক চিকিৎসার কিছু টাকা জোগাড় হলেও মূল কেমোথেরাপি ও দীর্ঘমেয়াদি চিকিৎসা শুরু করার মতো কোনো সঙ্গতি পরিবারের নেই।

ছেলের এই তিল তিল ক্ষয়ে যাওয়া দেখে দিশেহারা হয়ে পড়েছেন মমতাময়ী মা মিতা খাতুন। সন্তানকে বাঁচানোর আকুল আকুতি নিয়ে তিনি এখন মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন। অন্যদিকে বাড়িতে দিন-রাত চোখের পানি ফেলছে সাব্বিরের দুই বোন খাদিজা ও হাজেরা এবং বড় ভাই মিথুন। ভাই সুস্থ হয়ে বাড়ি ফিরবে এই একটিমাত্র আশায় বুক বেঁধে দিন কাটছে তাদের।

একটি সম্ভাবনাময় উদীয়মান জীবনকে অকালে ঝরে যাওয়া থেকে বাঁচাতে এবং এই অসহায় পরিবারটির মুখে হাসি ফোটাতে সমাজের দানশীল, হৃদয়বান ও বিত্তবান ব্যক্তি এবং প্রবাসী ভাইদের প্রতি করুণ আকুতি জানিয়েছেন অসুস্থ সাব্বিরের মা। আপনার বা আমাদের সামান্য সহানুভূতি ও আর্থিক সহায়তায় পারে ১৬ বছরের তরুণ সাব্বিরকে আবার নতুন জীবন ফিরিয়ে দিতে।

সাহায্য ও যোগাযোগের ঠিকানা: রোগীর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে ও সরাসরি আর্থিক সহায়তা পাঠাতে যোগাযোগ করুন: 

মোবাইল/বিকাশ: ০১৭১১-২০৪৮০৪ (রোগীর পরিবার)

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীর প্রথম রাজশাহী আগমন, বিমানবন্দরে অভ্যর্থনা জানালেন RDA চেয়ারম্যান

প্রধানমন্ত্রীর প্রথম রাজশাহী আগমন, বিমানবন্দরে অভ্যর্থনা জানালেন RDA চেয়ারম্যান