ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন ভারতের পর দুবাইয়ে হয়রানি, ইরানি মডেলকে ঘিরে রহস্য শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব: নায়িকা পলি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ প্রশাসন পৌঁছানোর আগেই বাল্যবিয়ে সারলেন ছাত্রীকে নিয়ে উধাও হওয়া মৌলভী চলন্ত ট্রেনের ক্যান্টিনে হঠাৎ নারী যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ভুয়া প্রতিবন্ধী স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাৎ চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে কৃষকের পা বিচ্ছিন্ন বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

বোয়ালিয়া থানায় কথিত সাংবাদিক ইয়াবা সহ গ্রেফতার মিশাল

  • আপলোড সময় : ২৯-০৮-২০২৬ ০৬:০৯:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৮-২০২৬ ০৬:৪০:৫০ অপরাহ্ন
বোয়ালিয়া থানায় কথিত সাংবাদিক ইয়াবা সহ গ্রেফতার মিশাল বোয়ালিয়া থানায় কথিত সাংবাদিক ইয়াবা সহ গ্রেফতার মিশাল
রাজশাহী নগরীতে অভিযান চালিয়ে মাদক কারবারী ও দৈনিক উপচার পত্রিকার কার্ডধারী কথিত সাংবাদিক পরিচয়দানকারী মিশাল মন্ডলকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৮ আগস্ট) দিবাগত রাতে নগরীর বোয়ালিয়া থানার শিরোইল মটপুকুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২১ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। 

গ্রেফতার মিশাল মন্ডল (৪২), সে বোয়ালিয়া থানার টিকাপাড়া এলাকার করিমের ছেলে এবং বর্তমানে জাতীয় সাংবাদিক সংস্থা বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে। 

স্থানীয়রা জানায়, গ্রেফতার মিশাল মন্ডল স্কুলে না পড়েও সে সাংবাদিক। তবে ব্যক্তিগত সুবিধা আদায়ের লক্ষ্যে এক ৫ম শ্রেণী পড়ুয়া এক কথিত সাংবাদিক তাকে স্থানীয় একটি পত্রিকার কার্ড দিয়েছেন। সেই কার্ড গলায় ঝুলিয়ে মোটরসাইকেল হাকিয়ে দীর্ঘদিন ধরে সাংবাদিকতার ভুয়া পরিচয় দিয়ে নগরীর বিভিন্ন স্থানে চাঁদাবাজি ও মাদক কারবার পরিচালনা করে আসছে। 

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, মিশাল নিজেকে ২৩ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বলে দাবি করতেন। তবে নানা বিতর্কিত কর্মকাণ্ড ও শৃঙ্খলাভঙ্গের দায়ে মহানগর যুবদল তাকে আগেই দল থেকে বহিষ্কার করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি। এ ব্যপারে

জানতে চাইলে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি), মাসুমা মুস্তারী জানান, শুক্রবার রাতে মিশাল মন্ডকে ২৩পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। 

শনিবার দুপুরের আগে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। 

তিনি আরও বলেন, গ্রেফতার মিশাল মন্ডলের বিরুদ্ধে পূর্বরে ৪টি মাদক মামলা ও একটি আদারস্ সেকশেনের মামলা মামলা চলমান রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক