ঢাকা , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ , ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক তানোর ভূমি অফিসের কর্মচারী ইমন সাময়িক বরখাস্ত মিশ্রপ্রতিক্রিয়া পুঠিয়ায় ধানিজমির মাটি কাটতে গিয়ে ধরা, কারাদণ্ড ২ জনের অকেজো ৩ এস্কেভেটর সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ৭ প্রবাসীর জানাজা, স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় পথচারীর মৃত্যু নগরীতে নৌকা ফেলে পালাল মাদক কারবারি, বিপুল পরিমান ট্যাপেন্টাডল জব্দ রুয়েটে বজ্রপাত প্রতিরোধে তালগাছের চারা রোপণ মহানগরীজুড়ে পুলিশের অভিযানে গ্রেফতার ৫৭ গোদাগাড়ীতে ৬ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার ছিনতাইয়ের প্রস্তুতিকালে হাসুয়া ও ওয়্যারলেস মোবাইল-সহ দুই যুবক গ্রেফতার নতুন পশুপাখিতে সাজবে রাজশাহী চিড়িয়াখানা মিনি সুইজারল্যান্ড পদ্মার মিডল চর পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ মহাপরিচালক ব্যারিয়ার লেক ঘিরে নতুন আতঙ্ক, ফের হড়পা বানের আশঙ্কা রোবট ভ্যাকুয়ামের ক্যামেরায় স্ত্রীর গোপন মুহূর্ত, স্বামীই পেলেন কারাদণ্ড ২৯ বার বিয়ে, তবু টেকেনি কোনো সংসার! নেপালে ভয়াবহ বন্যা, নিখোঁজ বহু বাঙালি পর্যটক সাত বিঘা জমি নিয়ে প্রতারণা ও চেক ডিজঅনার মামলায় গ্রেপ্তার মোহনপুরে ভিডিপি প্রশিক্ষণের সমাপনী ও বৃক্ষরোপণ নাটোরে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হিমাগারে আলুর ভাড়া ৫ টাকা নির্ধারণের দাবি রাজশাহীর কষক-ব্যবসায়ীদের

মহানগরীজুড়ে পুলিশের অভিযানে গ্রেফতার ৫৭

  • আপলোড সময় : ২৮-০৮-২০২৬ ১১:৪৭:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৮-২০২৬ ১১:৪৭:০১ অপরাহ্ন
মহানগরীজুড়ে পুলিশের অভিযানে গ্রেফতার ৫৭ মহানগরীজুড়ে পুলিশের অভিযানে গ্রেফতার ৫৭
রাজশাহী মহানগরীতে পাঁচ মাদক ব্যবসায়ী ও দুই মাদকসেবীকে গ্রেফতার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার রাতভর নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি), মতিহার, কাশিয়াডাঙ্গা, বোয়ালিয়া থানার বোষপাড়া পুলিশ ফাঁড়ি ও কর্ণহার থানা পুলিশ তাদের গ্রেফতার করে। এ সময় ট্যাপেন্টাডল, হেরোইন ও গাঁজা জব্দ করা হয়।

শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর) মো. গাজিউর রহমান।

তিনি জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে ডিবি পুলিশ বেলপুকুরের ভড়ুয়াপাড়া থেকে মিন্টু (৩৩) ও সুনামকে (৪০) গ্রেফতার করে। মিন্টুর কাছ থেকে ১৮টি ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। রাত সোয়া ৮টার দিকে মতিহারের সাতবাড়িয়া কাশেমের মোড় বটতলা থেকে ১০টি ট্যাপেন্টাডলসহ শাহাবাজ আলীকে (৪৬) গ্রেফতার করা হয়।

সকাল সোয়া ৬টার দিকে কাশিয়াডাঙ্গার গোলজারবাগ গুড়িপাড়া থেকে ২ গ্রাম হেরোইনসহ মিলন হোসেনকে (৪৫) এবং রাত সোয়া ১২টার দিকে পঞ্চবটি খরবনা নদীর ধার থেকে ২ গ্রাম গাঁজাসহ শরিফুল ইসলামকে (৩০) গ্রেফতার করা হয়।

এছাড়া কর্ণহার থানা পুলিশ বাতাসমোল্লা গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে গাঁজা সেবনরত অবস্থায় মিনারুল ইসলাম (৩৭) ও সাগর আলীকে (২৮) গ্রেফতার করে। স্বাস্থ্য পরীক্ষার পর তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নগরীতে বিভিন্ন অপরাধে মোট ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ওয়ারেন্টভুক্ত ৮, মাদক মামলায় ৮ এবং অন্যান্য মামলায় ৫ জন। গ্রেফতারদের শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নতুন পশুপাখিতে সাজবে রাজশাহী চিড়িয়াখানা

নতুন পশুপাখিতে সাজবে রাজশাহী চিড়িয়াখানা