রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে বিপুল পরিমান গাঁজা সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকাল ৬টার দিকে গোদাগাড়ী থানার ছয়ঘাটি গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬ কেজি গাঁজা ও একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আজমতপুর রিফিউজিপাড়া গ্রামের মৃত মনিরুল ইসলামের ছেলে মোঃ রুবেল হোসেন (২৮) ও একই উপজেলার একবরপুর জাব্বার বিটোলা গ্রামের মোঃ মোজাম্মেল হকের ছেলে মোঃ জসিম আলী (২৩)।
শুক্রবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছে রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র (ডিএসবি), সাবিনা ইয়াসমিন।
তিনি জানান, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশ জানতে পারেন, ছয়ঘাটি গ্রামের দুই ব্যক্তি মোটরসাইকেল নিয়ে গাঁজা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে মাদক বহনকাজে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন এপাচি টিভিএস ১৫০ সিসি মোটরসাইকেল ৬ কেজি গাঁজা সহ তাদের গ্রেফতার করেন ডিবির এসআই মোঃ মেহেদী হাসান ও সঙ্গীয় ফোর্স।
গ্রেফতার রুবেল হোসেনের বিরুদ্ধে আরএমপি, রাজশাহীসহ হবিগঞ্জ, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ ও রাজশাহী জেলার বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
এ ব্যপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।
শুক্রবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মোঃ মাসুদ রানা রাব্বানী :