সংসার জীবন সুখের করতে পারস্পরিক বোঝাপড়ার বিকল্প নেই। তবে একটি বিয়ে টিকিয়ে রাখাই যেখানে অনেকের কাছে কঠিন, সেখানে জীবনে ২৯ বার বিয়ে করে বিশ্ব রেকর্ড গড়েছিলেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাসিন্দা গ্লেন উলফ। তাঁর অদ্ভুত বৈবাহিক জীবনের গল্প দীর্ঘদিন পর আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছে।
১৯০৮ সালে জন্ম নেওয়া গ্লেন উলফ জীবনের অধিকাংশ সময় ক্যালিফোর্নিয়ায় কাটান। যৌবন থেকেই তাঁর বিয়ের ধারাবাহিকতা শুরু হয়। জীবনের বিভিন্ন সময়ে নানা বয়স ও পেশার নারীকে বিয়ে করেন তিনি। তবে তাঁর অধিকাংশ দাম্পত্য সম্পর্কই শেষ হয় বিচ্ছেদে। কয়েকজন স্ত্রী আবার তাঁর জীবদ্দশাতেই মারা যান।
গ্লেন উলফের কোনো সংসার স্থায়ী হয়েছিল কয়েক মাস, আবার কোনোটি চলেছিল কয়েক বছর। কিন্তু কোনো সম্পর্কই দীর্ঘস্থায়ী হয়নি। একের পর এক বিয়ে করতে করতে শেষ পর্যন্ত ২৯টি বিয়ের মালিক হন তিনি এবং এ কারণে তাঁর নাম ওঠে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে।
সবচেয়ে বিস্ময়কর ঘটনা ঘটে তাঁর জীবনের শেষ দিকে। ১৯৯৬ সালে প্রায় ৮৮ বছর বয়সে তিনি ২৯তম ও শেষবার বিয়ে করেন। তাঁর শেষ স্ত্রী ছিলেন বয়সে তাঁর চেয়ে অনেক ছোট। কিন্তু নতুন করে সংসার পাতার সেই সুযোগও দীর্ঘস্থায়ী হয়নি। বিয়ের মাত্র এক বছর পর, ১৯৯৭ সালে মারা যান গ্লেন উলফ। ফলে তাঁর শেষ স্ত্রীকে মাত্র এক বছরের মধ্যেই বিধবা হতে হয়।
তবে গ্লেন উলফের শেষ বিয়েটির সঙ্গে জড়িয়ে রয়েছে আরও চমকপ্রদ তথ্য। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়, গ্লেনকে বিয়ে করার আগে তাঁর শেষ স্ত্রী নিজেও ২৩ বার বিয়ে করেছিলেন। সে হিসাবে দুজনের জীবনে মোট বিয়ের সংখ্যা দাঁড়ায় ৫২টি।
যুক্তরাষ্ট্রে বিয়ে ও বিবাহবিচ্ছেদের আইনি প্রক্রিয়া তুলনামূলকভাবে সহজ হলেও, একজন মানুষের জীবনে ২৯ বার বিয়ে করা নিঃসন্দেহে ব্যতিক্রমী ঘটনা। এ কারণেই বহু বছর পরও গ্লেন উলফের বৈবাহিক জীবনের এই অদ্ভুত অধ্যায় মানুষের কৌতূহল জাগায়। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে মজা করে মন্তব্য করছেন-একটি সংসার সামলাতেই যেখানে মানুষের নাভিশ্বাস ওঠে, সেখানে গ্লেন উলফ ২৯ বার বিয়ের অভিজ্ঞতা অর্জন করেছিলেন।

আব্দুল্লাহ হিল কাফি