নাটোরে ১০৫ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
বুধবার (২৬ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে নাটোর সদর থানাধীন নাটোর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বড়গাছা বড়মোড় থেকে ছোটমোড়গামী পাকা সড়কে এ অভিযান চালানো হয়।
র্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসাদ কম্পিউটার দোকানের সামনে অভিযান পরিচালনা করে মো. সাকিবুর রহমান ওরফে সাকিব (৩৮) এবং মোঃ মিন্টু আকন্দকে (৪৩) গ্রেপ্তার করে।
র্যাব জানায়, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে সাকিব তার পায়ুপথে বিশেষ প্রক্রিয়ায় মাদক বহন করার কথা স্বীকার করেন। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার নিজ হাতে বের করে দেওয়া ১০৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে সাকিব আরও জানান, রনি নামে এক মাদক ব্যবসায়ীর কাছ থেকে হেরোইন সংগ্রহ করে বিশেষ প্রক্রিয়ায় বহন করে মিন্টু আকন্দের কাছে পৌঁছে দিতে তিনি নাটোরে এসেছিলেন।
গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাদের নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।

নিজস্ব প্রতিবেদক