ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ , ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে মানব পাচার মামলায় মুখোমুখি বাংলাদেশি নাগরিক ১৭ বছর পর ভাত খেলেন ইনু মিয়া লালপুরে গৌরীপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা রাজশাহী মহানগরীর ৫৪ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা দেবে রাসিক হাত-পা বেঁধে ফ্রিজে থাকা মাছ-মাংস লুট করল ডাকাতদল মুরগি বিক্রির কথা বলে ডেকে এনে ছিনতাই গুরুদাসপুরে ৮ টাকার চা ফিরল ৫ টাকায় ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নিয়ামতপুরে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন পারমাণবিক অস্ত্রের সক্ষমতা ভয়াবহভাবে বাড়াচ্ছে উত্তর কোরিয়া ফুলবাড়ীতে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে বাংলা পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন দু’শতাধিক বছরের পুরনো ফুলবাড়ী মহদিপুর শিব-কালী-দুর্গা মন্দির চত্বরের মন্ডপ মেলায় নর-নারীদের মিলনমেলা ‘সরকার ১৮০ দিনের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে’ রাণীশংকৈলে জামায়াত নেতা মহর আলী আর নেই জ্বালানি তেলের দাম নিয়ে যে বার্তা দিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিয়ামতপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নিয়ামতপুরে ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে পুলিশ সদস্যকে মারধর, গ্রেপ্তার ১ তানোরে বেইলী ব্রিজের বেহালদশা ঝুঁকি নিয়ে যাতায়াত মান্দায় পাচারকালে ৪৫ বস্তা সার আটক ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯

ফরিদপুরে মানসিক ভারসাম্যহীন শিশুকে ধর্ষণ, গ্রেপ্তার ২

  • আপলোড সময় : ৩০-০৬-২০২৫ ০৮:২৪:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৬-২০২৫ ০৮:২৪:১৩ অপরাহ্ন
ফরিদপুরে মানসিক ভারসাম্যহীন শিশুকে ধর্ষণ, গ্রেপ্তার ২ ফরিদপুরে মানসিক ভারসাম্যহীন শিশুকে ধর্ষণ, গ্রেপ্তার ২
ফরিদপুর সদরে টাকার লোভ দেখিয়ে ১০ বছরের এক মানসিক ভারসাম্যহীন শিশুকে ধর্ষণের অভিযোগে ওমর আলী (৪৮) ও মো. জুয়েল (২৪) নামের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩০ জুন) তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান।

এর আগে একই দিন সকালে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরে উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের তছিমোল্লা ডাঙ্গী গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে। অভিযুক্ত প্রধান আসামি ওমর আলী একই উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের রিয়াজ উদ্দিন মাতুব্বরের ডাঙ্গী গ্রামের বাসিন্দা ও মো. জুয়েল ফরিদপুর শহরের আলীপুর প্রামাণিক পাড়া মহল্লার বাসিন্দা।

মামলার এজাহারে বলা হয়, টাকার লোভ দেখিয়ে ইজিবাইকে করে তছিমোল্লা ডাঙ্গি নিয়ে রবিবার দুপুর ২টা থেকে ৩টার মধ্যে মানসিক ভারসাম্যহীন ওই শিশুকে ধর্ষণ করা হয়। এ সময় শিশুটি চিৎকার দিলে আশেপাশের লোকজন এসে ওমর আলী ও জুয়েলকে আটক করে পুলিশে খবর দেয়। পরে ফরিদপুর কোতয়ালী থানার পুলিশ জনতার হাত থেকে উদ্ধার করে অভিযুক্তদের থানায় নিয়ে যায়।

ধর্ষণের অভিযোগে দুজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান। তিনি বলেন, ‘প্রাথমিক তদন্তে জানা যায় ওই শিশুটিকে ওমর আলী ধর্ষণ করেছিল। তাকে সহায়তা করেছিল মো. জুয়েল। এ মামলার দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

এ ছাড়া ধর্ষণের শিকার শিশুটির শারীরিক পরীক্ষার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।’

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

রাজশাহীতে অব: বিমান বাহিনী অফিসার সিকান্দারের মৃত্যুতে বাংলাদেশ সেনাবাহিনীর সম্মাননা প্রদান

রাজশাহীতে অব: বিমান বাহিনী অফিসার সিকান্দারের মৃত্যুতে বাংলাদেশ সেনাবাহিনীর সম্মাননা প্রদান