ঢাকা , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ , ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক তানোর ভূমি অফিসের কর্মচারী ইমন সাময়িক বরখাস্ত মিশ্রপ্রতিক্রিয়া পুঠিয়ায় ধানিজমির মাটি কাটতে গিয়ে ধরা, কারাদণ্ড ২ জনের অকেজো ৩ এস্কেভেটর সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ৭ প্রবাসীর জানাজা, স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় পথচারীর মৃত্যু নগরীতে নৌকা ফেলে পালাল মাদক কারবারি, বিপুল পরিমান ট্যাপেন্টাডল জব্দ রুয়েটে বজ্রপাত প্রতিরোধে তালগাছের চারা রোপণ মহানগরীজুড়ে পুলিশের অভিযানে গ্রেফতার ৫৭ গোদাগাড়ীতে ৬ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার ছিনতাইয়ের প্রস্তুতিকালে হাসুয়া ও ওয়্যারলেস মোবাইল-সহ দুই যুবক গ্রেফতার নতুন পশুপাখিতে সাজবে রাজশাহী চিড়িয়াখানা মিনি সুইজারল্যান্ড পদ্মার মিডল চর পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ মহাপরিচালক ব্যারিয়ার লেক ঘিরে নতুন আতঙ্ক, ফের হড়পা বানের আশঙ্কা রোবট ভ্যাকুয়ামের ক্যামেরায় স্ত্রীর গোপন মুহূর্ত, স্বামীই পেলেন কারাদণ্ড ২৯ বার বিয়ে, তবু টেকেনি কোনো সংসার! নেপালে ভয়াবহ বন্যা, নিখোঁজ বহু বাঙালি পর্যটক সাত বিঘা জমি নিয়ে প্রতারণা ও চেক ডিজঅনার মামলায় গ্রেপ্তার মোহনপুরে ভিডিপি প্রশিক্ষণের সমাপনী ও বৃক্ষরোপণ নাটোরে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হিমাগারে আলুর ভাড়া ৫ টাকা নির্ধারণের দাবি রাজশাহীর কষক-ব্যবসায়ীদের

মহানগরীজুড়ে মাদক কারবারী গ্রেফতার ৮, বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩৬

  • আপলোড সময় : ২৭-০৮-২০২৬ ১১:০১:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৮-২০২৬ ১১:০১:১২ অপরাহ্ন
মহানগরীজুড়ে মাদক কারবারী গ্রেফতার ৮, বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩৬ মহানগরীজুড়ে মাদক কারবারী গ্রেফতার ৮, বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩৬
রাজশাহী মহানগরীতে পুলিশের অভিযানে ৮ জনকে মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রির নগদ অর্থ এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

বৃহস্পতিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান। 

তিনি জানান, বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে শাহমখদুম থানার উত্তর নওদাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫২ পিস ট্যাপেন্টাডল ও মাদক বিক্রির ১ হাজার ৭০ টাকাসহ সোহাগ (২৯), জসিম উদ্দিন (৩০) ও ইকবালকে (২৯) গ্রেফতার করে বিশেষ মাদকবিরোধী টিম। 

এর আগে বুধবার (২৬ আগস্ট) পবা থানা পুলিশ কৈপুকুরিয়া এলাকায় অভিযান চালিয়ে ২৫ গ্রাম গাঁজা ও ১০ পিস ট্যাপেন্টাডলসহ জয়নাল আবেদীনকে (৬৭) গ্রেফতার করে। একই থানার দাদপুর এলাকায় ১০ পিস ইয়াবাসহ রিপন আলীকে (২৩) গ্রেফতার করা হয়।

কাটাখালী থানা পুলিশ নওদাপাড়া স্কুল মোড়ে চেকপোস্ট পরিচালনা করে ৩৩ পিস ইয়াবা ও মাদক বহনকাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল সহ মহিদুল ইসলামকে (৩২) গ্রেফতার করে। 

বোয়ালিয়া থানা পুলিশ গৌরহাঙ্গা পুকুরের দক্ষিণ পাড় এলাকা থেকে ৫ পিস ইয়াবা ও ১ হাজার ২০০ টাকা সহ সাফকাত করিম ওরফে শুভকে (৪৪) ও কাশিয়াডাঙ্গা থানা পুলিশ উত্তর গুড়িপাড়া থেকে ৪ পিস ট্যাপেন্টাডলসহ সুমনকে (৪৮) গ্রেফতার করে।

অন্যদিকে কর্ণহার থানা পুলিশ দমদমা এলাকায় সাজু (৩২) ও শরিফুল ইসলামকে (৩৩) গাঁজা সেবনরত অবস্থায় গ্রেফতার করে।
এ ব্যপারে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা হয়েছে।

এছাড়া আরএমপির বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে মোট ৩৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ওয়ারেন্টভুক্ত ২১, মাদক মামলায় ১০ এবং অন্যান্য মামলায় ৫ জন রয়েছেন।

বৃহস্পতিবার সকল আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নতুন পশুপাখিতে সাজবে রাজশাহী চিড়িয়াখানা

নতুন পশুপাখিতে সাজবে রাজশাহী চিড়িয়াখানা