নওগাঁর মান্দায় রাতে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের গতিরোধ করে সাফি আল জাবের ওরফে নিরব (৩১) নামে এক যুবককে লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। এ ঘটনার পর থেকে পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ঘটনায় ভুক্তভোগী নিজে বাদী হয়ে বুধবার (২৬ আগস্ট) রাতে ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মান্দা থানায় মামলা দায়ের করেছেন।
মামলার বাদী সাফি আল জাবের উপজেলার কশব ইউনিয়নের তুড়ুকবাড়িয়া গ্রামের শাহজাহান মাঝির ছেলে।
অভিযুক্তরা হলেন, তুড়ুকবাড়িয়া এলাকার আহম্মেদ আলী আকন্দের ছেলে সুলতান মাহমুদ (২৪), জিয়াউর রহমানের ছেলে পারভেজ হোসেন (২৭) ও ফিরোজ হোসেনের ছেলে ফয়সাল মাহমুদ রোকন (২৫)।
স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত সুলতান ও পারভেজের বিরুদ্ধে পূর্বের একটি হত্যা মামলাসহ চাঁদাবাজির একাধিক অভিযোগ রয়েছে।
স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন জাবের। পথে কশব ইউনিয়নের তেগাড়া গ্রামের বিশ্ববাঁধসংলগ্ন সাবেরেরভিটা এলাকায় পৌঁছালে কয়েকজন যুবক তার পথরোধ করেন। এ সময় তাদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে জাবেরকে লক্ষ্য করে পিস্তল দিয়ে তিন রাউন্ড গুলি চালানো হয়। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি অলৌকিকভাবে অক্ষত অবস্থায় বেঁচে যান। হঠাৎ বিকট গুলির শব্দে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান। খবর পেয়ে রাতেই মান্দা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক থাকায় এ বিষয়ে তাদের কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
মান্দা থানার পরিদর্শক (তদন্ত) আলেফ উদ্দিন জানান, যুবককে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশি অভিযান জোরদার করা হয়েছে।

অনলাইন ডেস্ক