ঢাকা , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬ , ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে গাঁজাসহ মাদক মাদক কারবারী গ্রেফতার মতিহারে বসতঘর থেকে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবায় ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত গোদাগাড়ী সীমান্তে বিপুল পরিমান ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ মহানগরীজুড়ে মাদক কারবারী গ্রেফতার ৮, বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩৬ মোটরসাইকেল থামিয়ে যুবককে লক্ষ্য করে গুলি সরকারি অ্যাম্বুলেন্স থেকে ১,৫০০ পিস ইয়াবা উদ্ধার তুমুল বিতর্কে কৃতি শ্যাননের সেই বিজ্ঞাপন উধাও! বাসায় ঢুকে মডেলকে ছুরিকাঘাতে হত্যা ফুলবাড়ীর দিকে তাকালেই তারা কয়লা ছাড়া কিছুই দেখে না -অধ্যাপক আনু মুহাম্মদ নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত রাজশাহীতে সারের জন্য কৃষকের ছোটাছুটি রাজশাহীতে সারের জন্য কৃষকের ছোটাছুটি রাণীশংকৈলে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিংড়ায় ৬৯ টি চায়না দুয়ারি জাল জব্দ ও ধবংস পুঠিয়ায় দুই সার ব্যবসায়ীর জরিমানা গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার ঘটনায় ২৭০ জনের বিরুদ্ধে মামলা এডিসি পদে পদোন্নতি পেলেন মান্দার ইউএনও আখতার জাহান সাথী মোহনপুরে সার ডিলারদের গুদাম পরিদর্শন যেখানে সেবা দেওয়ার কথা, সেখানেই শিক্ষিকার ‘সর্বনাশ’ করেন চেয়ারম্যান

বাসায় ঢুকে মডেলকে ছুরিকাঘাতে হত্যা

  • আপলোড সময় : ২৭-০৮-২০২৬ ০৯:৫৭:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৮-২০২৬ ০৯:৫৭:৩৬ অপরাহ্ন
বাসায় ঢুকে মডেলকে ছুরিকাঘাতে হত্যা বাসায় ঢুকে মডেলকে ছুরিকাঘাতে হত্যা
ভারতের রাজধানী দিল্লির পশ্চিম তিলক নগরে নিজ বাড়িতে ছুরিকাঘাতে নিহত হয়েছেন ২১ বছর বয়সী শিক্ষার্থী ও মডেল মুসকান। ঘটনার সময় তিনি বাড়িতে একাই ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (২৬ আগস্ট) পশ্চিম দিল্লির তিলক নগরের একটি ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। মুসকানের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও গুরুতর আঘাতের কারণে তার মৃত্যু হয়।

এ ঘটনায় মুসকানের জিম ট্রেনার ইমরানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, হামলার পর তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তাকে ধরতে অভিযান শুরু করেছে পুলিশ।

পুলিশ আরও জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ ও হত্যাকাণ্ডে অভিযুক্তের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহের পাশাপাশি অন্যান্য তথ্য-প্রমাণও বিশ্লেষণ করা হচ্ছে।

মুসকানের বন্ধু আমান জানান, তিন বোনের মধ্যে মুসকান ছিলেন সবচেয়ে ছোট। ঘটনার সময় তার বড় বোন চণ্ডীগড়ে ছিলেন। ঘটনার খবর পেয়ে তিনি আমানকে দ্রুত মুসকানের বাড়িতে যেতে বলেন।

আমানের দাবি, মুসকানের বোনেরা জানিয়েছেন, অভিযুক্ত ইমরান এর আগেও তাকে হয়রানি করেছিলেন। অতীতের সেই ঘটনার কারণেই এবারও তার ওপর সন্দেহ করা হচ্ছে।

তবে পুলিশ বলছে, তদন্ত শেষ হওয়ার আগে হত্যাকাণ্ডের কারণ বা অভিযুক্তের সম্পৃক্ততা নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য-প্রমাণের ভিত্তিতে ঘটনার পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
মহানগরীজুড়ে পৃথক অভিযানে জুয়া ও মাদক কারবারী গ্রেফতার ১০

মহানগরীজুড়ে পৃথক অভিযানে জুয়া ও মাদক কারবারী গ্রেফতার ১০