ঢাকা , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬ , ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহানগরীজুড়ে মাদক কারবারী গ্রেফতার ৮, বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩৬ মোটরসাইকেল থামিয়ে যুবককে লক্ষ্য করে গুলি সরকারি অ্যাম্বুলেন্স থেকে ১,৫০০ পিস ইয়াবা উদ্ধার তুমুল বিতর্কে কৃতি শ্যাননের সেই বিজ্ঞাপন উধাও! বাসায় ঢুকে মডেলকে ছুরিকাঘাতে হত্যা ফুলবাড়ীর দিকে তাকালেই তারা কয়লা ছাড়া কিছুই দেখে না -অধ্যাপক আনু মুহাম্মদ নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত রাজশাহীতে সারের জন্য কৃষকের ছোটাছুটি রাজশাহীতে সারের জন্য কৃষকের ছোটাছুটি রাণীশংকৈলে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিংড়ায় ৬৯ টি চায়না দুয়ারি জাল জব্দ ও ধবংস পুঠিয়ায় দুই সার ব্যবসায়ীর জরিমানা গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার ঘটনায় ২৭০ জনের বিরুদ্ধে মামলা এডিসি পদে পদোন্নতি পেলেন মান্দার ইউএনও আখতার জাহান সাথী মোহনপুরে সার ডিলারদের গুদাম পরিদর্শন যেখানে সেবা দেওয়ার কথা, সেখানেই শিক্ষিকার ‘সর্বনাশ’ করেন চেয়ারম্যান সাপাহার পোল্ট্রি খামার থেকে রক্তাক্ত অবস্থায় বাড়ি ফেরে ৫ বছরের শিশু বাস চাপায় ৭ জন নিহতের মামলায় চালক গ্রেপ্তার নওগাঁয় কার্টুন দেখানোর প্রলোভনে শিশুকে ধর্ষণ নওগাঁয় কার্টুন দেখানোর প্রলোভনে শিশুকে ধর্ষণ

নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত

  • আপলোড সময় : ২৭-০৮-২০২৬ ০৯:৪৬:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৮-২০২৬ ০৯:৪৬:৩৪ অপরাহ্ন
নিয়ামতপুরে  অগ্নিকাণ্ডে  তুলার গোডাউন ভস্মীভূত নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত
নওগাঁর নিয়ামতপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে  তুলার গোডাউন ভস্মীভূত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) বিকাল তিনটার দিকে উপজেলার ছাতড়া বাজারের সাইদুর রহমানের তুলার গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের গোডাউনের সম্পূর্ণ তুলা পুড়ে গেছে বলে জানা গেছে। আগুন নেভাতে গিয়ে সাইদুর রহমান (৫৫) দগ্ধ হয়েছেন। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

স্থানীয়  ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ছাতড়া বাজারের তিন মাথায় আসলাম মার্কেটের দোতলায় সাইদুর রহমানের তুলার গোডাউন রয়েছে।   এ গোডাউনে বিকাল তিনটার দিকে হঠাৎ করে আগুনের সূত্রপাত হয়। আগুন দেখে প্রথমে সাইদুর রহমান নেভাতে গিয়ে দগ্ধ হন। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
 
ঘটনার বিষয়ে নিয়ামতপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ সাহাদৎ হোসেন জানান, তাঁরা বিকাল ৩টা ২০ মিনিটের দিকে আগুন লাগার খবর পান। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আগুন লাগার সঠিক কারণ  এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।  

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
মহানগরীজুড়ে পৃথক অভিযানে জুয়া ও মাদক কারবারী গ্রেফতার ১০

মহানগরীজুড়ে পৃথক অভিযানে জুয়া ও মাদক কারবারী গ্রেফতার ১০