ঢাকা , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ , ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তানোরের কৃষকের সামনে চতুর্মুখী সংকট বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিশ্ব মেধাস্বত্ব দিবস-২০২৬ পালিত নোয়াখালীতে প্রকাশ্য জুয়ার আসরে ডিবির অভিযান, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু রাজশাহী মহাগরীর ৭নং ওয়ার্ডে আলোচনা সভা অনুষ্ঠিত নোয়াখালীতে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ প্রচন্ড তাপপ্রবাহে ঝরছে কাঁচা আম সচেতনতামূলক নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নোয়াখালীতে প্রকাশ্য জুয়ার আসরে ডিবির অভিযান, গ্রেপ্তার ৩ হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের অগ্রগতি পর্যালোচনায় বিভাগীয় সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত শীর্ষ সন্ত্রাসী দেলোয়ার ইয়াবাসহ ধরা পড়ল ডিবির জালে রুয়েটে নানা আয়োজনে বিশ্ব মেধাস্বত্ব দিবস পালিত বর্ণালী মোড় থেকে হেতেমখাঁ বড় মসজিদ পর্যন্ত সড়কের কাজ বর্ষা মৌসুমের আগেই শেষ করার নির্দেশ রাসিক প্রশাসকের সরকারি গাড়ী চালক সমিতির পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ফুলেল শুভেচ্ছা সড়কের পাশে বালুর স্তুপ, বেপরোয়া ট্রাক চাপায় সিএনজি যাত্রীর মৃত্যু গাজীপুরের টঙ্গীতে বাবা-ছেলের মরদেহ উদ্ধার, এক সদস্য আটক গরমে হাঁসফাঁস করছে মানুষ লোডশেডিং অব্যবস্থাপনা ও সমন্বয়হীনতায় আদমদীঘিতে গৃহবধূকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, নারীসহ ৪ জন গ্রেফতার

নির্বাচন নিয়ে বিএনপির সংশয়, বিরোধী ঐক্য বড় হচ্ছে : জিল্লুর রহমান

  • আপলোড সময় : ৩০-০৬-২০২৫ ০৮:১৩:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৬-২০২৫ ০৮:১৩:০১ অপরাহ্ন
নির্বাচন নিয়ে বিএনপির সংশয়, বিরোধী ঐক্য বড় হচ্ছে : জিল্লুর রহমান নির্বাচন নিয়ে বিএনপির সংশয়, বিরোধী ঐক্য বড় হচ্ছে : জিল্লুর রহমান
জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির ভেতরে গভীর সংশয় তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও টকশো উপস্থাপক জিল্লুর রহমান। সম্প্রতি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদকে উদ্ধৃত করে তিনি বলেন, লন্ডনে অনুষ্ঠিত দলের অভ্যন্তরীণ বৈঠকের পর নেতাকর্মীদের মধ্যে যে আশাবাদ তৈরি হয়েছিল, তা এখন ক্রমশ মলিন হয়ে যাচ্ছে।

সাংবাদিক জিল্লুর রহমান মনে করেন, ১৩ জুন লন্ডনে ইউনূস-তারেক বৈঠকের পর বিএনপির অনেক নেতাকর্মী মনে করেছিলেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং দল বিজয়ী হবে। তবে তিনি সেই সময়ই এই ধারণাকে প্রশ্নবিদ্ধ করেছিলেন।

তার মতে, দলের মধ্যে এবং বাইরে থেকে বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক চিত্র তৈরি করা হয়েছে। জিল্লুর রহমান বলেন, ‘এই মুহূর্তে বিএনপির রাজনৈতিক অবস্থান যথেষ্ট জটিল এবং বিভ্রান্তিকর। তিনি উল্লেখ করেন, স্থানীয় সরকার নির্বাচন এবং অনুপাতভিত্তিক প্রতিনিধিত্বের যে দাবি উঠছে, তা মূলত জাতীয় নির্বাচন বিলম্বিত করার কৌশল হতে পারে।এই বিশ্লেষকের মতে, বিএনপির নেতাকর্মীদের একটা বড় অংশ এখন যে অবস্থা আছে তাতেই সন্তুষ্ট।

ক্ষমতায় যাওয়া রাজনীতি করা, দেশের মানুষের সেবা করা, দলটাকে আরো শক্তিশালী করার চাইতে তাদের ব্যক্তিগত লাভ, ব্যবসা-বাণিজ্যের দিকেই বেশি মনোযোগী।
জিল্লুর আরো বলেন, বিএনপির যারা একসময়কার রাজনৈতিক মিত্র ছিল, তারাও এখন দূরত্ব তৈরি করছে। জামায়াত, হেফাজত ও ইসলামী আন্দোলনের মতো দলগুলো একটি বিকল্প ইসলামি প্ল্যাটফর্ম গঠনের চেষ্টা করছে, যেখানে বিএনপির অবস্থান বেশ দুর্বল।

বাংলাদেশের রাজনীতিতে চীন ও ভারতের ভূরাজনৈতিক প্রভাব নিয়েও কথা বলেন জিল্লুর রহমান।তার মতে, চীনের সঙ্গে বিএনপির ঘনিষ্ঠতা বেড়েছে এবং চীনও বিএনপিকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তি হিসেবে বিবেচনা করছে। কিন্তু এই মুগ্ধতা ভবিষ্যতে দলের কৌশলগত ভুলে পরিণত হতে পারে।

তিনি মনে করেন, বিএনপি এখন চীনের প্রতি অতিমুগ্ধ হয়ে পড়েছে। তারা ক্ষমতায় গেলে চীনের পররাষ্ট্রনীতি অনুসরণ করবে, এমন ইঙ্গিতও পাওয়া যাচ্ছে। তবে দেশের রাজনৈতিক দল হিসেবে ভারত, যুক্তরাষ্ট্র বা চীন নয়, বিএনপির উচিত বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে পররাষ্ট্রনীতি নির্ধারণ করা।

তিনি বলেন, আওয়ামী লীগের একনায়কতান্ত্রিক আচরণ এবং উন্নয়নের নামে দুর্নীতি বাংলাদেশের রাজনীতিকে ভেঙে দিয়েছে। অন্যদিকে, বিএনপি যেভাবে একের পর এক ভুল করছে, তাতে সম্ভাবনা থাকা সত্ত্বেও তারা নেতৃত্বের জায়গা হারাচ্ছে।

তার মতে, প্রফেসর মোহাম্মদ ইউনুসের সরকার আসলে নির্বাচন করতে পারবে না। নির্বাচনের তারিখও তারা ঘোষণা করতে পারবে না। কালক্ষেপণ করবে, নানা নাটক করবে। সংস্কারের কিছুই হবে না বিচারও করতে পারবে না। বিপরীতে, বিএনপি নেতারা বড় কথা বললেও কাজের কাজ তারাও কিছু করতে পারবেন না। 

জিল্লুর বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য নির্বাচন অপরিহার্য। সেই নির্বাচন দ্রুত না হলে বাংলাদেশের রাজনৈতিক কাঠামো আরো বেশি বিপর্যস্ত হবে।জিল্লুর রহমান মনে করেন, ২৫ ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন না হলে, আগামী কয়েক বছরেও তা হওয়ার সম্ভাবনা নেই।

তিনি বলেন, আওয়ামী লীগ দুর্নীতির দায়ে ভারতে ডুবেছে, আর বিএনপি এখন চীনা মুগ্ধতায় ডুবতে বসেছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
তানোরের কৃষকের সামনে চতুর্মুখী সংকট

তানোরের কৃষকের সামনে চতুর্মুখী সংকট