ঢাকা , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬ , ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোটরসাইকেল থামিয়ে যুবককে লক্ষ্য করে গুলি সরকারি অ্যাম্বুলেন্স থেকে ১,৫০০ পিস ইয়াবা উদ্ধার তুমুল বিতর্কে কৃতি শ্যাননের সেই বিজ্ঞাপন উধাও! বাসায় ঢুকে মডেলকে ছুরিকাঘাতে হত্যা ফুলবাড়ীর দিকে তাকালেই তারা কয়লা ছাড়া কিছুই দেখে না -অধ্যাপক আনু মুহাম্মদ নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত রাজশাহীতে সারের জন্য কৃষকের ছোটাছুটি রাজশাহীতে সারের জন্য কৃষকের ছোটাছুটি রাণীশংকৈলে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিংড়ায় ৬৯ টি চায়না দুয়ারি জাল জব্দ ও ধবংস পুঠিয়ায় দুই সার ব্যবসায়ীর জরিমানা গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার ঘটনায় ২৭০ জনের বিরুদ্ধে মামলা এডিসি পদে পদোন্নতি পেলেন মান্দার ইউএনও আখতার জাহান সাথী মোহনপুরে সার ডিলারদের গুদাম পরিদর্শন যেখানে সেবা দেওয়ার কথা, সেখানেই শিক্ষিকার ‘সর্বনাশ’ করেন চেয়ারম্যান সাপাহার পোল্ট্রি খামার থেকে রক্তাক্ত অবস্থায় বাড়ি ফেরে ৫ বছরের শিশু বাস চাপায় ৭ জন নিহতের মামলায় চালক গ্রেপ্তার নওগাঁয় কার্টুন দেখানোর প্রলোভনে শিশুকে ধর্ষণ নওগাঁয় কার্টুন দেখানোর প্রলোভনে শিশুকে ধর্ষণ পুলিশে নিয়োগ নিয়ে বড় সুখবর 

মোহনপুরে সার ডিলারদের গুদাম পরিদর্শন

  • আপলোড সময় : ২৭-০৮-২০২৬ ০৯:০০:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৮-২০২৬ ০৯:০০:০৪ অপরাহ্ন
মোহনপুরে সার ডিলারদের গুদাম পরিদর্শন মোহনপুরে সার ডিলারদের গুদাম পরিদর্শন
রাজশাহীর তানোরের সীমান্তবর্তী মোহনপুর উপজেলায় সার ব্যবস্থাপনা, সঠিক মজুত ও ডিলারদের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য ৩টি বিসিআইসি  এবং একটি বিএডিসির সার ডিলারের গুদাম পরিদর্শন করেছেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব ও যুগ্মসচিব) রেজাউল আলম সরকার।

পরিদর্শনকালে সারের কৃত্রিম সংকট রোধ, সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিতকরণ এবং গোডাউনে সঠিক পরিমাণে সারের মজুত আছে কি না তা যাঁচাই-বাছাই করা হয়। কৃষকদের মাঝে নিরবচ্ছিন্ন সার সরবরাহ বজায় রাখতে ডিলারদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহিমা বিনতে আখতার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ  কামরুল ইসলাম এবং সংশ্লিষ্ট উপসহকারী কৃষি কর্মকর্তাগণ। পরিদর্শন শেষে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কৃষকদের স্বার্থ রক্ষায় এবং সারের বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের তদারকি ও অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
মহানগরীজুড়ে পৃথক অভিযানে জুয়া ও মাদক কারবারী গ্রেফতার ১০

মহানগরীজুড়ে পৃথক অভিযানে জুয়া ও মাদক কারবারী গ্রেফতার ১০