ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬ , ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অন্তঃসত্ত্বা দীপিকাকে সব সময় আগলাচ্ছেন শাহরুখ! সান্তাহারে জায়গা বিরোধে বিএনপি নেতা ইকবাল হোসেনকে কুপিয়ে আহত পাবনায় ইয়াং জার্নালিস্টের বৃক্ষরোপণ তানোরে সাব-রেজিষ্ট্রি অফিসের কর্মকর্তা কর্মচারী দলিল লেখক ও নকল নবিসদের সঙ্গে এমপির মতবিনিময় ​পীরগঞ্জে অগ্নিকাণ্ডে ও ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউ টিন বিতরণ গুরুদাসপুরে দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি মতিন ও সম্পাদক এহসান দুই বছর পর বড় পর্দায় ফিরছেন মৌসুমী, ১৫ মে মুক্তি পাচ্ছে ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের সৌজন্য সাক্ষাৎ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে উদ্ধার হারানো ল্যাপটপ ব্যাগ, মালিককে ফেরত দিল আরএমপি দুর্গাপুর পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করলেন এমপি নজরুল ইসলাম মন্ডল কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের নিষেধাজ্ঞা উপেক্ষা করে যেভাবে ইরানে পৌঁছাচ্ছে স্টারলিংক ইন্টারনেট এআই অপব্যবহার ঠেকাতে আইনি পদক্ষেপ নিলেন টেইলর সুইফট হরমুজ হবে মার্কিন ‘জলদস্যুদের’ কবরস্থান: ইরান ট্রাফিক লঙ্ঘন সিসি ক্যামেরায় শনাক্ত, ই-প্রসিকিউশন ব্যবস্থায় যাচ্ছে নোটিশ ঈদে নতুন রূপে আসছেন পূজা চেরি ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ দিয়ে ফিরছেন মৌসুমী সিংড়ায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন করলেন এমপি আনু হাট থেকে কেনা শ্রমিকের হাতে প্রাণ গেল বৃদ্ধার মেয়েকে নিয়ে মালদ্বীপে ছুটি উপভোগ সিদ্ধার্থ-কিয়ারার

মসজিদে ঢুকে ইমামকে ছুরিকাঘাত, আটক ১

  • আপলোড সময় : ৩০-০৬-২০২৫ ০৮:০৮:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৬-২০২৫ ০৮:০৮:০২ অপরাহ্ন
মসজিদে ঢুকে ইমামকে ছুরিকাঘাত, আটক ১ মসজিদে ঢুকে ইমামকে ছুরিকাঘাত, আটক ১
বগুড়ায় মসজিদে ঢুকে আব্দুল মান্নান (৭৪) নামের এক ইমামকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দেলোয়ার হোসেন নামের এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশের হেফাজতে দিয়েছে স্থানীয়রা। 

সোমবার (৩০ জুন) জোহরের আজানের পর শহরের মালতীনগর মাটির মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। বগুড়ার সংশ্লিষ্ট বনানী পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইন্সপেক্টর) মো. ফরহাদ মন্ডল কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন।
 
আটক দেলোয়ার হোসেন ভাটকান্দী মধ্যপাড়ার ইউসুফ আলীর ছেলে। ভুক্তভোগী হাফেজ আব্দুল মান্নান জেলার শাজাহানপুর উপজেলার বেজোড়া এলাকার বাসিন্দা। তিনি মালতীনগর স্টাফ কোয়ার্টার এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন। সেইসঙ্গে মান্নান দীর্ঘদিন ধরে মাটির মসজিদে ইমামতি করে আসছেন।

ঘটনাস্থল পরিদর্শনকারী বনানী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. জাহিদ হাসান জানান, আজ দুপুর সাড়ে ১২ টার দিকে দেলোয়ারসহ দুই যুবক ব্যাগ নিয়ে এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। জোহরের আজানের পর ইমাম আব্দুল মান্নান মসজিদের দিকে আসছিলেন। তখন ওই দুই যুবক তাকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি নেওয়া হয়।

মেডিক্যাল কলেজ হাসপাতাল কলেজ সংশ্লিষ্ট ছিলিমপুর মেডিক্যাল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সুলতান আহমেদ জানান, বিকেল সাড়ে ৩ টার দিকে পারিবারিক সিদ্ধান্তে গুরুতর আহত ইমাম মান্নানকে টিএমএসএস রফাত উল্লাহ কমিউনিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আটক দেলোয়ারকে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান বাসির জানান, এ ঘটনায় এখন (সন্ধ্যা) পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে। তবে কী কারণে মসজিদের ইমামকে ছুরিকাঘাত করা হয়েছে, তা এখনো জানা যায়নি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের

কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের