ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ , ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ, গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ, গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী সহ গ্রেফতার ২৩ রাজশাহীতে জাপানি ভাষা শিক্ষা ও স্কিল স্থাপনে আগ্রহ জাপানি ব্যবসায়ীদের মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী সহ গ্রেফতার ২৩ গুরুদাসপুরে অপমৃত্যুর সুরতহালে গিয়ে জনরোষের শিকার ২ পুলিশকে ক্লোজড রাজশাহীতে সারের সংকট নেই, ডিসি আত্রাইয়ে মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড রাজশাহীর সাজাপ্রাপ্ত পলাতক আসামি ঢাকায় গ্রেফতার ও শাহমখদুমে বিপুল পরিমান মদ জব্দ মায়েদের সম্পৃক্ততায় রান্না করা খাবার পৌঁছাবে প্রাথমিকের শিশুদের কাছে পত্নীতলায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু প্রাথমিক শিক্ষায় রিপোর্ট নির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ডিভোর্স লেটার পেয়ে প্রাণ দিলেন স্ত্রীর ‘নয়ছয়ে’ মৃত্যুশয্যায় থাকা যুবক ছেঁড়া পোশাক ও রক্তাক্ত হয়ে বাড়ি ফেরে স্কুলছাত্রী, অতঃপর... অশ্লীল চ্যাটিং ও পরকীয়া করে ‘বড় মাশুল’ গুনলেন প্রধান শিক্ষক ঘুমন্ত গৃহবধূর দুই কান ছিঁড়ে সোনা লুট নিয়ামতপুরে বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন করেন এমপি মোস্তাফিজুর রহমান বাবার চোখের সামনেই হারিয়ে গেল সোহাগী, পুকুর থেকে উঠল নিথর দেহ আত্রাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, রাজশাহী বিভাগে দ্বিতীয় মানসীও পেলেন সম্মাননা হাতে চলে কাঁচি, হৃদয়ে বাজে সুর

চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ, গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৬-০৮-২০২৬ ০৮:২৫:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৮-২০২৬ ০৮:২৫:৪৮ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ, গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ, গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ, গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আশিক সাঈদ। কর্মসূচির শুরুতে পুলিশ লাইন্সের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন ডিআইজি।

পরবর্তীতে প্রধানমন্ত্রীর পরিকল্পনা অনুযায়ী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে “গাছ লাগান, পরিবেশ বাঁচান, ভবিষ্যৎ গড়ুন” স্লোগানে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।

প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি বলেন, প্রকৃতি ও পরিবেশ রক্ষায় বৃক্ষের ভূমিকা অপরিসীম। একটি সুন্দর, বাসযোগ্য ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি উপস্থিত শিক্ষার্থীদের বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান এবং শুধু গাছের চারা রোপণ করলেই দায়িত্ব শেষ নয় উল্লেখ করে রোপিত গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

বক্তব্য শেষে ডিআইজি শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন। পরবর্তীতে তিনি পুলিশ লাইন্স কম্পাউন্ডে একটি গাছের চারা রোপণ করেন।

কর্মসূচিতে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), চাঁপাইনবাবগঞ্জের সম্মানিত সদস্যবৃন্দ, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পুলিশ সদস্য এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরীজুড়ে পৃথক অভিযানে জুয়া ও মাদক কারবারী গ্রেফতার ১০

মহানগরীজুড়ে পৃথক অভিযানে জুয়া ও মাদক কারবারী গ্রেফতার ১০