ঢাকা , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬ , ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহানগরীজুড়ে মাদক কারবারী গ্রেফতার ৮, বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩৬ মোটরসাইকেল থামিয়ে যুবককে লক্ষ্য করে গুলি সরকারি অ্যাম্বুলেন্স থেকে ১,৫০০ পিস ইয়াবা উদ্ধার তুমুল বিতর্কে কৃতি শ্যাননের সেই বিজ্ঞাপন উধাও! বাসায় ঢুকে মডেলকে ছুরিকাঘাতে হত্যা ফুলবাড়ীর দিকে তাকালেই তারা কয়লা ছাড়া কিছুই দেখে না -অধ্যাপক আনু মুহাম্মদ নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত রাজশাহীতে সারের জন্য কৃষকের ছোটাছুটি রাজশাহীতে সারের জন্য কৃষকের ছোটাছুটি রাণীশংকৈলে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিংড়ায় ৬৯ টি চায়না দুয়ারি জাল জব্দ ও ধবংস পুঠিয়ায় দুই সার ব্যবসায়ীর জরিমানা গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার ঘটনায় ২৭০ জনের বিরুদ্ধে মামলা এডিসি পদে পদোন্নতি পেলেন মান্দার ইউএনও আখতার জাহান সাথী মোহনপুরে সার ডিলারদের গুদাম পরিদর্শন যেখানে সেবা দেওয়ার কথা, সেখানেই শিক্ষিকার ‘সর্বনাশ’ করেন চেয়ারম্যান সাপাহার পোল্ট্রি খামার থেকে রক্তাক্ত অবস্থায় বাড়ি ফেরে ৫ বছরের শিশু বাস চাপায় ৭ জন নিহতের মামলায় চালক গ্রেপ্তার নওগাঁয় কার্টুন দেখানোর প্রলোভনে শিশুকে ধর্ষণ নওগাঁয় কার্টুন দেখানোর প্রলোভনে শিশুকে ধর্ষণ

গুরুদাসপুরে অপমৃত্যুর সুরতহালে গিয়ে জনরোষের শিকার ২ পুলিশকে ক্লোজড

  • আপলোড সময় : ২৬-০৮-২০২৬ ০৭:৩৭:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৮-২০২৬ ০৭:৩৭:৪৪ অপরাহ্ন
গুরুদাসপুরে অপমৃত্যুর সুরতহালে  গিয়ে  জনরোষের শিকার ২ পুলিশকে  ক্লোজড গুরুদাসপুরে অপমৃত্যুর সুরতহালে গিয়ে জনরোষের শিকার ২ পুলিশকে ক্লোজড
নাটোরের গুরুদাসপুরে জনরোষের শিকার দুই পুলিশ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার শ্যামপুর গ্রামে নদীতে ডুবে দুই শিশুর অপমৃত্যুতে পুলিশ সুরতহাল প্রতিবেদন করতে গেলে এলাকাবাসী ক্ষুব্ধ হন। এসময় হামলায় আহত থানার পুলিশ সদস্যরা হলেন- এসআই আবুল বাশার (৪৫) ও কনস্টেবল রাকিব হাসান (৩৬)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ওই গ্রামের ফজলুর রহমানের ছেলে ফারহান ও বাবলুর ছেলে লাম বন্ধুদের সাথে নন্দকুজা নদীতে গোসলে নেমে অচেতন হয়ে পড়ে।

স্থানীয়রা তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নেওয়া হলে কর্র্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন। সন্ধ্যায় হাসপাতাল থেকে দুই শিশুকে গ্রামে এনে জানাযার আয়োজন করা হয়। সেখানে বিএনপি নেতা সামছুল হক ছাড়াও গ্রামের বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

ইউপি চেয়ারম্যান প্রার্থী সামছুল হক জানান, জানাযার প্রস্তুতির সময় দুই পুলিশ সদস্য সেখানে গিয়ে সুরতহাল তিবেদন তৈরির জন্য মরদেহ দুটি থানায় নিতে বলেন। এক পর্যায়ে মৃতদের কাফনের কাপড় খুলে অনাবৃত করার অভিযোগ
করেন স্থানীয়রা। পুুলিশের এমন আচরণে সবাই ক্ষুব্ধ হয়ে উঠেন।

স্থানীয়দের অভিযোগ, দুই শিশুর মরদেহ নিয়ে পুলিশের এমন তৎপরতা পরিস্থিতিকে আরো উত্তপ্ত করে তোলে।কপর্যায়ে কিছু ব্যক্তি ওই দুই পুলিশ সদস্যের ওপর চড়াও হন। কিল-ঘুষি ও ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশেরা একটি দোকানে আশ্রয় নেন। উত্তেজিত লোকজন দোকানটি ঘিরে মারমুখি অবস্থান নেন। পরে গ্রামবাসীর

কাছে হাতজোড় করে ক্ষমা প্রার্থনা করেন দুই পুলিশ সদস্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে থানায় খবর দেয়া হলে অতিরিক্ত পুুলিশ গিয়ে তাদের উদ্ধার করেন। একদিকে আট বছর বয়সের দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে শ্যামপুর গ্রামে শোকের
ছায়া নেমে আসে। থামছে না স্বজনদের আহাজারি। অন্যদিকে কর্তব্যরত পুলিশের ওপর হামলা চালিয়ে আহত করার ঘটনায় পুলিশদের মধ্যে চাপা ক্ষোভ লক্ষ্য করা গেছে। হামলার ব্যাপারে মুখ খুলছেন না পুলিশের কেউ। গণমাধ্যম কর্মীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলেও আহত পুলিশ সদস্যের ছবি তুলতে দেওয়া হয়নি।

এ ব্যাপারে গুরুদাসপুর থানার ওসি আব্দুল হান্নানের সাথে যোগাযোগের চেষ্টা করলে তাকে না পাওয়ায় মন্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে থানার ওসি (তদন্ত) রিয়াজুল হাসান বলেন- ‘এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি। বিধি মোতাবেক যেকোন অপমৃত্যুর আইনি প্রক্রিয়ার স্বচ্ছতার জন্য লাশের সুরতহাল প্রতিবেদন করা হয়ে থাকে। এ কারণে দুই পুলিশ সদস্যকে সেখানে পাঠানো হয়। কিন্তু তারা জনরোষের শিকার হন।’ নাটোর পুলিশ সুপার মো. শরিফুল ইসলাম মুঠোফোনে বলেন খোঁজ নিয়ে শুনেছি, ওই দুই পুলিশ সদস্যের তদন্তে ত্রুটি ছিলো। তাই তাদের ক্লোজড করে
পুলিশ লাইনে নেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
মহানগরীজুড়ে পৃথক অভিযানে জুয়া ও মাদক কারবারী গ্রেফতার ১০

মহানগরীজুড়ে পৃথক অভিযানে জুয়া ও মাদক কারবারী গ্রেফতার ১০