ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রামেবি উপাচার্যের কক্ষের তালা খুলে দিল প্রশাসন, আলামত সংগ্রহ আত্রাইয়ে বজ্রপাতে প্রাণ গেল ৮ বছরের শিশুর ছাত্রবিক্ষোভে স্টান গ্রেনেড ব্যবহার বন্ধ করল ফ্রান্স কৃষ্ণসাগরে ফের ড্রোন হামলা, ভারতীয় নাবিকদের বহনকারী ট্যাঙ্কারে আগুন নারিকেল গাছ থেকে পড়ে শিশুর মৃত্যু দুর্গাপূজার নির্ধারিত বিসর্জন ঘাট পরিদর্শন করলেন রাসিক প্রশাসক ফেনীতে বিপুল পরিমান মাদকসহ আটক ৪ মাত্র ১১ মাসে কোরআন হিফজ, ৮ বছরেই হাফেজ মুগ্ধ নগরীজুড়ে মাদক-জুয়া,ইয়াবা-ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার ১০ নবজাতকের মৃত্যুর ঘটনায় চিকিৎসক ও হাসপাতালের বিরুদ্ধে তদন্ত কমিটি গোয়ায় মারা গেলেন বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার পূজার ভিড়ে সাধারণ মানুষের সঙ্গে মিশে যান মধুমিতা, জানালেন লুকানোর কৌশল নীলের মায়ায় জয়া আহসান, রূপের প্রশংসায় ভক্তরা হাওরে নেওয়ার পরই খামারির এক হাজার হাঁসের মৃত্যু, বিষ প্রয়োগের অভিযোগ সিজারের পর পেটে গজ, সেই বিথী আক্তারের মৃত্যু রাজধানীতে বোন ও বোনজামাইয়ের হাতে ভাই খুন, গ্রেপ্তার ২ হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু জীর্ণ ব্রিজের ভাঙা অংশ দিয়ে খালে পড়ে শিশুর মৃত্যু প্রতিমা বিসর্জন ঘাট পরিদর্শনে রাসিক প্রশাসক, বিভাগীয় কমিশনার ও আরএমপি পুলিশ কমিশনার সাপাহারে ৮৩ প্রাথমিক বিদ্যালয়ের ইন্টারনেট তিন মাস ধরে অচল

আত্রাইয়ে মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড

  • আপলোড সময় : ২৬-০৮-২০২৬ ০৭:১৯:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৮-২০২৬ ০৭:১৯:১৩ অপরাহ্ন
আত্রাইয়ে মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড আত্রাইয়ে মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
নওগাঁর আত্রাইয়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে পাঁচজনকে আটক করে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৬ আগস্ট) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের দণ্ড দেওয়া হয়।

আদালত পরিচালনা করেন, আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনিরুজ্জামান।

দণ্ডপ্রাপ্তরা হলেন, ভরতেঁতুলিয়া গ্রামের মৃত মোকছেদ আকন্দের ছেলে মো. মাসুম আকন্দ (৪৭), খোলাপাড়া গ্রামের শ্রী শিবশংকরের ছেলে শ্রী উজ্জ্বল কুমার (৩২), ভরতেঁতুলিয়া গ্রামের মো. নাসিরের ছেলে মো. ফরিদ (৫০), বেঙলা গ্রামের আবজাল সরদারের ছেলে মো. রুবেল সরদার (২৬) এবং একই গ্রামের মৃত শামসুল মোল্লার ছেলে মো. সাইফুল মোল্লা (৩২)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মো. মাসুম আকন্দ ও শ্রী উজ্জ্বল কুমার মাদক সেবন করে জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দোষী সাব্যস্ত হন। আদালত তাদের প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেন।

অপরদিকে, মো. ফরিদকে গাঁজা সেবনের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ও ২১ ধারায় দোষী সাব্যস্ত করে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

এ ছাড়া মো. রুবেল সরদার ও মো. সাইফুল মোল্লাকে মাদক সেবন করে জনশান্তি বিনষ্ট করার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দোষী সাব্যস্ত করা হয়। মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর ৭(২) ধারায় তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের অবস্থান জিরো টলারেন্স। মাদক নির্মূলে উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রতিনিয়ত সভা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
নগরীজুড়ে মাদক-জুয়া,ইয়াবা-ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার ১০

নগরীজুড়ে মাদক-জুয়া,ইয়াবা-ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার ১০