ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ , ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ, গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ, গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী সহ গ্রেফতার ২৩ রাজশাহীতে জাপানি ভাষা শিক্ষা ও স্কিল স্থাপনে আগ্রহ জাপানি ব্যবসায়ীদের মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী সহ গ্রেফতার ২৩ গুরুদাসপুরে অপমৃত্যুর সুরতহালে গিয়ে জনরোষের শিকার ২ পুলিশকে ক্লোজড রাজশাহীতে সারের সংকট নেই, ডিসি আত্রাইয়ে মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড রাজশাহীর সাজাপ্রাপ্ত পলাতক আসামি ঢাকায় গ্রেফতার ও শাহমখদুমে বিপুল পরিমান মদ জব্দ মায়েদের সম্পৃক্ততায় রান্না করা খাবার পৌঁছাবে প্রাথমিকের শিশুদের কাছে পত্নীতলায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু প্রাথমিক শিক্ষায় রিপোর্ট নির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ডিভোর্স লেটার পেয়ে প্রাণ দিলেন স্ত্রীর ‘নয়ছয়ে’ মৃত্যুশয্যায় থাকা যুবক ছেঁড়া পোশাক ও রক্তাক্ত হয়ে বাড়ি ফেরে স্কুলছাত্রী, অতঃপর... অশ্লীল চ্যাটিং ও পরকীয়া করে ‘বড় মাশুল’ গুনলেন প্রধান শিক্ষক ঘুমন্ত গৃহবধূর দুই কান ছিঁড়ে সোনা লুট নিয়ামতপুরে বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন করেন এমপি মোস্তাফিজুর রহমান বাবার চোখের সামনেই হারিয়ে গেল সোহাগী, পুকুর থেকে উঠল নিথর দেহ আত্রাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, রাজশাহী বিভাগে দ্বিতীয় মানসীও পেলেন সম্মাননা হাতে চলে কাঁচি, হৃদয়ে বাজে সুর

নিয়ামতপুরে বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন করেন এমপি মোস্তাফিজুর রহমান

  • আপলোড সময় : ২৫-০৮-২০২৬ ০৭:২৩:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৮-২০২৬ ০৭:২৩:৪১ অপরাহ্ন
নিয়ামতপুরে বিদ্যালয়ের  একাডেমিক ভবনের  উদ্বোধন করেন এমপি মোস্তাফিজুর রহমান নিয়ামতপুরে বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন করেন এমপি মোস্তাফিজুর রহমান
নওগাঁর নিয়ামতপুর উপজেলার  দামপুরা উচ্চ বিদ্যালয়ের ৪ তলা ভীত বিশিষ্ট ১ তলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।
 
মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা ১২ টার সময় এ  একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনের উদ্বোধন করেন নওগাঁ- ১ আসনের (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান।  সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহসভাপতি  সাজ্জাদ আলী টিটু। সঞ্চালনা করেন  বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান।   বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন। 

আরো উপস্থিত ছিলেন নওগাঁ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোহাম্মদ মাহবুবুর আলম, উপজেলা শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ শফিউল আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রকিব মোল্লা প্রমুখ। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী  উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ' তোমাদের সময়মত স্কুলে আসতে হবে এবং পড়াশোনা শিখে মানুষের মতো মানুষ হতে হবে। সেই সাথে মাদকমুক্ত দেশ গড়তে হবে। কেউ যদি মাদকের কারবার করে তাকে  পুলিশের কাছে সোপর্দ করতে হবে।'

তিনি আরও বলেন, 'ছাত্র-ছাত্রীরা, তোমরা তোমাদের বাড়ির আশেপাশের পতিত জায়গা গুলোতে গাছ রোপন করে  প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্নকে বাস্তবায়ন করবে।' 

 উদ্বোধন অনুষ্ঠানে সভাপতি তাঁর বক্তব্যে বলেন, 'আমরা ৪ তলা ভীত বিশিষ্ট এর ১ তলা পেয়েছি। বাকি ৩ তলা যেন খুব অল্প সময়ের মধ্যে সম্পন্ন হয় সেজন্য তিনি সংসদ সদস্যর দৃষ্টি আকর্ষণ করেন। এবং সবশেষে প্রধান অতিথি কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ করেন। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরীজুড়ে পৃথক অভিযানে জুয়া ও মাদক কারবারী গ্রেফতার ১০

মহানগরীজুড়ে পৃথক অভিযানে জুয়া ও মাদক কারবারী গ্রেফতার ১০