ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পত্নীতলায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু প্রাথমিক শিক্ষায় রিপোর্ট নির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ডিভোর্স লেটার পেয়ে প্রাণ দিলেন স্ত্রীর ‘নয়ছয়ে’ মৃত্যুশয্যায় থাকা যুবক ছেঁড়া পোশাক ও রক্তাক্ত হয়ে বাড়ি ফেরে স্কুলছাত্রী, অতঃপর... অশ্লীল চ্যাটিং ও পরকীয়া করে ‘বড় মাশুল’ গুনলেন প্রধান শিক্ষক ঘুমন্ত গৃহবধূর দুই কান ছিঁড়ে সোনা লুট নিয়ামতপুরে বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন করেন এমপি মোস্তাফিজুর রহমান বাবার চোখের সামনেই হারিয়ে গেল সোহাগী, পুকুর থেকে উঠল নিথর দেহ আত্রাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, রাজশাহী বিভাগে দ্বিতীয় মানসীও পেলেন সম্মাননা হাতে চলে কাঁচি, হৃদয়ে বাজে সুর সলঙ্গায় ৪২৩ গ্রাম হেরোইনসহ দুই নারী গ্রেপ্তার তানোরে শরিফ উদ্দিন মুন্সীর নলকুপ প্রদান রাণীশংকৈলে জামায়াতের উপজেলা নায়েবে আমিরের জানাজায় হাজারো মুসুল্লির ঢল:এলাকায় শোকের ছায়া আজ ফুলবাড়ী দিবস: কেমন আছেন নিহত তিন যুবকের পরিবার? দিবসেই শুধু কদর বাড়ে তাদের! তানোরে স্কুলের জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন গুরুদাসপুরে নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু গুরুদাসপুরে নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু দেড় মাসেও হদিস মেলেনি চুরি যাওয়া গরুর রাণীনগরে ১মাসেও উদ্ধার ৫গরুর মালিক পায়নি পুলিশ ​ কেমন আছেন ফুলবাড়ী কয়লাখনি বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে পঙ্গুত্ববরণকারী বাবলু রায়? রাণীনগরে অনৈতিক কর্মকান্ডের অভিযোগে ৬জন নারী-পুরুষ আটক

আত্রাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, রাজশাহী বিভাগে দ্বিতীয় মানসীও পেলেন সম্মাননা

  • আপলোড সময় : ২৫-০৮-২০২৬ ০৭:১৩:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৮-২০২৬ ০৭:১৩:৩৩ অপরাহ্ন
আত্রাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, রাজশাহী বিভাগে দ্বিতীয় মানসীও পেলেন সম্মাননা আত্রাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, রাজশাহী বিভাগে দ্বিতীয় মানসীও পেলেন সম্মাননা
নওগাঁর আত্রাইয়ে ২০২৬ সালের এসএসসি, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১০২ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (২৪ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি মো. রেজাউল ইসলাম রেজুর ব্যক্তিগত উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন এমপি মো. রেজাউল ইসলাম রেজু। এ সময় শিক্ষার্থীদের অভিভাবক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ গণ্যমান্যরা উপস্থিত ছিলেন। সংবর্ধনা ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

 এসএসসি পরীক্ষায় আত্রাই বিআইএএম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মানসী সরকার রাজশাহী বিভাগে দ্বিতীয় এবং নওগাঁ জেলায় প্রথম স্থান অর্জন করেছে। অনুষ্ঠানে মানসী সরকার তার বাবা-মায়ের সঙ্গে সংসদ সদস্য মো. রেজাউল ইসলাম রেজুর কাছ থেকে ক্রেস্ট গ্রহণ করে।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রেজাউল ইসলাম রেজু বলেন, তোমরাই আগামীর বাংলাদেশ গড়ার কারিগর। তোমাদের এই সাফল্য শুধু তোমাদের ও পরিবারের জন্য নয়, পুরো আত্রাই ও নওগাঁবাসীর জন্য গর্বের। সামনে তোমাদের জন্য আরও বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে।

তিনি বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। মানসম্মত শিক্ষার মাধ্যমেই একটি জাতি বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। এলাকার শিক্ষার্থীরা যাতে শিক্ষার সব ধরনের সুযোগ-সুবিধা পায়, সে জন্য তার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। পরে তিনি সংবর্ধিত শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব আলম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, যুগ্ম সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার ও মো. নিয়ামত আলী বাবু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. খোরশেদ আলমসহ রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।

কৃতি শিক্ষার্থীদের সম্মাননা দেওয়ার পাশাপাশি তাদের উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ পথচলায় উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা। সংবর্ধনা শেষে পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। সংবর্ধনা ও দিকনির্দেশনামূলক বক্তব্য পেয়ে শিক্ষার্থীরাও আনন্দিত ও অনুপ্রাণিত হন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরীজুড়ে পৃথক অভিযানে জুয়া ও মাদক কারবারী গ্রেফতার ১০

মহানগরীজুড়ে পৃথক অভিযানে জুয়া ও মাদক কারবারী গ্রেফতার ১০