সিরাজগঞ্জের সলঙ্গা থানার রামারচর এলাকায় অভিযান চালিয়ে ৪২৩ গ্রাম হেরোইনসহ দুই নারী মাদক সরবরাহকারীকে গ্রেপ্তার করেছে র্যাব-১২।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে রাজশাহী-ঢাকাগামী মহাসড়কের পাশে রয়্যাল রুপালী হাইওয়ে রেস্টুরেন্টের সামনে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তাররা হলো: রাজশাহীর চারঘাট থানার হলিদাগাছী গ্রামের মৃত আনিছুর রহমানের স্ত্রী মোছাঃ রোকেয়া বেগম (৫০) এবং গোদাগাড়ী থানার দিয়াড়মহব্বতপুর গ্রামের মৃত লোকমান হোসেনের মেয়ে সালেহা খাতুন (৪৫)।
র্যাব-১২ সূত্রে জানা যায়, অধিনায়কের দিকনির্দেশনায় তথ্যপ্রযুক্তির সহায়তায় সদর কোম্পানির একটি আভিযানিক দল দুপুর পৌনে ১টায় দিকে রামারচর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ওই দুই নারীকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৪২৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে র্যাব জানতে পারে, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে রাজশাহী সীমান্ত এলাকা থেকে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে হেরোইন সংগ্রহ করে নিজেরাই পরিবহন করতেন। পরে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার মাদক ব্যবসায়ীদের কাছে তা সরবরাহ করতেন।
এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে সিরাজগঞ্জের সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক