ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডিভোর্স লেটার পেয়ে প্রাণ দিলেন স্ত্রীর ‘নয়ছয়ে’ মৃত্যুশয্যায় থাকা যুবক ছেঁড়া পোশাক ও রক্তাক্ত হয়ে বাড়ি ফেরে স্কুলছাত্রী, অতঃপর... অশ্লীল চ্যাটিং ও পরকীয়া করে ‘বড় মাশুল’ গুনলেন প্রধান শিক্ষক ঘুমন্ত গৃহবধূর দুই কান ছিঁড়ে সোনা লুট নিয়ামতপুরে বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন করেন এমপি মোস্তাফিজুর রহমান বাবার চোখের সামনেই হারিয়ে গেল সোহাগী, পুকুর থেকে উঠল নিথর দেহ আত্রাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, রাজশাহী বিভাগে দ্বিতীয় মানসীও পেলেন সম্মাননা হাতে চলে কাঁচি, হৃদয়ে বাজে সুর সলঙ্গায় ৪২৩ গ্রাম হেরোইনসহ দুই নারী গ্রেপ্তার তানোরে শরিফ উদ্দিন মুন্সীর নলকুপ প্রদান রাণীশংকৈলে জামায়াতের উপজেলা নায়েবে আমিরের জানাজায় হাজারো মুসুল্লির ঢল:এলাকায় শোকের ছায়া আজ ফুলবাড়ী দিবস: কেমন আছেন নিহত তিন যুবকের পরিবার? দিবসেই শুধু কদর বাড়ে তাদের! তানোরে স্কুলের জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন গুরুদাসপুরে নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু গুরুদাসপুরে নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু দেড় মাসেও হদিস মেলেনি চুরি যাওয়া গরুর রাণীনগরে ১মাসেও উদ্ধার ৫গরুর মালিক পায়নি পুলিশ ​ কেমন আছেন ফুলবাড়ী কয়লাখনি বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে পঙ্গুত্ববরণকারী বাবলু রায়? রাণীনগরে অনৈতিক কর্মকান্ডের অভিযোগে ৬জন নারী-পুরুষ আটক রাসূল (সা.)সারা জাহানের জন্য রহমত স্বরূপ। আজ ফুলবাড়ী দিবস: উন্মুক্ত পদ্ধতির কয়লাখনি বিরোধী আন্দোলনের ২০ বছর

রাণীশংকৈলে জামায়াতের উপজেলা নায়েবে আমিরের জানাজায় হাজারো মুসুল্লির ঢল:এলাকায় শোকের ছায়া

  • আপলোড সময় : ২৫-০৮-২০২৬ ০৬:৫৫:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৮-২০২৬ ০৬:৫৫:৪৩ অপরাহ্ন
রাণীশংকৈলে জামায়াতের উপজেলা নায়েবে আমিরের জানাজায় হাজারো মুসুল্লির ঢল:এলাকায় শোকের ছায়া রাণীশংকৈলে জামায়াতের উপজেলা নায়েবে আমিরের জানাজায় হাজারো মুসুল্লির ঢল:এলাকায় শোকের ছায়া
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির, সাবেক সেক্রেটারি এবং পৌরশহরের বিএন গার্লস হাই স্কুলের সহকারী মৌলভি শিক্ষক মাওলানা রজব আলী (৫৬) আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সোমবার (২৪ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার বাঁশবাড়ি গ্রামের নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে রাণীশংকৈলজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। রাজনৈতিক অঙ্গন, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় মানুষের মাঝে দেখা দিয়েছে শোক ও বেদনার আবহ।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাওলানা রজব আলী দীর্ঘ প্রায় ছয় মাস ধরে কিডনি জটিলতা ও খাদ্যনালির ক্যানসারে ভুগছিলেন। অসুস্থতার শুরুতে তিনি ঢাকায় চিকিৎসা নেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বগুড়ার ইবনে সিনা বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা শেষে শারীরিক অবস্থার কিছুটা অবনতির মধ্যেই তাকে বাড়িতে নিয়ে আসা হয়। শেষ পর্যন্ত সোমবার সকালে অবস্থার চরম অবনতি হলে নিজ বাড়িতেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী, রাজনৈতিক সহযোদ্ধা ও গুণগ্রাহী রেখে গেছেন।নদলীয় সূত্রে জানা যায়, মাওলানা রজব আলী দীর্ঘদিন ধরে জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। দলের বিভিন্ন সংকট ও প্রতিকূল সময়ে তিনি দায়িত্বশীল ভূমিকা পালন করেন। সাংগঠনিক কর্মকাণ্ডেও তিনি ছিলেন নিষ্ঠাবান, পরিশ্রমী ও দায়িত্বশীল একজন নেতা। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি স্থানীয় পর্যায়ে সংগঠনের নানা কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির ও কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর শূরা সদস্য মাওলানা আব্দুল হাকিম।

শোকবার্তায় তিনি বলেন, “মাওলানা রজব আলী ছিলেন একজন বর্ষীয়ান রাজনীতিবিদ। তিনি ছিলেন ইসলামী আন্দোলনের একজন সিপাহসালার। তাঁর মৃত্যুতে ইসলামী আন্দোলনের অঙ্গনে এক নক্ষত্রের পতন হলো।”তিনি আরও বলেন, “আল্লাহ আমাদের প্রিয় সহযোদ্ধাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি ধৈর্যের সঙ্গে সহ্য করার তৌফিক দান করুন।”

মাওলানা রজব আলীর মৃত্যুতে রাণীশংকৈল উপজেলা জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শিক্ষক-সহকর্মী এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে শোকের আবহ বিরাজ করছে। তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যমেও শোক প্রকাশ করছেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে সোমবার রাত ১০টায় শিবদিঘি মডেল মসজিদসংলগ্ন মিনি স্টেডিয়াম মাঠে মাওলানা রজব আলীর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন তাঁর দাফন সম্পন্ন করা হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরীজুড়ে পৃথক অভিযানে জুয়া ও মাদক কারবারী গ্রেফতার ১০

মহানগরীজুড়ে পৃথক অভিযানে জুয়া ও মাদক কারবারী গ্রেফতার ১০