ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ , ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ, গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ, গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী সহ গ্রেফতার ২৩ রাজশাহীতে জাপানি ভাষা শিক্ষা ও স্কিল স্থাপনে আগ্রহ জাপানি ব্যবসায়ীদের মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী সহ গ্রেফতার ২৩ গুরুদাসপুরে অপমৃত্যুর সুরতহালে গিয়ে জনরোষের শিকার ২ পুলিশকে ক্লোজড রাজশাহীতে সারের সংকট নেই, ডিসি আত্রাইয়ে মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড রাজশাহীর সাজাপ্রাপ্ত পলাতক আসামি ঢাকায় গ্রেফতার ও শাহমখদুমে বিপুল পরিমান মদ জব্দ মায়েদের সম্পৃক্ততায় রান্না করা খাবার পৌঁছাবে প্রাথমিকের শিশুদের কাছে পত্নীতলায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু প্রাথমিক শিক্ষায় রিপোর্ট নির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ডিভোর্স লেটার পেয়ে প্রাণ দিলেন স্ত্রীর ‘নয়ছয়ে’ মৃত্যুশয্যায় থাকা যুবক ছেঁড়া পোশাক ও রক্তাক্ত হয়ে বাড়ি ফেরে স্কুলছাত্রী, অতঃপর... অশ্লীল চ্যাটিং ও পরকীয়া করে ‘বড় মাশুল’ গুনলেন প্রধান শিক্ষক ঘুমন্ত গৃহবধূর দুই কান ছিঁড়ে সোনা লুট নিয়ামতপুরে বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন করেন এমপি মোস্তাফিজুর রহমান বাবার চোখের সামনেই হারিয়ে গেল সোহাগী, পুকুর থেকে উঠল নিথর দেহ আত্রাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, রাজশাহী বিভাগে দ্বিতীয় মানসীও পেলেন সম্মাননা হাতে চলে কাঁচি, হৃদয়ে বাজে সুর

তানোরে স্কুলের জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন

  • আপলোড সময় : ২৫-০৮-২০২৬ ০৬:৪৮:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৮-২০২৬ ০৬:৪৮:৪৬ অপরাহ্ন
তানোরে স্কুলের জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন তানোরে স্কুলের জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন
রাজশাহীর তানোরের চৌবাড়িয়া -মালশিরা উচ্চ বিদ্যালয়ের জায়গা জবরদখলের অভিযোগ উঠেছে।  ১৯৬৫ সাল স্কুল স্থাপিত হয় এর পর থেকেই স্কুল ওই জায়গা শান্তিপূর্ণ ভাব ভোগদখল করে আসছেন।

এদিকে অবৈধ দখলদারের বিরুদ্ধে শাস্তির দাবিতে স্কুলের শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকগণ মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন।

মঙ্গলবার(২৫আগষ্ট) সকালে স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণ চৌবাড়িয়া-দেলুয়াবাড়ি রাস্তার দুপাশে ঘন্টাব্যাপী দাঁড়িয়ে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন।

জানা গেছে, খতিয়ান নম্বর ১, জেল নম্বর ১৬৩, মৌজা চৌবাড়িয়া,দাগ নম্বর ৪৬৫, শ্রেণী স্কুল,পরিমাণ ২০ শতক।উক্ত জমি ১৯৬২ ও ৭২ সালে স্কুলের নামে এসব জমি রেকর্ড হয়ে আছে।

এদিকে মান্দা উপজেলার ভারশো ইউনিয়নের (ইউপি) হোসেনপুর গ্রামের আব্দুলের দুই পুত্র বেলাল এবং হোসেন আলী পৈতৃক সুত্রে এসব জমির মালিক দাবি করে আদালতে মামলা করেন।এদিকে ২০২৬ সালের ২৪মে আদালত থেকে তারা রায় পেয়েছেন।এমতাবস্থায় স্কুল কর্তৃপক্ষ এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপীল করেছেন য়া এখানো বিচারাধীন রয়েছে।

স্কুলের শিক্ষকগণ বলেন,হোসেনপুর গ্রামের আব্দুল ওতার  দুই পুত্র বেলাল এবং হোসেন আলী বহিরাগত ভাড়াটিয়া লোকজন নিয়ে ২০ আগস্ট গভীর রাতে টিনের বেড়া দিয়ে ঘর নির্মাণ করেন।

এমতাবস্থায় গত ২৩ আগস্ট স্থানীয় অভিভাবক মহল ও স্কুলের শিক্ষার্থীরা ওই অবৈধ ঘর ভেঙে দেয়।

এবিষয়ে স্কুলের প্রধান শিক্ষক কফিল উদ্দিন বলেন,কফিল উদ্দিন বলেন,আব্দুল জাল দলিল সৃষ্টি করে স্কুলের জায়গা জবরদখলের চেস্টা করছে।এবিষয়ে তারা প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

এবিষয়ে জানতে চাইলে বেলাল এসব অভিযোগ অস্বীকার করে বলেন,পৈতৃক সুত্রে ওই জমি তাদের।তারা আদালতের রায় পেয়েছেন।কিন্ত্ত স্কুলের লোকজন এলাকার কিছু নেশাখোরদের নিয়ে তাদের দোকান ভাঙচুর ও প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করেছেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরীজুড়ে পৃথক অভিযানে জুয়া ও মাদক কারবারী গ্রেফতার ১০

মহানগরীজুড়ে পৃথক অভিযানে জুয়া ও মাদক কারবারী গ্রেফতার ১০