ঢাকা , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ , ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা বৃষ্টিতে ফসলহানি, কৃষকদের ক্ষতিপূরণ দাবি পবার বাড়ি থেকে পানির পাম্প ও বৈদ্যুতিক তার চুরি রাজশাহীতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে ফুলেল শুভেচ্ছা রাজশাহীর বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার নগর সংস্থার প্রতিনিধিরা আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয় দেশে আরও ২৫ হাজার বায়োগ্যাস সংযোগ স্থাপন করবে সরকার দুর্গাপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের কম্বল দিলেন ইউএনও রুয়েটের দুই শিক্ষার্থীর পরিবার পেলেন ৪ লাখ টাকার বীমার চেক রাজশাহী কলেজে ম্যাথমেটিক্স ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন নগরীতে ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার অভিযোগে গ্রেফতার ৩ নগরীজুড়ে সেবী, মাদক কারবারী, বিষ্ফোরক, দন্ডপ্রাপ্ত আসামী সহ গ্রেফতার ৫৬ ‘ভুল সম্পর্কে জড়ানোর চেয়ে সরে আসাই দারুণ পদক্ষেপ’, বিয়ে প্রসঙ্গে সারা টেন্ডুলকার ধর্মেন্দ্রকে স্মরণ করে আবেগপ্রবণ হেমা নেটফ্লিক্সে প্রথম পাকিস্তানি সিরিজ মুক্তির অপেক্ষায় ৫০০ খেলোয়াড়কে মাসিক ক্রীড়া ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি গায়িকাকে ৭৪ বার বেত্রাঘাত ধামরাইয়ের মাটিতে শেষ ঠিকানা হলো অভিনেতা সোহেল খানের পাচারকারীদের ধরতে বাংলাদেশ সীমান্তে নদীতে ভেসে নিখোঁজ বিএসএফ সদস্য ধামরাইয়ে ১২ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, তিন মাসের মধ্যে সর্বনিম্ন

দেড় মাসেও হদিস মেলেনি চুরি যাওয়া গরুর রাণীনগরে ১মাসেও উদ্ধার ৫গরুর মালিক পায়নি পুলিশ

  • আপলোড সময় : ২৫-০৮-২০২৬ ০৬:৩৯:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৮-২০২৬ ০৬:৩৯:৫১ অপরাহ্ন
দেড় মাসেও হদিস মেলেনি চুরি যাওয়া গরুর রাণীনগরে ১মাসেও উদ্ধার ৫গরুর মালিক পায়নি পুলিশ দেড় মাসেও হদিস মেলেনি চুরি যাওয়া গরুর রাণীনগরে ১মাসেও উদ্ধার ৫গরুর মালিক পায়নি পুলিশ
নওগাঁর রাণীনগরে ৫টি গরু উদ্ধারসহ ৭জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত এক মাসে উদ্ধার করা ৫গরুর মালিক না পাওয়ায় লালন-পালনসহ চরম বিপাকে পরেছে থানাপুলিশ।

কিন্তু রাণীনগর থেকে চুরি যাওয়া ৩গরুর হদিস দেড় মাসেও মেলাতে না পারায় চরম হতাশায় পরেছেন ভুক্তভোগী পরিবার। মামলার তদন্ত কর্মকর্তা বলছেন,চুরি যাওয়া গরু উদ্ধারে চেষ্টা অব্যাহত রয়েছে।

জানাগেছে, গত ৯জুলাই রাতে উপজেলার গোনা দিঘীরপার গ্রামের মফেল সরদারের ছেলে খোকন সরদারের গোয়াল ঘরের তালা কেটে ৩টি গরু চুরির ঘটনা ঘটে। এঘটনায় খোকন সরদার বাদী হয়ে ১২জুলাই থানায় মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে গত ১৬জুলাই অভিযান চালিয়ে আত্রাই উপজেলার কাশিয়াবাড়ী গ্রামের আসলাম আলী (৪৩) কে গ্রেফতার করে। এর পর আসলামের দেয়া তথ্য মতে,গত ২২জুলাই আদমদীঘি উপজেলার কোমল দোগাছী গ্রামের গোলাম রাব্বানী (৩৯),নাটোরের সিংড়া উপজেলার বড় বারুই গ্রামের সুচন্দা রাজ বংশি (২৭), একই উপজেলার হাটতাজপুর গ্রামের সুজীত ওরফে অজিত চন্দ্র হালদার (৪০) কে গ্রেফতার করে। 

এসময় অজিতের বাড়ী থেকে ৫টি গরু উদ্ধার করে পুলিশ। তবে উদ্ধার গরুগুলো থানায় আনার পর খোকন সরদারকে দেখালে গরুগুলো তাদের নয় বলে জানায়। এরপর গত ২৯জুলাই আবারো অভিযান চালিয়ে ময়মনসিং জেলার নান্দাইল উপজেলার আতারামপুর গ্রামের হাবিবুর রহমান (৪২) এবং জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার গোপালপুর গ্রামের ফেরদৌস সরদার(২৭) কে গ্রেফতার করা হয়। 

গরুর মালিক খোকনের স্ত্রী রুপালী আক্তার বলেন,গত দেড় মাস হয়ে গেল পুলিশ এখনো আমাদের গরু গুলো উদ্ধার করতে পারেনি। যে গরুগুলো উদ্ধার করে নিয়ে এসেছে সেগুলো আমাদের না। 

মামলার তদন্ত কর্মকর্তা এসআই আব্দুল্লাহ বলেন,গ্রেফতার আসলামের দেয়া তথ্যমতে অজিতের বাড়ী থেকে ৫টি চোরাই গরু উদ্ধারসহ আরো ৬জনকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরো বলেন, গ্রেফতারকৃতদের দেয়া তথ্যমতে,অজিতের ওই বাড়ীতে ১৬টি চোরাই গরু থাকার কথা ছিল। কিন্তু আমরা সেখানে অভিযান চালিয়ে ৫টি গরু পেয়েছি। তবে উদ্ধারের পর খোকনকে গরুগুলো দেখালে এই গরুগুলো তার নয় বলে জানান। এক্ষেত্রে উদ্ধার গরুগুলোর মালিকের সন্ধান এবং চুরি যাওয়া ৩গরু উদ্ধারের চেষ্টা চলছে।  

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন,চুরি যাওয়া গরু উদ্ধারে চেষ্টা চলছে। এছাড়া উদ্ধার ৫টি গরুর মালিকের সন্ধান করা হচ্ছে। যদি মালিক না পাওয়া যায় তবে আইনগত প্রক্রিয়া অনুযায়ী নিলামে বিক্রি করা হবে। তিনি আরো বলেন,উদ্ধার ৫গরুর মধ্যে একটি গরু ইতি মধ্যে বাচ্চা দিয়েছে। প্রতিদিন গরুগুলোর খাবার এবং পরিচর্জা নিয়ে চরম বিপাকে পরেছেন বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা ।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রুয়েটের দুই শিক্ষার্থীর পরিবার পেলেন ৪ লাখ টাকার বীমার চেক

রুয়েটের দুই শিক্ষার্থীর পরিবার পেলেন ৪ লাখ টাকার বীমার চেক