ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে ফটোসাংবাদিক কাচুকে ফাঁসানোর অভিযোগ: তীব্র নিন্দা ও ক্ষোভপ্রকাশ ভ্যানচালককে কুপিয়ে ভ্যান-টাকা-ফোন ছিনতাই, তিনজন গ্রেপ্তার চারঘাটে ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১, পিকআপ জব্দ দুর্গাপুরে হত্যা চেষ্টা মামলার দুই আসামি গ্রেপ্তার রাজশাহীতে গণপূর্তমন্ত্রীকে রাসিক প্রশাসকের ফুলেল শুভেচ্ছা আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪ পূজামণ্ডপে শান্তিপূর্ণ দুর্গোৎসব আয়োজনে প্রশাসনের প্রস্তুতি ইয়েমেনে রাজধানীতে ব্যাপক হামলার প্রস্তুতি, বেসামরিকদের সরে যাওয়ার নির্দেশ সৌদি জোটের ট্রাম্পের এশিয়া সফরের আগেই পিয়ংইয়ংয়ে মারণাস্ত্রের মহড়া দিল্লিতে পুলিশের ভ্যানে নারী বিক্ষোভকারীদের মারধর ও যৌন নির্যাতনের অভিযোগ স্বামীর পরকীয়া নিয়ে কথাকাটাকাটি, স্ত্রীকে হত্যার অভিযোগ গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার ৬ বছর পর অভিনয়ে ফিরছেন বিপাশা বসু আড়াই কোটির সিনেমার ১৮ দিনেই আয় ৫৯ কোটি রুপি কাজ পেতে নগ্ন দৃশ্যকে না বলতে পারেননি লিনা হেডি ‘মহিলাদের শরীর নিয়ে মানুষের প্রত্যাশার শেষ নেই’, ওজন কমাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন রাধিকা? কিশোরীর পেটব্যথা কমাতে মাকে তেল-পানি আনতে পাঠান মাদরাসার প্রিন্সিপাল, অতঃপর... স্ত্রীকে হত্যার পর ৯৯৯-এ কল দিলেন স্বামী রাজশাহীতে শর্টগানের ২৩ কার্তুজ ও ইনজেকশনসহ গ্রেপ্তার ৩ নাটোরে জার্মান পর্যটকের হারানো ল্যাপটপ উদ্ধার, পুরস্কৃত পুলিশ সদস্যরা নাটোরে জার্মান পর্যটকের হারানো ল্যাপটপ উদ্ধার, পুরস্কৃত পুলিশ সদস্যরা

এবার স্বামীর করা যৌতুক মামলায় স্ত্রী কারাগারে

  • আপলোড সময় : ২৫-০৮-২০২৬ ০৬:১২:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৮-২০২৬ ০৬:১২:০৯ অপরাহ্ন
এবার স্বামীর করা যৌতুক মামলায় স্ত্রী কারাগারে এবার স্বামীর করা যৌতুক মামলায় স্ত্রী কারাগারে
রাজবাড়ীর বালিয়াকান্দিতে স্বামীর করা যৌতুক মামলায় স্ত্রীকে কারাগারে পাঠানো আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে বালিয়াকান্দি আমলি আদালতের বিচারক আরিফ হোসেন এ আদেশ দেন। 

কারাগারে পাঠানো ওই নারীর নাম মোছা. তানিয়া খাতুন (২২)। তিনি বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের খালকুলা গ্রামের মোহন মল্লিকের মেয়ে। তিনি একটি বেসরকারি হাসপাতালে কর্মরত। 

তানিয়ার স্বামী মো. সাখাওয়াত হোসেন রাজবাড়ী সদর উপজেলার বিনোদপুর গ্রামের বাসিন্দা। তিনি একটি জাতীয় পত্রিকার রাজবাড়ী প্রতিনিধি হিসেবে কাজ করছেন।

আদালতের আদেশের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী গোলাম মোস্তফা।

জানা গেছে, ২০২৪ সালে সাখাওয়াতের সঙ্গে বিয়ে হয় তানিয়ার। বিয়ের সময় সাখাওয়াতের পরিবারের পক্ষ থেকে তানিয়াকে স্বর্ণালংকারসহ বিভিন্ন উপহার দেওয়া হয়। তবে বিয়ের পর তানিয়া তার স্বামীর কাছে পাঁচলাখ টাকা যৌতুক দাবি করেন। একপর্যায় স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে চলে যান তানিয়া।

বিষয়টি পারিবারিকভাবে ও স্থানীয় সালিশের মাধ্যমে মীমাংসার চেষ্টা করা হয়। তবে তানিয়া যৌতুকের টাকা ছাড়া সংসারে ফিরতে রাজি হয়নি বলে এজাহারে উল্লেখ করা হয়। এ ঘটনায় সাখাওয়াত হোসেন বাদী হয়ে ২০১৮ সালে যৌতুক নিরোধ আইনের বালিয়াকান্দি আমলি আদালতে মামলা করেন।

বাদীপক্ষের আইনজীবী গোলাম মোস্তাফা জানিয়েছেন, আদালতের তদন্তের পর তানিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরে তিনি স্বেচ্ছায় সংসার করার শর্তে জামিন নেন। এরপর লিগ্যাল এইডের মাধ্যমেও বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হয়। তবে আসামি ও বাদির সঙ্গে সংসার করতে নাজি না হওয়ায় এবং মীমাংসা কার্যকর না হওয়ায় আদালত তানিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে শর্টগানের কার্তুজ ও ইফিডিন ইনজেকশনসহ গ্রেপ্তার ৩

রাজশাহীতে শর্টগানের কার্তুজ ও ইফিডিন ইনজেকশনসহ গ্রেপ্তার ৩