ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অশ্লীল চ্যাটিং ও পরকীয়া করে ‘বড় মাশুল’ গুনলেন প্রধান শিক্ষক ঘুমন্ত গৃহবধূর দুই কান ছিঁড়ে সোনা লুট নিয়ামতপুরে বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন করেন এমপি মোস্তাফিজুর রহমান বাবার চোখের সামনেই হারিয়ে গেল সোহাগী, পুকুর থেকে উঠল নিথর দেহ আত্রাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, রাজশাহী বিভাগে দ্বিতীয় মানসীও পেলেন সম্মাননা হাতে চলে কাঁচি, হৃদয়ে বাজে সুর সলঙ্গায় ৪২৩ গ্রাম হেরোইনসহ দুই নারী গ্রেপ্তার তানোরে শরিফ উদ্দিন মুন্সীর নলকুপ প্রদান রাণীশংকৈলে জামায়াতের উপজেলা নায়েবে আমিরের জানাজায় হাজারো মুসুল্লির ঢল:এলাকায় শোকের ছায়া আজ ফুলবাড়ী দিবস: কেমন আছেন নিহত তিন যুবকের পরিবার? দিবসেই শুধু কদর বাড়ে তাদের! তানোরে স্কুলের জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন গুরুদাসপুরে নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু গুরুদাসপুরে নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু দেড় মাসেও হদিস মেলেনি চুরি যাওয়া গরুর রাণীনগরে ১মাসেও উদ্ধার ৫গরুর মালিক পায়নি পুলিশ ​ কেমন আছেন ফুলবাড়ী কয়লাখনি বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে পঙ্গুত্ববরণকারী বাবলু রায়? রাণীনগরে অনৈতিক কর্মকান্ডের অভিযোগে ৬জন নারী-পুরুষ আটক রাসূল (সা.)সারা জাহানের জন্য রহমত স্বরূপ। আজ ফুলবাড়ী দিবস: উন্মুক্ত পদ্ধতির কয়লাখনি বিরোধী আন্দোলনের ২০ বছর রাণীনগরে সার ডিলার ফটিকের ৩০হাজার টাকা জরিমানা নিখোঁজ মাদরাসাছাত্রের ৯ দিনেও খোঁজ মেলেনি

ভূগর্ভস্থ পানির চাপ কমাতে লবণাক্ত পানি শোধনের নির্দেশ প্রধানমন্ত্রীর

  • আপলোড সময় : ২৫-০৮-২০২৬ ০৫:৪৪:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৮-২০২৬ ০৫:৪৪:৪৬ অপরাহ্ন
ভূগর্ভস্থ পানির চাপ কমাতে লবণাক্ত পানি শোধনের নির্দেশ প্রধানমন্ত্রীর ভূগর্ভস্থ পানির চাপ কমাতে লবণাক্ত পানি শোধনের নির্দেশ প্রধানমন্ত্রীর
ভূগর্ভস্থ পানির ওপর ক্রমবর্ধমান চাপ কমাতে বিকল্প উৎস হিসেবে লবণাক্ত পানি শোধনের উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই পরিকল্পনা বাস্তাবায়নের জন্য নদীর মোহনা চাঁদপুর ও সমুদ্র উপকূলের মোংলা এলাকায় সম্ভাব্যতা সমীক্ষা (ফিজিবিলিটি স্টাডি) চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেন ডেনমার্কের রাষ্ট্রদূত। বৈঠক শেষে আলোচনার মূল বিষয়বস্তু সাংবাদিকদের কাছে তুলে ধরে এসব তথ্য জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

প্রতিমন্ত্রী জানান, প্রাকৃতিক পানির ভারসাম্য রক্ষায় সরকার ভূগর্ভস্থ পানি উত্তোলনের নির্ভরতা কমিয়ে আনার দিকে জোর দিচ্ছে। বিশেষ করে রাজধানী ঢাকায় সরবরাহ করা পানির প্রায় ৭৪ শতাংশই ভূগর্ভস্থ উৎস থেকে তোলা হয়, যা পরিবেশ ও নগরের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পর্যায়ক্রমে গ্যাসের মতোই পাইপলাইনের মাধ্যমে শোধিত পানি সারাদেশে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

মেঘনা নদী থেকে পানি এনে প্রক্রিয়াজাতকরণের লক্ষ্যে ১৬ হাজার কোটি টাকা ব্যয়ে ‘সায়েদাবাদ প্রকল্প’ বাস্তবায়ন করা হচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী। এই প্রকল্পটির কাজ সম্পূর্ণ শেষ হলে প্রতিদিন ঢাকায় অন্তত ৯৫ কোটি লিটার পরিশোধিত পানি সরবরাহ করা সম্ভব হবে।

প্রকল্পটির বাস্তবায়ন প্রক্রিয়ায় সহযোগী দেশ হিসেবে ডেনমার্ক সরকার প্রায় ৪ হাজার ৫০০ কোটি টাকা আর্থিক সহায়তা দিচ্ছে। এর বাইরেও রোহিঙ্গা ক্যাম্পে বিশুদ্ধ পানি নিশ্চিত করতে ওয়াটার ট্রিটমেন্ট বা পানি শোধন প্রকল্পের জন্য ডেনমার্ক সরকারের পক্ষ থেকে আরও ১০০ কোটি টাকার সহায়তা পাওয়ার তথ্য জানান প্রতিমন্ত্রী।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরীজুড়ে পৃথক অভিযানে জুয়া ও মাদক কারবারী গ্রেফতার ১০

মহানগরীজুড়ে পৃথক অভিযানে জুয়া ও মাদক কারবারী গ্রেফতার ১০