ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গুরুদাসপুরে নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু গুরুদাসপুরে নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু দেড় মাসেও হদিস মেলেনি চুরি যাওয়া গরুর রাণীনগরে ১মাসেও উদ্ধার ৫গরুর মালিক পায়নি পুলিশ ​ কেমন আছেন ফুলবাড়ী কয়লাখনি বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে পঙ্গুত্ববরণকারী বাবলু রায়? রাণীনগরে অনৈতিক কর্মকান্ডের অভিযোগে ৬জন নারী-পুরুষ আটক রাসূল (সা.)সারা জাহানের জন্য রহমত স্বরূপ। আজ ফুলবাড়ী দিবস: উন্মুক্ত পদ্ধতির কয়লাখনি বিরোধী আন্দোলনের ২০ বছর রাণীনগরে সার ডিলার ফটিকের ৩০হাজার টাকা জরিমানা নিখোঁজ মাদরাসাছাত্রের ৯ দিনেও খোঁজ মেলেনি এবার স্বামীর করা যৌতুক মামলায় স্ত্রী কারাগারে পরিবারের সঙ্গে মধুর সম্পর্ক গড়ে স্কুলছাত্রীর ‘সর্বনাশ’ করেন ইউসুফ বিশ্বমানবের নিকট অসাধারণ আলোকবর্তিকা মহানবী (সা.): রিজভী মহানগরীজুড়ে পৃথক অভিযানে জুয়া ও মাদক কারবারী গ্রেফতার ১০ ‘চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন’ নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী  ভূগর্ভস্থ পানির চাপ কমাতে লবণাক্ত পানি শোধনের নির্দেশ প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে যা বললেন আইনমন্ত্রী ভূবনমোহন পার্কের স্থাপনা অবৈধ দখলমুক্ত করলো রাসিক চন্দ্রিমায় চুরি মামলায় গ্রেপ্তার ১, পলাতক আসামির বাসা থেকে শাড়ি-বোরকা-থ্রি-পিস উদ্ধার সিংড়ায় নিখোঁজের একদিন পর ভ্যান চালকের মরদেহ উদ্ধার

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে যা বললেন আইনমন্ত্রী

  • আপলোড সময় : ২৫-০৮-২০২৬ ০৫:৪১:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৮-২০২৬ ০৫:৪১:৫৪ অপরাহ্ন
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে যা বললেন আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে যা বললেন আইনমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের দ্বৈত নাগরিকত্ব নিয়ে রাজনৈতিক ও সংবাদমাধ্যম অঙ্গনে চলা আলোচনার মধ্যে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি জানিয়েছেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান মেনেই শপথ গ্রহণ করেছেন এবং এ প্রক্রিয়ায় কোনো ধরনের ব্যত্যয় ঘটেনি।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা জানান।

একই সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। পররাষ্ট্র প্রতিমন্ত্রীর মন্তব্যকে ‘ক্যাজুয়াল’ ও ‘ইনফরমাল’ হিসেবে উল্লেখ করে তিনি একে খুব বেশি গুরুত্ব না দেওয়ার আহ্বান জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নাগরিকত্ব নিয়ে সরকারের অবস্থান জানতে চাইলে তথ্য উপদেষ্টা বলেন, বিষয়টি নিয়ে প্রতিমন্ত্রী অনানুষ্ঠানিকভাবে কথা বলেছেন। এই বিষয়ে জানতে হলে সরাসরি তার সঙ্গেই কথা বলা সবচেয়ে উপযুক্ত হবে।

ডা. জাহেদ উর রহমান আরও বলেন, বক্তব্যটি যেভাবে এসেছে তার চেয়ে সেটি কীভাবে বলা হয়েছে তা দেখা গুরুত্বপূর্ণ। উনি কিছুটা ক্যাজুয়াল ও ইনফরমাল ভঙ্গিতে কথা বলছিলেন। এটিকে সিরিয়াসলি না নেওয়াটাই সমীচীন হবে। তবে প্রয়োজন মনে করলে সরকার বিষয়টি পরবর্তীতে খতিয়ে দেখতে পারে।

উল্লেখ্য, সোমবার (২৪ আগস্ট) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাগরিকত্ব বিষয়ে পরোক্ষ মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, ‘আমি তো সিটিজেন নিয়ে আছি... কার এত জ্বালা যে কাজ করতে দেবে না? তার কি ২০০৮-এর জ্বালা উঠছে নাকি আবার? মইনউদ্দিন-ফখরুদ্দীনের জ্বালা উঠছে তার আবার?’ প্রতিমন্ত্রীর ওই মন্তব্যের পরই মূলত এ বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা ও বিতর্ক তৈরি হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
মহানগরীজুড়ে পৃথক অভিযানে জুয়া ও মাদক কারবারী গ্রেফতার ১০

মহানগরীজুড়ে পৃথক অভিযানে জুয়া ও মাদক কারবারী গ্রেফতার ১০