ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিংড়ায় নিখোঁজের একদিন পর ভ্যান চালকের মরদেহ উদ্ধার ভাত-ঘি খেয়েও কমবে মেদ! তিন মাসে ২২ কেজি ওজন কমানোর ৯ উপায় বললেন পুষ্টিবিদ পাকিস্তানের দুই বিমানঘাঁটিতে তিন দিনে বেশ কয়েকবার অবতরণ তুরস্কের সামরিক বিমানের হরমুজ প্রণালীর ছবি দেখিয়ে আমেরিকার নতুন ভূখণ্ড দাবি ট্রাম্পের, পাত্তাই দিল না ইরান ‘নিজেকেই ভারত মনে হচ্ছে’, জাতীয় পতাকার আদলে তৈরি পোশাকে উর্বশী, ফের বিতর্কে অভিনেত্রী ‘অল্পবয়সিদের এঁরা ঘৃণা করেন’! বলিউডের ‘বর্ষীয়ান’ অভিনেতাদের বিরুদ্ধে বিস্ফোরক তনুশ্রী দত্ত অভিনেত্রী সারার গোপন ভিডিও ফাঁস নিয়ে যা জানা গেলো বাবার মরদেহ বারান্দায়, সাড়ে তিন হাত জায়গা নিয়ে ২ ভাইয়ের সংঘর্ষ ফেনীতে ২১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক ফেনীতে ৮ হাজার ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কামারগাঁ ইউপি নির্বাচনে সুলতান সকলের কাছে দোয়া প্রত্যাশী নিয়ামতপুরে এমপি মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা প্রদান তানোরে ছাত্রদলের মাদকবিরোধী প্রচারণা সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পুঠিয়ার ইউএনও লিয়াকত সালমান নাপিতের দোকানে অপেক্ষা ভালো লাগত না তাই ১৭ বছর ধরে নিজের চুল নিজেই কাটেন ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির অভিযানে ৩৯৭ বোতল ভারতীয় মাদক উদ্ধার আত্রাইয়ে নবনির্মিত পরিদর্শন কক্ষ উদ্বোধন, বাড়বে প্রশাসনিক সেবার গতি নিয়ামতপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক নৃপেন্দ্রনাথ মন্ডলের পরলোকগমন রাণীনগরে যমজ দুই বোনসহ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান তানোরে ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রম সমাপ্ত

সিংড়ায় নিখোঁজের একদিন পর ভ্যান চালকের মরদেহ উদ্ধার

  • আপলোড সময় : ২৪-০৮-২০২৬ ০৯:২৯:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৮-২০২৬ ০৯:২৯:০৪ অপরাহ্ন
সিংড়ায় নিখোঁজের একদিন পর ভ্যান চালকের মরদেহ উদ্ধার সিংড়ায় নিখোঁজের একদিন পর ভ্যান চালকের মরদেহ উদ্ধার
নাটোরে নিখোঁজের এক দিন পর আনোয়ার হোসেন (৩০) নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৪ আগস্ট) বিকেল ৫টায় উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের জামতলীর ফরিদনগর এলাকায় রাস্তার পাশ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

​নিহত আনোয়ার সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়নের পাঁচ পাড়া গ্রামের গেদু মন্ডলের ছেলে।

​পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গতকাল রোববার বিকেলে ভ্যান গাড়ি নিয়ে ভাড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন আনোয়ার। রাতে তিনি আর বাড়ি ফেরেননি। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরবর্তীতে আজ সোমবার সকালে পরিবারের পক্ষ থেকে সিংড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এর পর বিকেলে স্থানীয়দের খবরে পুলিশ ফরিদনগর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে।

​স্থানীয়দের প্রাথমিক ধারণা, ব্যাটারিচালিত অটোরিকশা (ভ্যান) ছিনতাইয়ের উদ্দেশ্যেই দুর্বৃত্তরা আনোয়ার হোসেনকে নির্মমভাবে হত্যা করে বাহনটি নিয়ে পালিয়ে গেছে।

​পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নিচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনগত প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে থানা পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিএসটিআইয়ের অভিযানে রাজশাহীতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

বিএসটিআইয়ের অভিযানে রাজশাহীতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা