ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিংড়ায় নিখোঁজের একদিন পর ভ্যান চালকের মরদেহ উদ্ধার ভাত-ঘি খেয়েও কমবে মেদ! তিন মাসে ২২ কেজি ওজন কমানোর ৯ উপায় বললেন পুষ্টিবিদ পাকিস্তানের দুই বিমানঘাঁটিতে তিন দিনে বেশ কয়েকবার অবতরণ তুরস্কের সামরিক বিমানের হরমুজ প্রণালীর ছবি দেখিয়ে আমেরিকার নতুন ভূখণ্ড দাবি ট্রাম্পের, পাত্তাই দিল না ইরান ‘নিজেকেই ভারত মনে হচ্ছে’, জাতীয় পতাকার আদলে তৈরি পোশাকে উর্বশী, ফের বিতর্কে অভিনেত্রী ‘অল্পবয়সিদের এঁরা ঘৃণা করেন’! বলিউডের ‘বর্ষীয়ান’ অভিনেতাদের বিরুদ্ধে বিস্ফোরক তনুশ্রী দত্ত অভিনেত্রী সারার গোপন ভিডিও ফাঁস নিয়ে যা জানা গেলো বাবার মরদেহ বারান্দায়, সাড়ে তিন হাত জায়গা নিয়ে ২ ভাইয়ের সংঘর্ষ ফেনীতে ২১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক ফেনীতে ৮ হাজার ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কামারগাঁ ইউপি নির্বাচনে সুলতান সকলের কাছে দোয়া প্রত্যাশী নিয়ামতপুরে এমপি মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা প্রদান তানোরে ছাত্রদলের মাদকবিরোধী প্রচারণা সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পুঠিয়ার ইউএনও লিয়াকত সালমান নাপিতের দোকানে অপেক্ষা ভালো লাগত না তাই ১৭ বছর ধরে নিজের চুল নিজেই কাটেন ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির অভিযানে ৩৯৭ বোতল ভারতীয় মাদক উদ্ধার আত্রাইয়ে নবনির্মিত পরিদর্শন কক্ষ উদ্বোধন, বাড়বে প্রশাসনিক সেবার গতি নিয়ামতপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক নৃপেন্দ্রনাথ মন্ডলের পরলোকগমন রাণীনগরে যমজ দুই বোনসহ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান তানোরে ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রম সমাপ্ত

‘অল্পবয়সিদের এঁরা ঘৃণা করেন’! বলিউডের ‘বর্ষীয়ান’ অভিনেতাদের বিরুদ্ধে বিস্ফোরক তনুশ্রী দত্ত

  • আপলোড সময় : ২৪-০৮-২০২৬ ০৮:৩৪:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৮-২০২৬ ০৮:৩৪:৪৫ অপরাহ্ন
‘অল্পবয়সিদের এঁরা ঘৃণা করেন’! বলিউডের ‘বর্ষীয়ান’ অভিনেতাদের বিরুদ্ধে বিস্ফোরক তনুশ্রী দত্ত ‘অল্পবয়সিদের এঁরা ঘৃণা করেন’! বলিউডের ‘বর্ষীয়ান’ অভিনেতাদের বিরুদ্ধে বিস্ফোরক তনুশ্রী দত্ত
ফের আলোচনায় তনুশ্রী দত্ত। ‘প্রবীণ’ অভিনেতা বলতে কী বোঝানো হয়? তা নিয়ে কড়া বক্তব্য অভিনেত্রীর। তাঁর বক্তব্য, কোনও ব্যক্তির বয়স তাঁর প্রাপ্য সম্মান নির্ধারণের একমাত্র মাপকাঠি হওয়া উচিত নয়। বরং মানুষকে বয়স দিয়ে নয়, তাঁর চরিত্র ও আচরণ দিয়ে বিচার করতে শেখা উচিত, মনে করেন অভিনেত্রী।

সমাজমাধ্যম একটি দীর্ঘ পোস্টে তনুশ্রী এমন একটি ঘটনার কথা লিখেছেন, যেখানে এক প্রবীণ অভিনেতাকে দেখে তিনি প্রথমে ভেবেছিলেন হয়তো তিনি আর কাজ পাচ্ছেন না এবং তাঁকে সাহায্য করা প্রয়োজন। কিন্তু পরে তাঁর ধারণা বদলে যায়। অভিনেত্রীর দাবি, বলিউডে ‘বর্ষীয়ান’ শব্দটি কখনও কখনও এমন ব্যক্তিদের ক্ষেত্রেও ব্যবহৃত হয়, যাঁরা দীর্ঘদিন ধরে ইন্ডাস্ট্রির কৌশল বুঝে চলতে এবং মানুষের ধারণাকে নিজেদের পক্ষে প্রভাবিত করতে শিখেছেন।

সোমবার, ২৪ অগস্ট একটি পোস্টে তিনি লেখেন, “আমি প্রথমে ভেবেছিলাম যে, বর্ষীয়ান অভিনেতা, কেউ কাজ দিচ্ছেন না, সাহায্য করি। কিন্তু না, বলিউডে ‘বর্ষীয়ান’ শব্দের অর্থ চালাক ও অভিজ্ঞ খেলোয়া়ড়।”

তনুশ্রী আরও দাবি করেছেন, ইন্ডাস্ট্রির কিছু প্রবীণ সদস্য তরুণ এবং সুবিধাপ্রাপ্ত ব্যক্তিদের প্রতি বিরূপ মনোভাব পোষণ করতে পারেন। তাঁর বক্তব্য, এমন ঘটনা বলিউডে বার বার দেখা গিয়েছে। যদিও পোস্টে কোনও নির্দিষ্ট ব্যক্তির নাম উল্লেখ করেননি তিনি। অভিনেত্রী লেখেন, “তরুণদের প্রতি অত্যন্ত খারাপ ও হীন মনোভাব পোষণকারী এই চরম বিদ্বেষপরায়ণ ও নেতিবাচক ব্যক্তিদের মধ্যে অনেকেই আবার ‘প্রবীণ’ বা অভিজ্ঞ মহলের অন্তর্ভুক্ত। তাঁরা সুবিধাপ্রাপ্ত তরুণদের ঘৃণা করে এবং তাঁদের ধ্বংস করার জন্য যা খুশি করতে পারেন।”

শেষে তনুশ্রী জানান, এই অভিজ্ঞতা তাঁকে মানুষকে বিচার করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে। এখন বয়সের পরিবর্তে ব্যক্তির চরিত্রের ভিত্তিতেই মানুষের মূল্যায়ন করেন তিনি।ফের আলোচনায় তনুশ্রী দত্ত। ‘প্রবীণ’ অভিনেতা বলতে কী বোঝানো হয়? তা নিয়ে কড়া বক্তব্য অভিনেত্রীর। তাঁর বক্তব্য, কোনও ব্যক্তির বয়স তাঁর প্রাপ্য সম্মান নির্ধারণের একমাত্র মাপকাঠি হওয়া উচিত নয়। বরং মানুষকে বয়স দিয়ে নয়, তাঁর চরিত্র ও আচরণ দিয়ে বিচার করতে শেখা উচিত, মনে করেন অভিনেত্রী।

সমাজমাধ্যম একটি দীর্ঘ পোস্টে তনুশ্রী এমন একটি ঘটনার কথা লিখেছেন, যেখানে এক প্রবীণ অভিনেতাকে দেখে তিনি প্রথমে ভেবেছিলেন হয়তো তিনি আর কাজ পাচ্ছেন না এবং তাঁকে সাহায্য করা প্রয়োজন। কিন্তু পরে তাঁর ধারণা বদলে যায়। অভিনেত্রীর দাবি, বলিউডে ‘বর্ষীয়ান’ শব্দটি কখনও কখনও এমন ব্যক্তিদের ক্ষেত্রেও ব্যবহৃত হয়, যাঁরা দীর্ঘদিন ধরে ইন্ডাস্ট্রির কৌশল বুঝে চলতে এবং মানুষের ধারণাকে নিজেদের পক্ষে প্রভাবিত করতে শিখেছেন।

সোমবার, ২৪ অগস্ট একটি পোস্টে তিনি লেখেন, “আমি প্রথমে ভেবেছিলাম যে, বর্ষীয়ান অভিনেতা, কেউ কাজ দিচ্ছেন না, সাহায্য করি। কিন্তু না, বলিউডে ‘বর্ষীয়ান’ শব্দের অর্থ চালাক ও অভিজ্ঞ খেলোয়া়ড়।”

তনুশ্রী আরও দাবি করেছেন, ইন্ডাস্ট্রির কিছু প্রবীণ সদস্য তরুণ এবং সুবিধাপ্রাপ্ত ব্যক্তিদের প্রতি বিরূপ মনোভাব পোষণ করতে পারেন। তাঁর বক্তব্য, এমন ঘটনা বলিউডে বার বার দেখা গিয়েছে। যদিও পোস্টে কোনও নির্দিষ্ট ব্যক্তির নাম উল্লেখ করেননি তিনি। অভিনেত্রী লেখেন, “তরুণদের প্রতি অত্যন্ত খারাপ ও হীন মনোভাব পোষণকারী এই চরম বিদ্বেষপরায়ণ ও নেতিবাচক ব্যক্তিদের মধ্যে অনেকেই আবার ‘প্রবীণ’ বা অভিজ্ঞ মহলের অন্তর্ভুক্ত। তাঁরা সুবিধাপ্রাপ্ত তরুণদের ঘৃণা করে এবং তাঁদের ধ্বংস করার জন্য যা খুশি করতে পারেন।”

শেষে তনুশ্রী জানান, এই অভিজ্ঞতা তাঁকে মানুষকে বিচার করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে। এখন বয়সের পরিবর্তে ব্যক্তির চরিত্রের ভিত্তিতেই মানুষের মূল্যায়ন করেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিএসটিআইয়ের অভিযানে রাজশাহীতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

বিএসটিআইয়ের অভিযানে রাজশাহীতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা