ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​রাজশাহীতে ২৫ কেজির বেশি কষ্টিপাথরের শিবমূর্তি উদ্ধার বিজিবির বিবাহবার্ষিকীতে ডিভোর্স পেপার উপহার পেয়েছিলেন সেলিনা জেটলি পরিচালকের কাছ থেকে রাত কাটানোর প্রস্তাব পান অভিনেত্রী, এরপর যা ঘটল ইরানে গিয়ে কিডনি বিক্রি করে দেশে ফেরেন ছামছুল, অতঃপর... সাতকানিয়ার হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার স্কুলে প্রধান শিক্ষক ও শিক্ষিকার মারামারি, ভিডিও ভাইরাল সড়ক দুর্ঘটনা রোধে রাজশাহীতে নিসচার রোড ক্যাম্পেইন পুলিশের নাম ভাঙিয়ে চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার ২ বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন মনিকা, অতঃপর... হাটহাজারীতে এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার কাটাখালী থানার মিডিলচরে ভারতীয় মদ জব্দ লালপুরে পরিত্যক্ত ব্যাগে গুলি ও ওয়াকিটকি উদ্ধার বিরোধী দলকে ভোট দিলে ঠাকুরগাঁওয়ের উন্নয়ন বাধাগ্রস্ত হবে,নির্বাচনী প্রচারনায়-মির্জা ফয়সল ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না- ইসি সানাউল্লাহ মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মায়ের ‘অপারেশন ক্লিন হার্ট’ প্রসঙ্গে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ময়মনসিংহে স্কুলের ভেতরেই শিক্ষক-শিক্ষিকার মারামারি, ভিডিও ভাইরাল এবার প্রাথমিক বিদ্যালয়ে ভর্তিতে বয়স নির্ধারণ অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু এক রাতেই ইউক্রেনের ৯০২ ড্রোন ভূপাতিত: রাশিয়া

ফেনীতে ২১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

  • আপলোড সময় : ২৪-০৮-২০২৬ ০৮:২০:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৮-২০২৬ ০৮:২০:৪২ অপরাহ্ন
ফেনীতে ২১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক ফেনীতে ২১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

ফেনীর ছাগলনাইয়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২১ কেজি গাঁজাসহ মো. জামাল উদ্দিন (৪৩) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

রোববার (২২ আগস্ট) রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে ছাগলনাইয়া থানাধীন চাঁদগাজী বাজারের উত্তর পাশে জয়নগর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, জয়নগর এলাকায় এক মাদক কারবারি গাঁজা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল সেখানে পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় তাকে আটক করা হয়।

আটক জামাল উদ্দিন জয়নগর এলাকার মৃত নুর মোহাম্মদ প্রকাশ টুকু মিয়ার ছেলে। পরে তার সঙ্গে থাকা একটি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে নীল রঙের পলিথিনের ওপর কালো রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ২১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য ২ লাখ ১০ হাজার টাকা বলে জানিয়েছে র‌্যাব।

আটক ব্যক্তি ও উদ্ধার করা গাঁজা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনীর ছাগলনাইয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
​রাজশাহীতে ২৫ কেজির বেশি কষ্টিপাথরের শিবমূর্তি উদ্ধার বিজিবির

​রাজশাহীতে ২৫ কেজির বেশি কষ্টিপাথরের শিবমূর্তি উদ্ধার বিজিবির