ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিংড়ায় নিখোঁজের একদিন পর ভ্যান চালকের মরদেহ উদ্ধার ভাত-ঘি খেয়েও কমবে মেদ! তিন মাসে ২২ কেজি ওজন কমানোর ৯ উপায় বললেন পুষ্টিবিদ পাকিস্তানের দুই বিমানঘাঁটিতে তিন দিনে বেশ কয়েকবার অবতরণ তুরস্কের সামরিক বিমানের হরমুজ প্রণালীর ছবি দেখিয়ে আমেরিকার নতুন ভূখণ্ড দাবি ট্রাম্পের, পাত্তাই দিল না ইরান ‘নিজেকেই ভারত মনে হচ্ছে’, জাতীয় পতাকার আদলে তৈরি পোশাকে উর্বশী, ফের বিতর্কে অভিনেত্রী ‘অল্পবয়সিদের এঁরা ঘৃণা করেন’! বলিউডের ‘বর্ষীয়ান’ অভিনেতাদের বিরুদ্ধে বিস্ফোরক তনুশ্রী দত্ত অভিনেত্রী সারার গোপন ভিডিও ফাঁস নিয়ে যা জানা গেলো বাবার মরদেহ বারান্দায়, সাড়ে তিন হাত জায়গা নিয়ে ২ ভাইয়ের সংঘর্ষ ফেনীতে ২১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক ফেনীতে ৮ হাজার ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কামারগাঁ ইউপি নির্বাচনে সুলতান সকলের কাছে দোয়া প্রত্যাশী নিয়ামতপুরে এমপি মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা প্রদান তানোরে ছাত্রদলের মাদকবিরোধী প্রচারণা সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পুঠিয়ার ইউএনও লিয়াকত সালমান নাপিতের দোকানে অপেক্ষা ভালো লাগত না তাই ১৭ বছর ধরে নিজের চুল নিজেই কাটেন ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির অভিযানে ৩৯৭ বোতল ভারতীয় মাদক উদ্ধার আত্রাইয়ে নবনির্মিত পরিদর্শন কক্ষ উদ্বোধন, বাড়বে প্রশাসনিক সেবার গতি নিয়ামতপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক নৃপেন্দ্রনাথ মন্ডলের পরলোকগমন রাণীনগরে যমজ দুই বোনসহ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান তানোরে ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রম সমাপ্ত

কামারগাঁ ইউপি নির্বাচনে সুলতান সকলের কাছে দোয়া প্রত্যাশী

  • আপলোড সময় : ২৪-০৮-২০২৬ ০৮:১১:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৮-২০২৬ ০৮:১১:৫৩ অপরাহ্ন
কামারগাঁ ইউপি নির্বাচনে সুলতান সকলের কাছে দোয়া প্রত্যাশী কামারগাঁ ইউপি নির্বাচনে সুলতান সকলের কাছে দোয়া প্রত্যাশী
রাজশাহীর তানোরের কামারগাঁ ইউনিয়ন পরিষদের (ইউপি) আসন্ন নির্বাচনে,চেয়ারম্যান পদে বিএনপির সমর্থিত প্রার্থী হয়ে, প্রতিদন্দীতার ইচ্ছে প্রকাশ করে, দলমত নির্বিশেষে সকল শ্রেণী-পেশার মানুষের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশা করে নির্বাচনের প্রস্ত্ততি নিচ্ছেন, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের (সাবেক) সহসভাপতি,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও ছাঐড় বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান আহম্মেদ। 
জানা গেছে,কামারগাঁ ইউপির ছাঐড় হাতিনান্দা গ্রামের এক রাজনৈতিক সচেতন, দানশীল সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম সুলতান আহম্মেদের।বংশপরম্পরায় পারিবারিকভাবেই বিএনপির রাজনীতিতে সুলতানের আত্মপ্রকাশ।বিএনপির সাবেক ভাইস-চেয়ারম্যান ও ডাকমন্ত্রী প্রয়াত ব্যারিস্টার আমিনুল হক এবং প্রয়াত শীষ মোহাম্মদের ঘনিষ্ঠ রাজনৈতিক সহচর ছিলেন সুলতান।এছাড়াও কোনোদিন কোনো অবস্থাতেই এই দুই নেতার নেতৃত্ব ও পরিবারের বিপক্ষে সুলতান বা তার পরিবার অবস্থান নেননি।
ইতমধ্যে তিনি নির্বাচনে প্রতিদন্দীতার প্রস্তুতি সম্পন্ন করেছেন।স্থানীয় বিএনপির শীর্ষ মহল সবুজ সঙ্কেত দিয়ে তাকে মাঠে নামার নির্দেশনা দিয়েছেন বলেও শোনা যাচ্ছে।কামারগাঁ ইউপির মধ্যাঞ্চল থেকে প্রার্থী হবার দৌড়ে একমাত্র তিনিই রয়েছেন। সুলতানের প্রার্থী হবার খবরে একটি বিশেষ মহলের চোখেমূখে হতাশার ছাপ ফুটে উঠেছে। 
খোঁজ নিয়ে জানা গেছে,সুলতান আহম্মেদ ছাত্র জীবনেই শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের  আর্দশে অনুপ্রাণিত হয়ে বিএনপির রাজনীতিতে জড়িয়ে পড়েন এবং ছাত্রদল-যুবদল হয়ে তিনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি।এলাকার উন্নয়ন,সমাজ সেবা, ক্রীড়া ও সামাজিক- সাংস্কৃতিক কর্মকান্ডে দীর্ঘদিন ধরে তিনি নিজেকে সম্পৃক্ত রেখে চলেছেন। ইতিমধ্যে পারিবারিক উদ্যোগে গ্রামের ৫টি কাঁচা মাটির রাস্তা নির্মাণ,তাদের জমিতে ছাঐড় উচ্চ বালিকা বিদ্যালয় স্থাপন, হাতিনান্দা হাফেজিয়া মাদরাসা, হাতিনান্দা জামে মসজিদ,মালার মোড় জামে মসজিদসহ অসংখ্য প্রতিষ্ঠান গড়ে তুলেছেন।এসব বিবেচনায় উপজেলা জুড়ে সাধারণ মানুষ বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে  তার একটা পরিচ্ছন্ন ও নিজ্বস্ব ব্যক্তি ইমেজ তৈরী হয়েছে। এদিকে ভোটারদের সিংহভাগ তরুণ। এবার তরুণ প্রজন্ম তাদের প্রতিনিধি হিসেব আদর্শিক, জন ও কর্মীবান্ধব তরুণ নেতৃত্ব সুলতান আহম্মেদকেই বেছে নিয়েছে।এবার তারা যেকোনো মুল্য তাদের একজন তরুণ প্রতিনিধি নির্বাচনে বদ্ধপরিকর।
অন্যান্য সবকিছু তার অনুকুলে রয়েছে,ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে তার বিজয়ের সম্ভবনা অত্যন্ত উজ্জল বলে মনে করছেন আমজনতা।
ইতমধ্যে প্রচার-প্রচারণা ও উঠান বৈঠকে তিনি জনসাধারণের কাছে অঙ্গীকার প্রকাশ করে বলেন, বিজয়ী হলে তিনি তাদের নেতা মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিনের সহযোগিতায় তিনি তার সকল যোগ্যতা ও দক্ষতা দিয়ে ইউপির অবহেলিত জনগণের আর্থ-সামাজিক উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখবেন। এই জন্য সকলের কাছে তিনি দোয়া, সমর্থন ও সহযোগীতা প্রত্যাশা করেছেন। 
এদিকে তৃণমুলের নেতা ও কর্মী-সমর্থক বিশেষ করে তরুণ প্রজন্মের আকুন্ঠ সমর্থন তাকে বিজয়ের ব্যাপারে আশাবাদী করে তুলেছে। এবিষয়ে সুলতান আহম্মেদ  বলেন, আগামী ইউপি নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে প্রতিদন্দীতা করবেন। তিনি বলেন, নির্বাচিত হলে তিনি ইউপিবাসীকে সঙ্গে নিয়ে শিক্ষা বিস্তার, মাদক প্রতিরোধ, শতভাগ স্যানিটেন, বিশুদ্ধ খাবার পানির সুব্যবস্থা ও সকলের সমোধিকার প্রতিষ্ঠাসহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড গ্রহণের মাধ্যমে কামারগাঁকে স্মার্ট ইউপি হিসেবে গড়ে তুলবেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিএসটিআইয়ের অভিযানে রাজশাহীতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

বিএসটিআইয়ের অভিযানে রাজশাহীতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা