ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চন্দ্রিমায় চুরি মামলায় গ্রেপ্তার ১, পলাতক আসামির বাসা থেকে শাড়ি-বোরকা-থ্রি-পিস উদ্ধার সিংড়ায় নিখোঁজের একদিন পর ভ্যান চালকের মরদেহ উদ্ধার ভাত-ঘি খেয়েও কমবে মেদ! তিন মাসে ২২ কেজি ওজন কমানোর ৯ উপায় বললেন পুষ্টিবিদ পাকিস্তানের দুই বিমানঘাঁটিতে তিন দিনে বেশ কয়েকবার অবতরণ তুরস্কের সামরিক বিমানের হরমুজ প্রণালীর ছবি দেখিয়ে আমেরিকার নতুন ভূখণ্ড দাবি ট্রাম্পের, পাত্তাই দিল না ইরান ‘নিজেকেই ভারত মনে হচ্ছে’, জাতীয় পতাকার আদলে তৈরি পোশাকে উর্বশী, ফের বিতর্কে অভিনেত্রী ‘অল্পবয়সিদের এঁরা ঘৃণা করেন’! বলিউডের ‘বর্ষীয়ান’ অভিনেতাদের বিরুদ্ধে বিস্ফোরক তনুশ্রী দত্ত অভিনেত্রী সারার গোপন ভিডিও ফাঁস নিয়ে যা জানা গেলো বাবার মরদেহ বারান্দায়, সাড়ে তিন হাত জায়গা নিয়ে ২ ভাইয়ের সংঘর্ষ ফেনীতে ২১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক ফেনীতে ৮ হাজার ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কামারগাঁ ইউপি নির্বাচনে সুলতান সকলের কাছে দোয়া প্রত্যাশী নিয়ামতপুরে এমপি মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা প্রদান তানোরে ছাত্রদলের মাদকবিরোধী প্রচারণা সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পুঠিয়ার ইউএনও লিয়াকত সালমান নাপিতের দোকানে অপেক্ষা ভালো লাগত না তাই ১৭ বছর ধরে নিজের চুল নিজেই কাটেন ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির অভিযানে ৩৯৭ বোতল ভারতীয় মাদক উদ্ধার আত্রাইয়ে নবনির্মিত পরিদর্শন কক্ষ উদ্বোধন, বাড়বে প্রশাসনিক সেবার গতি নিয়ামতপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক নৃপেন্দ্রনাথ মন্ডলের পরলোকগমন রাণীনগরে যমজ দুই বোনসহ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির অভিযানে ৩৯৭ বোতল ভারতীয় মাদক উদ্ধার

  • আপলোড সময় : ২৪-০৮-২০২৬ ০৭:৫৫:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৮-২০২৬ ০৭:৫৫:৫৮ অপরাহ্ন
ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির অভিযানে ৩৯৭ বোতল ভারতীয় মাদক উদ্ধার ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির অভিযানে ৩৯৭ বোতল ভারতীয় মাদক উদ্ধার
ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ফেনসিডিল ও এসকাফ সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে মোট ৩৯৭ বোতল মাদক উদ্ধার হলেও এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
রোববার (২৪ আগস্ট) ভোররাত ৪টার দিকে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)-এর অধীন কাঠালডাঙ্গী বিওপির একটি টহলদল এ অভিযান পরিচালনা করে। বিজিবি সূত্রে জানা যায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাঠালডাঙ্গী বিওপির হাবিলদার মো. মোফাজ্জল হোসেনের নেতৃত্বে সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালানো হয়। এ সময় সীমান্তের মেইন পিলার ৩৭০ থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গেরুয়াডাঙ্গী এলাকায় তল্লাশি চালানো হয়।অভিযানের একপর্যায়ে ঘটনাস্থলে মালিকবিহীন অবস্থায় ২৫৩ বোতল ভারতীয় ফেনসিডিল এবং ১৪৪ বোতল এসকাফ সিরাপ পড়ে থাকতে দেখা যায়। পরে সেগুলো জব্দ করে বিজিবি। উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৫৮ হাজার টাকা।ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিতভাবে বিভিন্ন কৌশলী পরিকল্পনা ও অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে বিজিবির ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে অভিযান অব্যাহত থাকবে।এ ছাড়া সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান, মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছে বিজিবি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চন্দ্রিমায়  চুরি মামলায় গ্রেপ্তার ১, পলাতক আসামির বাসা থেকে শাড়ি-বোরকা-থ্রি-পিস উদ্ধার

চন্দ্রিমায় চুরি মামলায় গ্রেপ্তার ১, পলাতক আসামির বাসা থেকে শাড়ি-বোরকা-থ্রি-পিস উদ্ধার