ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ , ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে ১৭ কেজি গাঁজাসহ দুই রোহিঙ্গা আটক গোদাগাড়ীতে ৪০ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাসিক প্রশাসকের সঙ্গে ২৩ নম্বর ওয়ার্ডবাসীর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় গ্রিন ও ক্লিন সিটি হিসেবে রাজশাহীর ভূয়সী প্রশংসা করলেন নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ডের ডেপুটি মেয়র বিশিষ্ট ক্রীড়াবিদ বিশ্বনাথ দে ধারার মৃত্যুতে রাষ্ট্রপতির শোক সরকারি চুক্তিভিত্তিক চাকরিজীবীদের বেতন-ভাতা নিয়ে নতুন সিদ্ধান্ত বিমানে যান্ত্রিক ত্রুটি, বিলম্ব হতে পারে প্রধানমন্ত্রীর দেশে ফেরা রাবির ১১টি ছাত্র হলে ডিপ ফ্রিজ দিল সম্মিলিত শিক্ষার্থী জোট রাজশাহী সীমান্তে মদ ও ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ পুঠিয়ায় বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার আগের চেয়ে সুস্থ বোধ করছেন ভূমিমন্ত্রী, চাইলেন পরিবার ও সন্তানদের জন্য দোয়া শেরপুরে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রবাসী নিহত, আহত ৪ জন। অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর তাজেলকে দেখতে হাসপাতালে বিএনপি নেতা লালু রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ পুলিশ সুপারের- ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচন ঘিরে পুলিশের ব্রিফিং প্যারেড মাদক কারবারি ও দুর্নীতিবাজদের কোনো ছাড় দেওয়া হবে না: এমপি মিলন মানবিক নেতৃত্বে রাজশাহী জেলা পুলিশের বিশেষ শাখাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা মোহনপুরে ২৮শে অক্টোবর উপলক্ষে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও পথসভা সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতে ৬ মাদকসেবিকে দণ্ড প্রদান

তানোরে ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রম সমাপ্ত

  • আপলোড সময় : ২৪-০৮-২০২৬ ০৭:৪২:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৮-২০২৬ ০৭:৪২:১৭ অপরাহ্ন
তানোরে ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রম  সমাপ্ত তানোরে ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রম সমাপ্ত
রাজশাহীর তানোরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের তানোর এরিয়া প্রোগ্রামের সমাপনী ও ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪আগস্ট) সকালে উপজেলা পরিষদ হলরুমে তানোর এলাকাবাসীর আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সাংসদ অধ্যাপক মুজিবুর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) (চলতি দায়িত্ব)সহকারী কমিশনার (ভুমি) শিব শংকর বসাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তানোর থানার ওসি (তদন্ত) মোয়াজ্জেম হোসেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র ডিরেক্টর-অপারেশনস (ন্যাশনাল অফিস) চন্দন জেড গোমেজ, ডিরেক্টর-অপারেশনস অ্যান্ড টেকনিক্যাল প্রোগ্রাম লিমা হান্না দারিং, ডেপুটি ডিরেক্টর ফিল্ড অপারেশনস (নর্দান বাংলাদেশ ক্লাস্টার) রাজু উইলিয়াম রোজারিও, উপজেলা জামায়াতের আমির মাওলানা আলমগীর হোসেন, সেক্রেটারী ডিএম আক্কাস,তানোর পৌর আমির মাওলানা জুয়েল রানা, পাঁচন্দর ইউপি আমির মাওলানা জুয়েল রানা ও মাহাবুব চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা, ধর্মীয় নেতা, শিক্ষক প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 
দীর্ঘ ১৫ বছর ধরে তানোর উপজেলায় শিক্ষা, স্বাস্থ্য, শিশু সুরক্ষা, সামাজিক সচেতনতা ও জীবনমান উন্নয়নে কাজ করে আসা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এ অনুষ্ঠানের মাধ্যমে তাদের তানোর এরিয়া প্রোগ্রামের কার্যক্রমের সফল সমাপ্তি ঘোষণা করে। তানোর উপজেলায় প্রায় একশো দশ কোটি ব্যয় করা হয়েছে। উপজেলায় ৫ হাজার ৭০৭ জন শিশু ও এক লাখ ৪২ হাজার উপকারভোগী রয়েছে।
অনুষ্ঠানে শিশুদের জন্য পরিচালিত বিভিন্ন কার্যক্রমের চিত্র তুলে ধরা হয়। পাশাপাশি কর্মসূচির সফল উপকারভোগীরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন।
বক্তারা বলেন, ওয়ার্ল্ড ভিশন শুধু একটি উন্নয়ন সংস্থা হিসেবে নয়, বরং মানবিক পরিবারের মতো তানোরের মানুষের পাশে থেকে কাজ করেছে। তাদের বিভিন্ন কর্মসূচি এ অঞ্চলের মানুষকে সচেতন ও আত্মনির্ভর হতে সহায়তা করেছে। বক্তারা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।
অনুষ্ঠান শেষে শিশুদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২

পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২