ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চন্দ্রিমায় চুরি মামলায় গ্রেপ্তার ১, পলাতক আসামির বাসা থেকে শাড়ি-বোরকা-থ্রি-পিস উদ্ধার সিংড়ায় নিখোঁজের একদিন পর ভ্যান চালকের মরদেহ উদ্ধার ভাত-ঘি খেয়েও কমবে মেদ! তিন মাসে ২২ কেজি ওজন কমানোর ৯ উপায় বললেন পুষ্টিবিদ পাকিস্তানের দুই বিমানঘাঁটিতে তিন দিনে বেশ কয়েকবার অবতরণ তুরস্কের সামরিক বিমানের হরমুজ প্রণালীর ছবি দেখিয়ে আমেরিকার নতুন ভূখণ্ড দাবি ট্রাম্পের, পাত্তাই দিল না ইরান ‘নিজেকেই ভারত মনে হচ্ছে’, জাতীয় পতাকার আদলে তৈরি পোশাকে উর্বশী, ফের বিতর্কে অভিনেত্রী ‘অল্পবয়সিদের এঁরা ঘৃণা করেন’! বলিউডের ‘বর্ষীয়ান’ অভিনেতাদের বিরুদ্ধে বিস্ফোরক তনুশ্রী দত্ত অভিনেত্রী সারার গোপন ভিডিও ফাঁস নিয়ে যা জানা গেলো বাবার মরদেহ বারান্দায়, সাড়ে তিন হাত জায়গা নিয়ে ২ ভাইয়ের সংঘর্ষ ফেনীতে ২১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক ফেনীতে ৮ হাজার ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কামারগাঁ ইউপি নির্বাচনে সুলতান সকলের কাছে দোয়া প্রত্যাশী নিয়ামতপুরে এমপি মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা প্রদান তানোরে ছাত্রদলের মাদকবিরোধী প্রচারণা সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পুঠিয়ার ইউএনও লিয়াকত সালমান নাপিতের দোকানে অপেক্ষা ভালো লাগত না তাই ১৭ বছর ধরে নিজের চুল নিজেই কাটেন ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির অভিযানে ৩৯৭ বোতল ভারতীয় মাদক উদ্ধার আত্রাইয়ে নবনির্মিত পরিদর্শন কক্ষ উদ্বোধন, বাড়বে প্রশাসনিক সেবার গতি নিয়ামতপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক নৃপেন্দ্রনাথ মন্ডলের পরলোকগমন রাণীনগরে যমজ দুই বোনসহ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

গুরুদাসপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অনিয়ম-উদাসীনতায় বিভ্রান্ত ইউএনও

  • আপলোড সময় : ২৪-০৮-২০২৬ ০৭:৩৫:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৮-২০২৬ ০৭:৩৫:৩৭ অপরাহ্ন
গুরুদাসপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অনিয়ম-উদাসীনতায় বিভ্রান্ত ইউএনও গুরুদাসপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অনিয়ম-উদাসীনতায় বিভ্রান্ত ইউএনও

নাটোরের গুরুদাসপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের অনিয়ম ও উদাসীনতা সবার সামনে তুলে ধরলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ। এবারের এসএসসির ফলাফলে উপজেলায় শিক্ষা ব্যবস্থার দূরাবস্থার কারণে শিক্ষকদের কঠোরভাবে সতর্ক করেছেন তিনি।

সম্প্রতি উপজেলা পরিষদ চত্বরে শিক্ষার মানোন্নয়নে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যকালে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের সামনেই নানা অনিয়মের সমালোচনা করেন ইউএনও। সভার প্রধান অতিথি মো. আব্দুল আজিজ এমপির বরাত দিয়ে বক্তব্যের প্রথমেই শিক্ষক ও অভিভাবকদের প্রতি ক্ষোভ-দুঃখ প্রকাশ করেন ইউএনও ফাহমিদা আফরোজ।

তিনি বলেন- 'পাইলট স্কুলের ৩৯ শিক্ষার্থী বলেছে, তাদেরকে প্রাইভেট পড়তে বাধ্য করা হচ্ছে। নাহলে নাম্বার দেওয়া হয় না। আবার শিক্ষা প্রতিষ্ঠানে নবম শ্রেণির ছাত্রদের হাতে মোবাইল আসক্তি দেখে অবাক হলাম। তারা দেড়লাখ টাকার মোবাইল ব্যবহার করে। আমার মতো ইউএনও'রও সেই সামর্থ্য নেই। শিক্ষক পরিবারের সন্তানদেরই এ অবস্থা। স্কুল পড়ুয়া সন্তানকে মারার জন্য মোটরসাইকেল কিনে দিচ্ছেন। অভিভাবকদের এমন উদাসীনতায় ঝরে পড়ছে শিক্ষার্থীরা।'

শিক্ষাপ্রতিষ্ঠানের অনিয়ম প্রসঙ্গে ইউএনও বলেন- 'শিক্ষকরা সময়মতো স্কুলে হাজির না হওয়ায় শিক্ষার্থীরা বাইরে ঘুরে বেড়ায়। একদিন চাঁচকৈড় নাজিম উদ্দিন স্কুল, রোকেয়া স্কুল, পুরুলিয়া স্কুলসহ চারজন প্রধান শিক্ষককে ফোন দিয়ে জানতে পারি- তারা কেউ অসুস্থ, কেউ নাটোরে আছেন। কোনো না কোনো কারণে তারা প্রতিষ্ঠানে নেই। স্কুলে শিক্ষার্থীর হাজিরা থাকলেও অন্য স্কুলের শিক্ষার্থীর সাথে চলে যায়। বড় কোনো দুর্ঘটনা ঘটলে আমি কাকে ধরতাম। শিক্ষার্থীরা স্কুলের বাইরে গেলে সেটার  দায়িত্ব শিক্ষা প্রতিষ্ঠানের।'

স্কুল পরিদর্শনে ইউএনও বলেন- পৌর সদরের শহীদ মোবিদুল হাইস্কুল থেকে আমাকে ৪২ জন ছাত্রের তথ্য দেয়া হয়। কিন্তু শ্রেণিকক্ষ ঘুরে দেখি মাত্র ২ জন ছাত্র উপস্থিত আছে। ৮ম শ্রেনিতে শিক্ষক আর্টিকেল পড়াচ্ছিলেন। কিন্তু আর্টিকেল বানান জানেন না ওই শিক্ষক। পাঁচবার চেষ্টা করেও পারেন নাই। এমনকি ওই স্কুলের কোনো শিক্ষকই পারেননি। এই দায়টা কার? শিক্ষকরা যে বিষয়ে পড়াবেন সেই বিষয়ে স্বচ্ছ ধারণা থাকা বাধ্যতামুলক। সহজভাবে উপস্থাপন করে শিক্ষার্থীদের বুঝাতে হবে।

তিনি আরও বলেন- নূর মোহাম্মদ টেকনিক্যাল স্কুলেও দুইজন শিক্ষার্থী ছিলো। কিন্তু কোনো শিক্ষক পাইনি। আমি সাবমার্চেবল না দিয়ে ফিরে আসি। আবার শিধুলী হাইস্কুলে মামলা মকদ্দমার জটিলতা চলছে। সেখানে স্টুডেন্টদের নির্দিষ্ট গাইড পড়াতে বাধ্য করা হচ্ছে। বৃপাথুরিয়া হাইস্কুলের শিক্ষকদের বিরুদ্ধেও অনেক শিক্ষার্থী অভিযোগ দিয়েছে।

কনফিউজড হয়ে ইউএনও বলেন- গত বৃহস্পতিবার রোজী মোজাম্মেল মহিলা কলেজ, বিলচলন শহীদ সামসুজ্জোহা কলেজ, খুবজীপুর হাইস্কুলের ব্যাপারে আমার কাছে অভিযোগ নিয়ে আসে শিক্ষার্থীরা। আপনারাও হয়তো বিষয়গুলো জানেন। আমাদের শিক্ষা ব্যবস্থা কোন দিকে যাচ্ছে সেটা নিয়ে আমি কনফিউজড।

তবে সম্ভাবনাময়ী মনে করে ইউএনও বলেন- নাজিরপুর সম্ভাবনাময়ী হলেও শিক্ষকদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চরম পর্যায়ে। শুধু তাই না, কাছিকাটা স্কুল এন্ড কলেজ ও ঝাউপাড়ায় মারামারির উপক্রম হয়েছে। স্কুলের ভিতরে শিক্ষকদের রুমে হাতুরি দিয়ে মারামারি হয়। এর চেয়ে ভয়ংকর আর কী আছে?

শনিবার ২২ আগস্ট উপজেলা শিক্ষক সমিতি কর্তৃক আয়োজিত দিনব্যাপী এ মতবিনিময় সভায় প্রায় ৭শ' শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। ইউএনও'র এই কঠোর বক্তব্য শিক্ষকদের মাঝে সচেতনতা ও আলোচনার সৃষ্টি করে। যেন দীর্ঘদিনের জমানো অনিয়ম ও অভিযোগের ক্ষোভ শিক্ষকদের ওপর ঝাড়লেন ইউএনও ফাহমিদা আফরোজ।

সভায় প্রধান অতিথি আব্দুল আজিজ এমপি ছাড়াও বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা শিক্ষা অফিসার রুস্তম আলী হেলালী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম আকতার, ওসি আব্দুল হান্নান, অধ্যক্ষ লিপি রাণী সরকার, লুৎফর রহমান, মাসুদুল হক আলেক, আব্দুল মজিদ, হারুনুর রশীদ, আনিসুর রহমান, ওসমান গণী, শিক্ষক জহুরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান রান্টু, সাংবাদিক আলী আক্কাছ, আয়নাল হক প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন প্রধান শিক্ষক নিগার সুলতানা ও শিক্ষক মিজানুর রহমান। ২য় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। 


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চন্দ্রিমায়  চুরি মামলায় গ্রেপ্তার ১, পলাতক আসামির বাসা থেকে শাড়ি-বোরকা-থ্রি-পিস উদ্ধার

চন্দ্রিমায় চুরি মামলায় গ্রেপ্তার ১, পলাতক আসামির বাসা থেকে শাড়ি-বোরকা-থ্রি-পিস উদ্ধার