ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চন্দ্রিমায় চুরি মামলায় গ্রেপ্তার ১, পলাতক আসামির বাসা থেকে শাড়ি-বোরকা-থ্রি-পিস উদ্ধার সিংড়ায় নিখোঁজের একদিন পর ভ্যান চালকের মরদেহ উদ্ধার ভাত-ঘি খেয়েও কমবে মেদ! তিন মাসে ২২ কেজি ওজন কমানোর ৯ উপায় বললেন পুষ্টিবিদ পাকিস্তানের দুই বিমানঘাঁটিতে তিন দিনে বেশ কয়েকবার অবতরণ তুরস্কের সামরিক বিমানের হরমুজ প্রণালীর ছবি দেখিয়ে আমেরিকার নতুন ভূখণ্ড দাবি ট্রাম্পের, পাত্তাই দিল না ইরান ‘নিজেকেই ভারত মনে হচ্ছে’, জাতীয় পতাকার আদলে তৈরি পোশাকে উর্বশী, ফের বিতর্কে অভিনেত্রী ‘অল্পবয়সিদের এঁরা ঘৃণা করেন’! বলিউডের ‘বর্ষীয়ান’ অভিনেতাদের বিরুদ্ধে বিস্ফোরক তনুশ্রী দত্ত অভিনেত্রী সারার গোপন ভিডিও ফাঁস নিয়ে যা জানা গেলো বাবার মরদেহ বারান্দায়, সাড়ে তিন হাত জায়গা নিয়ে ২ ভাইয়ের সংঘর্ষ ফেনীতে ২১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক ফেনীতে ৮ হাজার ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কামারগাঁ ইউপি নির্বাচনে সুলতান সকলের কাছে দোয়া প্রত্যাশী নিয়ামতপুরে এমপি মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা প্রদান তানোরে ছাত্রদলের মাদকবিরোধী প্রচারণা সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পুঠিয়ার ইউএনও লিয়াকত সালমান নাপিতের দোকানে অপেক্ষা ভালো লাগত না তাই ১৭ বছর ধরে নিজের চুল নিজেই কাটেন ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির অভিযানে ৩৯৭ বোতল ভারতীয় মাদক উদ্ধার আত্রাইয়ে নবনির্মিত পরিদর্শন কক্ষ উদ্বোধন, বাড়বে প্রশাসনিক সেবার গতি নিয়ামতপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক নৃপেন্দ্রনাথ মন্ডলের পরলোকগমন রাণীনগরে যমজ দুই বোনসহ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

রাণীশংকৈলে জামায়াতের উপজেলা নায়েবে আমির মাওলানা রজব আলীর মৃত্যু, এলাকায় শোকের ছায়া

  • আপলোড সময় : ২৪-০৮-২০২৬ ০৭:৩২:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৮-২০২৬ ০৭:৩২:৪০ অপরাহ্ন
রাণীশংকৈলে জামায়াতের উপজেলা নায়েবে আমির মাওলানা রজব আলীর মৃত্যু, এলাকায় শোকের ছায়া রাণীশংকৈলে জামায়াতের উপজেলা নায়েবে আমির মাওলানা রজব আলীর মৃত্যু, এলাকায় শোকের ছায়া
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির, সাবেক সেক্রেটারি এবং পৌরশহরের বিএন গার্লস হাই স্কুলের সহকারী মৌলভি শিক্ষক মাওলানা রজব আলী (৫৬) আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার (২৪ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার বাঁশবাড়ি গ্রামের নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে রাণীশংকৈলজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। রাজনৈতিক অঙ্গন, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় মানুষের মাঝে দেখা দিয়েছে শোক ও বেদনার আবহ। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাওলানা রজব আলী দীর্ঘ প্রায় ছয় মাস ধরে কিডনি জটিলতা ও খাদ্যনালির ক্যানসারে ভুগছিলেন। অসুস্থতার শুরুতে তিনি ঢাকায় চিকিৎসা নেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বগুড়ার ইবনে সিনা বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা শেষে শারীরিক অবস্থার কিছুটা অবনতির মধ্যেই তাকে বাড়িতে নিয়ে আসা হয়। শেষ পর্যন্ত সোমবার সকালে অবস্থার চরম অবনতি হলে নিজ বাড়িতেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী, রাজনৈতিক সহযোদ্ধা ও গুণগ্রাহী রেখে গেছেন।নদলীয় সূত্রে জানা যায়, মাওলানা রজব আলী দীর্ঘদিন ধরে জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। দলের বিভিন্ন সংকট ও প্রতিকূল সময়ে তিনি দায়িত্বশীল ভূমিকা পালন করেন। সাংগঠনিক কর্মকাণ্ডেও তিনি ছিলেন নিষ্ঠাবান, পরিশ্রমী ও দায়িত্বশীল একজন নেতা। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি স্থানীয় পর্যায়ে সংগঠনের নানা কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির ও কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর শূরা সদস্য মাওলানা আব্দুল হাকিম।
শোকবার্তায় তিনি বলেন, “মাওলানা রজব আলী ছিলেন একজন বর্ষীয়ান রাজনীতিবিদ। তিনি ছিলেন ইসলামী আন্দোলনের একজন সিপাহসালার। তাঁর মৃত্যুতে ইসলামী আন্দোলনের অঙ্গনে এক নক্ষত্রের পতন হলো।”তিনি আরও বলেন, “আল্লাহ আমাদের প্রিয় সহযোদ্ধাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি ধৈর্যের সঙ্গে সহ্য করার তৌফিক দান করুন।”
মাওলানা রজব আলীর মৃত্যুতে রাণীশংকৈল উপজেলা জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শিক্ষক-সহকর্মী এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে শোকের আবহ বিরাজ করছে। তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যমেও শোক প্রকাশ করছেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার রাত ১০টায় শিবদিঘি মডেল মসজিদসংলগ্ন মাঠে মাওলানা রজব আলীর জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চন্দ্রিমায়  চুরি মামলায় গ্রেপ্তার ১, পলাতক আসামির বাসা থেকে শাড়ি-বোরকা-থ্রি-পিস উদ্ধার

চন্দ্রিমায় চুরি মামলায় গ্রেপ্তার ১, পলাতক আসামির বাসা থেকে শাড়ি-বোরকা-থ্রি-পিস উদ্ধার