ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন ভারতের পর দুবাইয়ে হয়রানি, ইরানি মডেলকে ঘিরে রহস্য শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর

বিদেশি অস্ত্রসহ কিশোর গ্যাং লিডার জাহিদ গ্রেপ্তার

  • আপলোড সময় : ২৪-০৮-২০২৬ ০৭:১৪:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৮-২০২৬ ০৭:১৪:৫৭ অপরাহ্ন
বিদেশি অস্ত্রসহ কিশোর গ্যাং লিডার জাহিদ গ্রেপ্তার বিদেশি অস্ত্রসহ কিশোর গ্যাং লিডার জাহিদ গ্রেপ্তার
গাজীপুরে বিদেশি অস্ত্রসহ কিশোর গ্যাং লিডার জাহিদ হাসানকে (১৮) গ্রেপ্তার করেছে র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের সদস্যরা।

সোমবার (২৪ আগস্ট) ভোর ৪টার দিকে জেলার জয়দেবপুর থানাধীন বানিয়ারচালা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের আর্টিলারি ক্যাপ্টেন ইফতেখার আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার জাহিদ হাসানের বিরুদ্ধে গাজীপুর জেলার জয়দেবপুর থানায় অস্ত্র আইনে মামলার প্রক্রিয়া চলছে।

র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কমান্ডার আর্টিলারি ক্যাপ্টেন ইফতেখার আহমেদ জানান, জাহিদ হাসান দীর্ঘদিন যাবত এলাকায় আধিপত্য বিস্তার করে বিভিন্ন ধরনের অস্ত্রের মহড়া দিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি, ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন অপকর্ম করে আসছিলেন। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র‌্যাব সদস্যরা জয়দেবপুরের বানিয়ারচালা গ্রামের জাহিদ হাসানের বসত বাড়িতে অভিযান চালিয়ে তার নিজ শয়নকক্ষ থেকে ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন, এক রাউন্ড তাজা গুলি এবং পিস্তল সদৃশ একটি খেলনা এয়ার সফট পিস্তল উদ্ধার করা হয়। এসব আগ্নেয়াস্ত্র বিভিন্ন জায়গা থেকে কিনে করে তিনি পোশাক কারখানার ঝুট ব্যবসা নিয়ে বিভিন্ন ব্যবসায়ীদের সঙ্গে দ্বন্দ্ব করে আসছিলেন। এ ছাড়া জাহিদ হাসান তার নিজের দলে যোগদান করার জন্য বিভিন্ন লোককে অস্ত্র দেখিয়ে হুমকি প্রদান করতেন।

তিনি বলেন, উদ্ধার করা বিদেশি অস্ত্র, ম্যাগাজিন ও গুলিগুলো কোথা থেকে সে সংগ্রহ এবং কী উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখছিল, তার সাথে কারা জড়িত এসব বিষয়ে র‌্যাব কাজ করছে। উদ্ধারকৃত আলামতসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক