ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​রাজশাহীতে ২৫ কেজির বেশি কষ্টিপাথরের শিবমূর্তি উদ্ধার বিজিবির বিবাহবার্ষিকীতে ডিভোর্স পেপার উপহার পেয়েছিলেন সেলিনা জেটলি পরিচালকের কাছ থেকে রাত কাটানোর প্রস্তাব পান অভিনেত্রী, এরপর যা ঘটল ইরানে গিয়ে কিডনি বিক্রি করে দেশে ফেরেন ছামছুল, অতঃপর... সাতকানিয়ার হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার স্কুলে প্রধান শিক্ষক ও শিক্ষিকার মারামারি, ভিডিও ভাইরাল সড়ক দুর্ঘটনা রোধে রাজশাহীতে নিসচার রোড ক্যাম্পেইন পুলিশের নাম ভাঙিয়ে চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার ২ বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন মনিকা, অতঃপর... হাটহাজারীতে এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার কাটাখালী থানার মিডিলচরে ভারতীয় মদ জব্দ লালপুরে পরিত্যক্ত ব্যাগে গুলি ও ওয়াকিটকি উদ্ধার বিরোধী দলকে ভোট দিলে ঠাকুরগাঁওয়ের উন্নয়ন বাধাগ্রস্ত হবে,নির্বাচনী প্রচারনায়-মির্জা ফয়সল ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না- ইসি সানাউল্লাহ মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মায়ের ‘অপারেশন ক্লিন হার্ট’ প্রসঙ্গে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ময়মনসিংহে স্কুলের ভেতরেই শিক্ষক-শিক্ষিকার মারামারি, ভিডিও ভাইরাল এবার প্রাথমিক বিদ্যালয়ে ভর্তিতে বয়স নির্ধারণ অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু এক রাতেই ইউক্রেনের ৯০২ ড্রোন ভূপাতিত: রাশিয়া

ফেসবুকে অশ্লীল ছবি ছড়িয়ে ব্ল্যাকমেইল: নাটোরে র‍্যাবের হাতে যুবক গ্রেপ্তার

  • আপলোড সময় : ২৪-০৮-২০২৬ ০৭:১০:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৮-২০২৬ ০৭:১০:০৬ অপরাহ্ন
ফেসবুকে অশ্লীল ছবি ছড়িয়ে ব্ল্যাকমেইল: নাটোরে র‍্যাবের হাতে যুবক গ্রেপ্তার ফেসবুকে অশ্লীল ছবি ছড়িয়ে ব্ল্যাকমেইল: নাটোরে র‍্যাবের হাতে যুবক গ্রেপ্তার

নাটোরের বড়াইগ্রামে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে এক ব্যক্তির অশ্লীল ছবি তৈরি ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা দাবির অভিযোগে মো. রাইসুল ইসলাম জুয়েল (৩৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব।

র‍্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি অভিযানিক দল গত ২৩ আগস্ট ২০২৬ রাত আনুমানিক ৮টার দিকে নাটোর জেলার বড়াইগ্রাম থানার গোপালপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তিনি ওই এলাকার মো. মামুনুর রশিদের ছেলে।

র‍্যাব জানায়, জুয়েলের কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তদন্তে জানা যায়, তিনি ফেসবুকে বিভিন্ন পেজ খুলে পণ্য বিক্রির কথা বলে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করতেন।

অভিযোগ রয়েছে, গত ২০ আগস্ট বিকেল ৪টা ৫৬ মিনিটের দিকে জুয়েল অন্য সহযোগীদের সহায়তায় ভুক্তভোগীর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে যোগাযোগ করেন। পরে হোয়াটসঅ্যাপ প্রোফাইলে ব্যবহৃত ছবি এআই প্রযুক্তির মাধ্যমে বিকৃত করে অশ্লীল ছবি তৈরি করা হয়। এরপর ওই ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগীর কাছে ৬০ হাজার টাকা দাবি করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগী র‍্যাবের কাছে অভিযোগ করলে তদন্ত শুরু হয়। পরে ভাটারা থানায় মামলা নম্বর-৪১, তারিখ ২৩ আগস্ট ২০২৬, সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২২/২৫/২৭ ধারায় মামলা দায়ের করা হয়।

র‍্যাবের অভিযানে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুয়েল ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র‍্যাব।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে নাটোরের বড়াইগ্রাম থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে র‍্যাব জানিয়েছে।


নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
​রাজশাহীতে ২৫ কেজির বেশি কষ্টিপাথরের শিবমূর্তি উদ্ধার বিজিবির

​রাজশাহীতে ২৫ কেজির বেশি কষ্টিপাথরের শিবমূর্তি উদ্ধার বিজিবির