ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন ভারতের পর দুবাইয়ে হয়রানি, ইরানি মডেলকে ঘিরে রহস্য শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর

পীরগঞ্জে শিশুর গলায় ছুরি ঠেকিয়ে শিক্ষিকার সোনার চেইন ছিনতাই

  • আপলোড সময় : ২৪-০৮-২০২৬ ০৬:৫২:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৮-২০২৬ ০৬:৫২:০৫ অপরাহ্ন
পীরগঞ্জে শিশুর গলায় ছুরি ঠেকিয়ে শিক্ষিকার সোনার চেইন ছিনতাই পীরগঞ্জে শিশুর গলায় ছুরি ঠেকিয়ে শিক্ষিকার সোনার চেইন ছিনতাই

রংপুরের পীরগঞ্জে চার বছর বয়সী এক শিশুর গলায় ধারালো ছুরি ঠেকিয়ে তার মায়ের কাছ থেকে সোনার চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দুই দুর্বৃত্তের বিরুদ্ধে।

সোমবার (২৪ আগস্ট) বিকেলে উপজেলার মকিমপুর গ্রামে পীরগঞ্জ ফায়ার স্টেশনের পাশে পুষ্টি অফিসের সামনে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা গেছে, মকিমপুর ২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছা. শামীমা আক্তার প্রতিদিনের মতো সোমবার বিকেল পৌনে ৪টার দিকে সহকর্মীদের সঙ্গে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। অটোরিকশাটি মকিমপুর গ্রামের পীরগঞ্জ ফায়ার স্টেশনের পাশে পুষ্টি অফিসের সামনে পৌঁছালে মোটরসাইকেলে আসা অজ্ঞাতনামা দুই ব্যক্তি পথরোধ করেন।

এ সময় শামীমা আক্তারের কোলে থাকা চার বছর বয়সী শিশু তিয়াশা জান্নাতের গলায় ধারালো ছুরি ঠেকিয়ে দুর্বৃত্তরা হুমকি দিয়ে বলে, ‘কার কাছে কী আছে দিয়ে দিন, নইলে শেষ করে ফেলব।’ এতে আতঙ্কিত হয়ে শিক্ষক ও তার সহকর্মীরা চিৎকার শুরু করেন।

একপর্যায়ে দুর্বৃত্তরা শামীমা আক্তারের গলায় থাকা প্রায় ১ ভরি ১ আনা ওজনের একটি সোনার চেইন টান দিয়ে ছিনিয়ে নেয়। চেইনটির আনুমানিক মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।

ঘটনার পর শামীমা আক্তারসহ তার তিন সহকর্মী পীরগঞ্জ থানায় অজ্ঞাতনামা দুই ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক বলেন, “আমরা তদন্ত শুরু করেছি। দ্রুতই এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক