ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন ভারতের পর দুবাইয়ে হয়রানি, ইরানি মডেলকে ঘিরে রহস্য শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর

মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার -৬

  • আপলোড সময় : ২৪-০৮-২০২৬ ০৬:৪৪:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৮-২০২৬ ০৬:৪৪:৫৩ অপরাহ্ন
মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার -৬ মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার -৬
রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা, অ্যালকোহল, গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল, মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, ২৩ আগস্ট রাতে রাজপাড়া থানার আলীগঞ্জ বাথানপাড়া এলাকায় অভিযান চালিয়ে নয়ন ইসলাম ওরফে মোত্তাকিমকে (২১) ১১ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। একই রাতে পবা থানার নওহাটা বাজারের রিয়াজ উদ্দিন মার্কেটে অভিযান চালিয়ে হাসেম আলীকে (৬০) গ্রেফতার করা হয়। তার দোকান থেকে ১০৮ বোতল বা ৩ হাজার ২৪০ মিলিলিটার অ্যালকোহল জব্দ করা হয়। এর আগে গত ১৪ জুন মাদক মামলায় তিনি গ্রেফতার হয়েছিলেন।

এদিকে এয়ারপোর্ট থানার বায়া বাজার পুলিশ ফাঁড়ির অভিযানে পাকুড়িয়া উত্তরপাড়া থেকে সানোয়ার হোসেনকে (৪৩) ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। তার ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

অন্যদিকে, ২২ আগস্ট রাতে কর্ণহার থানার উত্তর লক্ষিপুর গ্রামের একটি আমবাগানে অভিযান চালিয়ে জাহিদুল ইসলাম (৪৪) ও হযরত আলীকে (৪৫) ১৩ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেফতার করা হয়। জাহিদুলের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

এছাড়া ২৪ আগস্ট রাত সোয়া ২টার দিকে রাজপাড়ার ভেড়ীপাড়া মোড়ে অভিযান চালিয়ে ইয়াবা সেবনরত অবস্থায় নুর ইসলামকে (৩৫) গ্রেফতার করে আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম। তার মোবাইলে ২৬টি জুয়া ও বেটিং অ্যাপ পাওয়া যায়। এ সময় মোবাইল ফোন ও ৩ হাজার টাকা জব্দ করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও জুয়া আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক