ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চন্দ্রিমায় চুরি মামলায় গ্রেপ্তার ১, পলাতক আসামির বাসা থেকে শাড়ি-বোরকা-থ্রি-পিস উদ্ধার সিংড়ায় নিখোঁজের একদিন পর ভ্যান চালকের মরদেহ উদ্ধার ভাত-ঘি খেয়েও কমবে মেদ! তিন মাসে ২২ কেজি ওজন কমানোর ৯ উপায় বললেন পুষ্টিবিদ পাকিস্তানের দুই বিমানঘাঁটিতে তিন দিনে বেশ কয়েকবার অবতরণ তুরস্কের সামরিক বিমানের হরমুজ প্রণালীর ছবি দেখিয়ে আমেরিকার নতুন ভূখণ্ড দাবি ট্রাম্পের, পাত্তাই দিল না ইরান ‘নিজেকেই ভারত মনে হচ্ছে’, জাতীয় পতাকার আদলে তৈরি পোশাকে উর্বশী, ফের বিতর্কে অভিনেত্রী ‘অল্পবয়সিদের এঁরা ঘৃণা করেন’! বলিউডের ‘বর্ষীয়ান’ অভিনেতাদের বিরুদ্ধে বিস্ফোরক তনুশ্রী দত্ত অভিনেত্রী সারার গোপন ভিডিও ফাঁস নিয়ে যা জানা গেলো বাবার মরদেহ বারান্দায়, সাড়ে তিন হাত জায়গা নিয়ে ২ ভাইয়ের সংঘর্ষ ফেনীতে ২১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক ফেনীতে ৮ হাজার ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কামারগাঁ ইউপি নির্বাচনে সুলতান সকলের কাছে দোয়া প্রত্যাশী নিয়ামতপুরে এমপি মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা প্রদান তানোরে ছাত্রদলের মাদকবিরোধী প্রচারণা সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পুঠিয়ার ইউএনও লিয়াকত সালমান নাপিতের দোকানে অপেক্ষা ভালো লাগত না তাই ১৭ বছর ধরে নিজের চুল নিজেই কাটেন ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির অভিযানে ৩৯৭ বোতল ভারতীয় মাদক উদ্ধার আত্রাইয়ে নবনির্মিত পরিদর্শন কক্ষ উদ্বোধন, বাড়বে প্রশাসনিক সেবার গতি নিয়ামতপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক নৃপেন্দ্রনাথ মন্ডলের পরলোকগমন রাণীনগরে যমজ দুই বোনসহ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

মহানগরীর ভুবনমোহন পার্কের ভেতরে জুয়া খেলা অবস্থায় ১০ জুয়াড়ি গ্রেফতার

  • আপলোড সময় : ২৪-০৮-২০২৬ ০৬:৩৮:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৮-২০২৬ ০৬:৩৮:১২ অপরাহ্ন
মহানগরীর ভুবনমোহন পার্কের ভেতরে জুয়া খেলা অবস্থায় ১০ জুয়াড়ি গ্রেফতার মহানগরীর ভুবনমোহন পার্কের ভেতরে জুয়া খেলা অবস্থায় ১০ জুয়াড়ি গ্রেফতার
রাজশাহী মহানগরীতে জুয়া খেলার সময় ১০ জন জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। 

রবিবার (২৪ আগস্ট) রাত সোয়া ২টার দিকে মহানগরীর বোয়ালিয়া থানার ভুবন মোহন পার্কের ভেতরে সিটি কর্পোরেশনের দ্বিতল ভবনের দ্বিতীয় তলার উত্তর পাশের একটি কক্ষে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬৬ সেট প্লে-কার্ড (তাস), জুয়া খেলার কাজে ব্যবহৃত নগদ ৫৯ হাজার ৫৪৫ টাকা এবং ১১টি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলো: নগরীর বোয়ালিয়া থানার হোসনীগঞ্জ গ্রামের মৃত মনিরুল ইসলামের ছেলে মোঃ বেলাল হোসেন (৫৫), বেলদারপাড়া গ্রামের মৃত তুলসী সরকারের ছেলে মিলন সরকার (৩০), রাজারহাতা (সিটি কলেজ) গ্রামের মৃত কাজী সাজ্জাদ হোসেনের ছেলে কাজী ছোটন (৫১), বোয়ালিয়াপাড়া গ্রামের মৃত হোসেন সরদারের ছেলে বাদল (৫২), চন্দ্রিমা থানার আসাম কলোনি বৌ বাজার গ্রামের মৃত মুসলিম সরদারের ছেলে মোঃ খোকন (৫৪), শিরোইল কলোনি (১ নম্বর গলি) গ্রামের আব্দুল হামিদ সরকারের ছেলে মোঃ হাবিবর রহমান (৬০), শিরোইল কলোনি গ্রামের মৃত রমিজ উদ্দিনের ছেলে মোঃ আইনুল হক (৫০), শিরোইল কলোনি (৩ নম্বর গলি) গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মোঃ আব্দুল আলিম (৪৫), নাটোর সদর থানার চক বৈদ্যনাথ গ্রামের মোঃ শুক্কুরের ছেলে রানা (৩৭) এবং একই গ্রামের নাসির উদ্দিনের ছেলে মেহেরাজ (৩২)।

সোমবার এ তথ্য নিশ্চিত করেছে নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান। 

তিনি জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে অনলাইন জুয়া ও বেটিং অ্যাপসসহ চারটি স্মার্টফোন, সাতটি বাটন ফোন, ৬৬ সেট প্লে-কার্ড এবং জুয়া খেলার কাজে ব্যবহৃত ৫৯ হাজার ৫৪৫ টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নগরীর বোয়ালিয়া থানায় জুয়া প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। সোমবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চন্দ্রিমায়  চুরি মামলায় গ্রেপ্তার ১, পলাতক আসামির বাসা থেকে শাড়ি-বোরকা-থ্রি-পিস উদ্ধার

চন্দ্রিমায় চুরি মামলায় গ্রেপ্তার ১, পলাতক আসামির বাসা থেকে শাড়ি-বোরকা-থ্রি-পিস উদ্ধার