ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিখোঁজের দুই দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার রাজশাহী বিভাগের চাষি ও কৃষি উদ্যোক্তাদের সঙ্গে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রীর মতবিনিময় আগামী ৮ নভেম্বর পর্যন্ত সরকারী ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের তিন দিন পর সোনামসজিদ বন্দরে কর্মবিরতি প্রত্যাহার, শুরু আমদানি-রপ্তানি প্রতিবেশীর বাড়িতে গ্যাসলাইট আনতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার আগামী ২৩ ডিসেম্বর এইচএসসির সম্পূরক পরীক্ষার ফলাফল সুইডিশ সরকারের বৃত্তি বিনা খরচে স্নাতকোত্তর পড়ার সুযোগ দক্ষিণী সিনেমায় কাজের অভিজ্ঞতা নিয়ে বিস্ফোরক রাধিকা আপ্তে সেন্সরের ছাড়পত্র পেল সালমানের মাতৃভূমি’র ট্রেলার, মুক্তি ৬ নভেম্বর ভৌতিক ছবিতে ভূমি পেডনেকর, শুরু হচ্ছে নতুন ফ্র্যাঞ্চাইজি মান্দায় পাল্টে যাচ্ছে গ্রামীণ জনপথের চিত্র, কাজের মানে এলাকাবাসীর স্বস্তি কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য : কৃষিমন্ত্রী নওগাঁয় নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য গ্রেপ্তার আধিপত্য বিস্তারে সবচেয়ে উন্নত যুদ্ধবিমান জে-২০-তে বড় ধরনের পরিবর্তন এনেছে চীন পুলিশের এএসপি হলেন ৬৭ কর্মকর্তা দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ব্যক্তিরা সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, প্রধানমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে আরএমপি কমিশনারের নির্দেশনা নাটোরের লালপুরে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা রোনালদোর দেশজুড়ে এক দিনে ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

অন্তর্বাসের বালাই নেই! খুশি মুখোপাধ্যায়কে রাস্তায় ছেঁকে ধরছেন ছবিশিকারিরা

  • আপলোড সময় : ৩০-০৬-২০২৫ ০৭:১৫:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৬-২০২৫ ০৭:১৫:৩১ অপরাহ্ন
অন্তর্বাসের বালাই নেই! খুশি মুখোপাধ্যায়কে রাস্তায় ছেঁকে ধরছেন ছবিশিকারিরা ছবি: সংগৃহীত
মুম্বইয়ের রাস্তায় আজকাল প্রায় সময় দেখা যাচ্ছে এক কন্যেকে। তিনি নাকি উর্ফী জাভেদকেও ছাপিয়ে গিয়েছেন! তিনি খুশি মুখোপাধ্যায়। পদবি থেকেই বোঝা যায়, বাঙালিনি। ইদানীং সমাজমাধ্যমে যখন-তখন দেখা যাচ্ছে তাঁকে। পরিচিতি পাচ্ছেন দুঃসাহসী পোশাকের কারণে।

এমনই পোশাক পরছেন তিনি, হাত দিয়ে ঢেকে রাখতে হচ্ছে নিজের শরীর। কখনও গাড়ি থেকে নামছেন হাত দিয়ে নিতম্ব ঢাকতে ঢাকতে। আবার কখনও শুধুই ঊর্ধ্বাঙ্গ ঢেকেছেন, নিম্নাঙ্গের কাপড় হাওয়ায় উড়ে যাচ্ছে, স্পষ্ট হয়ে যায় তিনি অন্তর্বাস ছাড়াই বেরিয়েছেন। খুশি অবশ্য আত্মবিশ্বাসী, ছবিশিকারিদের দিকে তাকিয়ে হাসছেন সপ্রতিভ।

বিস্তর বিতর্ক হচ্ছে এই বাঙালিনিকে নিয়ে। মুম্বইয়ে ছোট পর্দার বহু অভিনেত্রীই প্রতিবাদ জানিয়েছেন খুশির এই সব কাজের। কলকাতার বাঙালি মেয়ে কী ভাবে এমন সাহসিনী হয়ে উঠলেন? কে এই খুশি?

কলকাতায় জন্ম। বয়স প্রায় ২৯ বছর। স্নাতক স্তর অবধি পড়েছেন মুম্বইয়েই। কলেজে পড়ার সময়ই হিন্দি চলচ্চিত্র জগতে পা রাখেন। যদিও প্রথম ছবি পান দক্ষিণ ভারতে, ২০১৩ সালে। সে ভাবে ছাপ ফেলতে পারেননি। তার পর বেশ কিছু হিন্দি ছবিতে ছোট ছোট চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। কিন্তু নজর কাড়তে পারেননি। খুশি প্রথম পরিচিতি পান এমটিভি-র একটি রিয়্যালিটি শোয়ের মাধ্যমে।

কিন্তু কাঙ্ক্ষিত পরিচিতি যেন পাওয়া হচ্ছে না খুশির! এর মধ্যে অবশ্য খুশি প্রাপ্তবয়স্ক বেশ কিছু ছবিতে কাজ করা শুরু করে দেন। অভিনেত্রী নিজেই জানান, তাঁর নামের একটি সাইট রয়েছে যেখান থেকে ভালই উপার্জন হয় তাঁর। সম্প্রতি এই খুশি চর্চায় উঠে এসেছেন তাঁর পোশাকের কারণে। কেউ তাঁকে ‘নগ্ন’ বলেছেন, কারও মতে ‘এমন পোশাক পরে বাইরে বেরোলে জরিমানা দেওয়া উচিত।’ যদিও লোকের এ সব অভিযোগের বিরুদ্ধে সরব হয়েছেন অভিনেত্রী। তাঁর সাফ কথা, ‘‘কেউ কি আমার যৌনাঙ্গ দেখতে পেয়েছেন! তা হলে এত কথা বলছেন কেন?’’ আবার কেউ কেউ উর্ফীর সঙ্গে তাঁর তুলনা টেনে খুশিকে খাটো করার চেষ্টা করেছেন। তাঁদের উদ্দেশে তিনি বলেন, ‘‘প্রথম প্রথম উর্ফীও তো এমন সব পোশাকই পরতেন, তাই না? এখন ওঁর বড় দল রয়েছে। আমিও সেই জায়গায় পৌঁছোলে তেমন দল থাকবে। এখন তো একাই সব করতে হয়।’’

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে আরএমপি কমিশনারের নির্দেশনা

রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে আরএমপি কমিশনারের নির্দেশনা