ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন ভারতের পর দুবাইয়ে হয়রানি, ইরানি মডেলকে ঘিরে রহস্য শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর

মাদকের সঙ্গে জড়িতদের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না: দীপেন দেওয়ান

  • আপলোড সময় : ২৪-০৮-২০২৬ ০৬:৩৪:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৮-২০২৬ ০৬:৩৪:৩৩ অপরাহ্ন
মাদকের সঙ্গে জড়িতদের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না: দীপেন দেওয়ান মাদকের সঙ্গে জড়িতদের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না: দীপেন দেওয়ান

মাদকের সঙ্গে সংশ্লিষ্টদের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান। তিনি বলেছেন, মাদকের সঙ্গে জড়িত ব্যক্তি যে দলেরই হোক, তাকে আইনের আওতায় আনতে হবে।

সোমবার (২৪ আগস্ট) সকালে ‘মাদককে প্রতিরোধ করি, যুব সমাজকে রক্ষা করি’ স্লোগানে রাঙ্গামাটি জেলা পুলিশের আয়োজনে মাদকবিরোধী র‍্যালি ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দীপেন দেওয়ান বলেন, মাদকমুক্ত সমাজ ও দেশ গড়া বর্তমান সরকারের একটি অঙ্গীকার। মাদকমুক্ত সমাজ গড়তে পরিবার থেকেই সচেতনতা তৈরি করতে হবে। শুধু পুলিশের পক্ষে সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব নয়। এ জন্য সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি মাদকসংক্রান্ত তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করতে হবে।

এর আগে সকালে শহরের তবলছড়ি মিনিস্ট্রিয়াল ক্লাবের সামনে থেকে শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয় পর্যন্ত একটি জনসচেতনতামূলক মাদকবিরোধী র‍্যালি বের করা হয়। পরে শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় মাদকবিরোধী সুধী সমাবেশ।

রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের সভাপতিত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোছাইনের সঞ্চালনায় সমাবেশে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ পুলিশ, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।

সমাবেশে বক্তব্য দেন রাঙ্গামাটি সদর জোন কমান্ডার লে. কর্নেল মো. একরামুল রাহাত, পিএসসি, অতিরিক্ত জেলা প্রশাসক নিশাত শারমিন, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি অ্যাডভোকেট মামুনুর রশিদ, শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুজিবুর রহমান, জেলা প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, জেলা ইমাম সমিতির সভাপতি এবিএম তোফায়েল উদ্দিন এবং জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সহসভাপতি নবজ্যোতি খীসাসহ অন্যরা।

প্রধান আলোচকের বক্তব্যে ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, মাদকই সব অপরাধের অন্যতম মূল উৎস। মাদকের সঙ্গে জড়িত গডফাদার, সরবরাহকারী ও সেবনকারীসহ সংশ্লিষ্টদের আইনের আওতায় আনতে পুলিশ নিরলসভাবে কাজ করছে।

তিনি বলেন, মাদকের আগ্রাসন থেকে দেশ, সমাজ ও জাতিকে রক্ষা করতে সবার সহযোগিতা প্রয়োজন। চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়নে মাদকবিরোধী জনসচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও তা চলবে।

মাদকের আগ্রাসন থেকে সমাজকে রক্ষা করতে সামাজিক সচেতনতা গড়ে তোলার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান বক্তারা।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক