ঢাকা , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ , ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ চীন সফরে ট্রাম্প, একই টেবিলে বসতে পারেন পুতিন-শি-ট্রাম্প ওটিটি সিরিজে প্রথমবার টাবু, টানেল মেন-এ দেখা যাবে অভিনেত্রীকে এডিপি পর্যালোচনা সভায় আরডিএ চেয়ারম্যান সুইট তথ্য যাচাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার নয় পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে রাজশাহীতে যুবদল ও মহিলা দলের বিক্ষোভ রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ নগরীর পদ্মাপাড়সহ বিভিন্ন স্থানে ৬০ অবৈধ স্থাপনা উচ্ছেদ রাবি প্রশাসনের সঙ্গে রুহুল কবির রিজভীর মতবিনিময় রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার বাঘায় পদ্মায় অবৈধ বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা বাইরে সুস্থ, ভিতরে কি বাসা বাঁধছে মারণরোগ? কোন ৫ ক্যানসার কোনও লক্ষণ ছাড়াই শরীরে নীরবে বাড়ে? ডায়াবেটিকেরাও ভাত খেতে পারেন, রক্তে শর্করার মাত্রা ঠিক রাখতে শুধু বদলাতে হবে কৌশল রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট ‘কথা বলার শিষ্টাচার জানেন না, আপত্তিকর আচরণ’, নওয়াজউদ্দীনকে কটাক্ষ করলেন দীয়া! তৃতীয় সন্তানের জন্ম দিলেন অ্যানি হ্যাথাওয়ে! সদ্যোজাতকে নিয়ে নিউ ইয়র্কের পথে ঘুরলেন অভিনেত্রী? বন্ডের নাম বেরোতেই প্রশ্ন, নায়িকা কে! আমরা বানালাম এত বছরে দেখা সেরা ৭ ‘বন্ড গার্ল’-এর নামের তালিকা আদালত প্রাঙ্গণে পরীমনি, ‘ব্যাড টাচ বা গুড টাচ হোক, আমার তো ব্যথা লেগেছে’ নির্মাতার গাড়িতে অভিনেত্রী, থামলো অন্ধকার জায়গায় এমপিদের নির্বাচনি এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

এসিসির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান তামিম ইকবাল

  • আপলোড সময় : ২৪-০৮-২০২৬ ০৬:২৯:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৮-২০২৬ ০৬:২৯:৩৩ অপরাহ্ন
এসিসির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান তামিম ইকবাল এসিসির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান তামিম ইকবালএসিসির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান তামিম ইকবাল

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভায় এশিয়ার ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ও সাবেক অধিনায়ক তামিম ইকবালকে এসিসির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে।

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত সভায় বিসিবি সভাপতি হিসেবে প্রথমবারের মতো অংশ নেন তামিম। প্রথম অংশগ্রহণেই গুরুত্বপূর্ণ এই দায়িত্ব পাওয়ায় এশিয়ার ক্রিকেটের উন্নয়ন ও প্রসারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার নতুন সুযোগ তৈরি হয়েছে তার সামনে।

গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে এশিয়ার বিভিন্ন দেশে ক্রিকেটের উন্নয়ন, প্রসার এবং নতুন প্রতিভা তৈরির কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন তামিম। বাংলাদেশের ক্রিকেটের জন্যও তার এই দায়িত্বকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

সভায় এসিসির নেতৃত্ব কাঠামোতেও পরিবর্তন আনা হয়েছে। এতদিন বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা—এই চার টেস্ট খেলুড়ে দেশের মধ্যে পালাক্রমে এসিসির সভাপতির দায়িত্ব বণ্টন করা হতো। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে এই তালিকায় যুক্ত হবে আফগানিস্তান ক্রিকেট বোর্ডও। ফলে ভবিষ্যতে এসিসির সর্বোচ্চ নেতৃত্বে আফগানিস্তানের প্রতিনিধিত্বের সুযোগ তৈরি হলো।

এদিকে, সর্বসম্মতিক্রমে এসিসির নতুন সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি খালিদ আল জারুনি। এছাড়া ২০২৬ থেকে ২০২৮ মেয়াদের জন্য কাতার, সিঙ্গাপুর, মালদ্বীপ ও বাহরাইন থেকে নতুন নির্বাহী বোর্ড সদস্য নির্বাচিত করা হয়েছে।

এশিয়ার ক্রিকেটের ঐক্য ও ভবিষ্যৎ নিয়ে এসিসি সভাপতি সৈয়দ মহসিন রাজা নকভি বলেন, এশিয়ায় ক্রিকেট কেবল একটি খেলা নয়; এটি বিভিন্ন দেশ, সংস্কৃতি ও প্রজন্মকে একসূত্রে বাঁধার মাধ্যম। সভায় নেওয়া সিদ্ধান্তগুলো ভবিষ্যতে এশিয়ার ক্রিকেটকে আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তামিম ইকবালের নতুন দায়িত্ব বাংলাদেশের ক্রিকেটের জন্যও একটি গুরুত্বপূর্ণ অর্জন। দেশের ক্রিকেটের অন্যতম সফল সাবেক অধিনায়ক এবার এশিয়ান ক্রিকেটের উন্নয়নমূলক কার্যক্রমে সরাসরি নেতৃত্ব দেওয়ার সুযোগ পেলেন।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তথ্য যাচাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার নয়