ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন ভারতের পর দুবাইয়ে হয়রানি, ইরানি মডেলকে ঘিরে রহস্য শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর

পাটগ্রামে কিশোরী ধর্ষণ মামলায় সৎ বাবার যাবজ্জীবন

  • আপলোড সময় : ২৪-০৮-২০২৬ ০৬:১৩:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৮-২০২৬ ০৬:১৩:০৭ অপরাহ্ন
পাটগ্রামে কিশোরী ধর্ষণ মামলায় সৎ বাবার যাবজ্জীবন পাটগ্রামে কিশোরী ধর্ষণ মামলায় সৎ বাবার যাবজ্জীবন

লালমনিরহাটের পাটগ্রামে অষ্টম শ্রেণির এক কিশোরীকে ধর্ষণের মামলায় তার সৎ বাবা মো. আরিফুল ইসলাম লেলিনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) বিকেলে লালমনিরহাট শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক (দায়রা জজ) নিত্যানন্দ সরকার এ রায় ঘোষণা করেন।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরীর বাবা মারা যাওয়ার পর তার মা আরিফুল ইসলাম লেলিনকে বিয়ে করেন। এরপর থেকে কিশোরী তার সৎ বাবার সঙ্গে একই বাড়িতে বসবাস করত।

মামলার অভিযোগে বলা হয়, আরিফুল ইসলাম বিভিন্ন সময় ভয়ভীতি দেখিয়ে ও জোরপূর্বক কিশোরীকে ধর্ষণ করেন। তার মা বাড়ির বাইরে থাকলে বিভিন্ন কৌশলে কিশোরীকে একা পেয়ে একাধিকবার ধর্ষণ করা হয়। একপর্যায়ে কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। পরে বিষয়টি মাকে জানালে পাটগ্রাম থানায় মামলা করা হয়।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সোমবার আদালত আসামি আরিফুল ইসলাম লেলিনকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন। জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে তাকে আরও ছয় মাস কারাভোগ করতে হবে।

রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট লুৎফর রহমান সাংবাদিকদের বলেন, এ রায়ের মাধ্যমে ভুক্তভোগী ও তার পরিবার ন্যায়বিচার পেয়েছেন। রায়ে ভুক্তভোগী ও তার পরিবার সন্তোষ প্রকাশ করেছেন।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক